প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. আধুনিক ভূগোলের জনক কে?
ক) ইমানুয়েল কান্ট
খ) রিচার্ড হার্টশোন
গ) ভন হামবোল্ট
ঘ) হোমার
২. সমুদ্রবিদ্যার আলোচিত বিষয় হলো-
i. সমুদ্র স্রোত
ii. জাহাজ ও স্টিমার
iii. জোয়ারভাটা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩. ভূগোলের জনক কে?
ক) ইরাটোসথেনিস খ) ডাডলি স্ট্যাম্প
গ) কার্ল রিটার ঘ) ম্যাকনি
৪. প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু কী?
ক) সমুদ্র খ) পৃথিবী
গ) সৌরজগৎ ঘ) ভূমিরূপ
৫. প্রাকৃতিক ভূগোলের নবীনতম শাখা কোনটি?
ক) জীবভূগোল খ) জলবায়ুবিদ্যা
গ) সমুদ্রবিদ্যা ঘ) ভূমিরূপবিদ্যা
৬. প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত হলো-
i. প্রাকৃতিক উপাদানগুলোর স্থানিক ও কালিক বিশ্লেষণ
ii. আঞ্চলিক তারতম্য বিশ্লেষণ
iii. মানুষ ও প্রকৃতির মিথস্ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭. ‘Geography’ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে?
ক) কার্ল রিটার খ) টলেমি
গ) ইরাটোসথেনিস ঘ) স্ট্রারো
৮. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা রয়েছে?
ক) জলবায়ুবিদ্যায় খ) ভূমিরূপবিদ্যায়
গ) বারিমণ্ডলে ঘ) জীবমণ্ডলে
৯. প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি?
ক) জনসংখ্যা ভূগোল খ) বসতি ভূগোল
গ) কৃষি ভূগোল ঘ) সমুদ্র ভূগোল
১০. প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নিচের কোনটি?
ক) মৃত্তিকা বিশ্লেষণ
খ) মহাকাশ গবেষণা
গ) জীবের উৎপত্তি
ঘ) বায়ুমণ্ডলীয় তাৎপর্য
১১. প্রাকৃতিক ভূগোলে আলোচিত হয়-
i. সাগর, মহাসাগরের তলদেশের ভূ-প্রকৃতি
ii. বিশ্ব যোগাযোগ ব্যবস্থা
iii. পৃথিবীর জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২. ভূমিধসের বিষয় আলোচনা করা হয়-
ক) বাস্তুবিদ্যায় খ) ভূমিরূপবিদ্যায়
গ) সমুদ্রবিদ্যায় ঘ) জলবায়ুবিদ্যায়
১৩. ভূগোলের যাত্রা শুরু হয় কোন যুগে?
ক) রোমান যুগে খ) গ্রিক যুগে
গ) মিসরীয় যুগে ঘ) মুসলিম যুগে
উত্তর: ১. গ, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. ঘ, ৭.গ, ৮. খ, ৯. ঘ, ১০. ঘ, ১১. খ, ১২. খ, ১৩. খ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর