মডেল টেস্ট-৪-এর বাকি অংশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪। কোনটি অনগদ লেনদেন?
ক) অবচয়
খ) ধারে পণ্য কেনা
গ) বিলের মাধ্যমে পণ্য কেনা
ঘ) চেক মারফত পণ্য কেনা
১৫। উত্তোলনের সুদ ব্যবসার কী?
ক) আয় খ) ব্যয়
গ) সম্পদ ঘ) দায়
১৬। অপরিচালন খরচ কোনটি?
ক) বেতন খ) ঋণের সুদ
গ) কমিশন ঘ) বিজ্ঞাপন বাবদ খরচ
১৭। মোট লাভ বিক্রি মূল্যের ১০%। যদি মোট লাভের পরিমাণ ২০,০০০ টাকা হয় তাহলে বিক্রির মূল্য হবে-
ক) ১,৩৬,৬৩৬ টাকা
খ) ১,৮০,০০০ টাকা
গ) ২,০০,০০০ টাকা
ঘ) ২,২০,০০০ টাকা
১৮।
ওপরের ছকের ‘?’ চিহ্নিত স্থানে নিচের কোনটি হবে?
ক) প্রাপ্য হিসাব খ) প্রদেয় হিসাব
গ) প্রাপ্ত হিসাব ঘ) নামিক হিসাব
১৯। ডেবিট দিয়ে কোনটি বোঝায়?
ক) সম্পদ ও দায় হ্রাস
খ) সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস
গ) সম্পদ ও দায় বৃদ্ধি
ঘ) সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি
২০। ব্যাংক চার্জ ২৭০ টাকা, যা নগদান বইতে ভুলক্রমে ৭২০ টাকায় ডেবিট করা হয়েছে। ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ হবে-
ক) ২৭০ টাকা খ) ৪৫০ টাকা
গ) ৭২০ টাকা ঘ) ৯৯০ টাকা
২১। ব্যবসার সম্পদ বৃদ্ধি পাবে-
i. বিনিয়োগের সুদ পাওয়া গেলে
ii. নগদে পণ্য বিক্রি করলে
iii. মালিক নগদ উত্তোলন করলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান ১ম পত্রের মডেল টেস্ট-৪-এর ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২২। কোন ব্যয়কে সম্পদ হিসেবে লেখা হয়?
ক) মেরামত ব্যয়
খ) পরিবহন ব্যয়
গ) বিজ্ঞাপন ব্যয়
ঘ) সংস্থাপন ব্যয়
২৩। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয় কোনটিকে?
ক) জাবেদাকে
খ) খতিয়ানকে
গ) আর্থিক বিবরণীকে
ঘ) রেওয়ামিলকে
২৪। মেশিন সংস্থাপনের মজুরিকে কোন হিসাবে ডেবিট করা হয়?
ক) মেশিন হিসাবে
খ) মেশিন সংস্থাপন হিসাবে
গ) মেরামত হিসাবে
ঘ) মজুরি হিসাবে
২৫। হাবিবের কাছ থেকে ১০% বাট্টায় ৫৪,০০০ টাকা পাওয়া গেল। বাট্টার পরিমাণ কত?
ক) ৪,৯০০ টাকা
খ) ৪,৯১০ টাকা
গ) ৫,৪০০ টাকা
ঘ) ৬,০০০ টাকা
২৬। আসবাবপত্র কেনাকে কেনা হিসাব ডেবিট করা হলে, এটি কোন ধরনের ভুল?
ক) করণিক ভুল
খ) পরিপূরক ভুল
গ) বেদাখিলার ভুল
ঘ) নীতিগত ভুল
২৭। একটি হিসাবের জের ২৮ টাকা, যা রেওয়ামিলের ভুল পাশে ৯৮ টাকায় দেখানো হয়েছে। যদি অন্যান্য সবকিছু সঠিক থাকে তাহলে রেওয়ামিলের পার্থক্য হবে-
ক) ১২৬ টাকা
খ) ৯৮ টাকা
গ) ৭০ টাকা
ঘ) ২৮ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বিকাশের ব্যবসার প্রারম্ভিক মূলধন ১,৫০,০০০ টাকা, উত্তোলন ১০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১,৫০,০০০ টাকা এবং বিক্রি ২,৫০,০০০ টাকা। এ বছর তার ব্যবসার নিট লাভ হয়েছে ৬০,০০০ টাকা।
২৮। বিকাশের সমাপনী মূলধনের পরিমাণ কত?
ক) ৮০,০০০ টাকা
খ) ৯০,০০০ টাকা
গ) ২,০০,০০০ টাকা
ঘ) ২,২০,০০০ টাকা
২৯। বিক্রীত পণ্যের ব্যয় ১০% বৃদ্ধি পেলে ব্যবসার আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে?
i. নিট লাভ বৃদ্ধি পাবে
ii. নিট লাভ হ্রাস পাবে
iii. মালিকানাস্বত্ব হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। বিপরীত দাখিলা কখন দেওয়া হয়?
ক) যেকোনো সময়
খ) যেকোনো সময়ের শুরুতে বা শেষে
গ) একটি নির্দিষ্ট সময় শেষে
ঘ) একটি নির্দিষ্ট সময়ের শুরুতে
উত্তর: ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. খ, ২০. খ,২১. ক, ২২. ঘ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. গ, ২৯. গ, ৩০. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর