প্রথম অধ্যায় : প্যাটার্ন
অনুশীলনী-১
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল একটি-
ক) বিজোড় সংখ্যা খ) জোড় সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা ঘ) অমূলদ সংখ্যা
উত্তর: খ) জোড় সংখ্যা।
২। প্রথম ৩০টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
ক) ৩১ খ) ৩০১
গ) ৪৬৫ ঘ) ৯০০
উত্তর: খ) ৩০১।
৩। ২-এর গুণিতকগুলোর শেষে কত থাকে?
ক) ৪,৬ বা ১০ খ) ২, ৪, ৬ বা ৮
গ) ০, ২, ৪, ৬ বা ৮ ঘ) ০, ১ বা ২
উত্তর: গ) ০, ২, ৪, ৬ বা ৮।
৪। ৬১ থেকে ১৬ বিয়োগ করলে বিয়োগফল কত দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?
ক) ১০ দিয়ে খ) ৯ দিয়ে
গ) ৮ দিয়ে ঘ) ৭ দিয়ে
উত্তর: খ) ৯ দিয়ে।
৫। ২, ৪, ৮, ১৬, ৩২….সংখ্যাগুলোর প্যাটার্নের নিয়ম কী?
ক) প্রতিবার দ্বিগুণ হচ্ছে
খ) প্রতিবার তিনগুণ হচ্ছে
গ) প্রতিবার চারগুণ হচ্ছে
ঘ) প্রতিবার পাঁচগুণ হচ্ছে
উত্তর: ক) প্রতিবার দ্বিগুণ হচ্ছে।
৬। ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
ক) ২০ খ) ১৫
গ) ১০ ঘ) ৮
উত্তর: খ) ১৫।
৭। ৩ ক্রমের ম্যাজিক বর্গে কয়টি সংখ্যা ব্যবহার করা হয়?
ক) ৩টি খ) ৬টি
গ) ৯টি ঘ) ১৬টি
উত্তর: গ) ৯টি।
৮। ১৩, ১৭, ২১, ২৫….সংখ্যাগুলো প্রতিবার-
ক) ৩ করে বাড়ছে খ) ৩ করে কমছে
গ) ৪ করে বাড়ছে ঘ) ৪ করে কমছে
উত্তর: গ) ৪ করে বাড়ছে।
৯। ১১-২০-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ১টি খ) ২টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর: গ) ৪টি।
১০। ৩, ৫, ৭, ৯, ১১……..সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি নিচের কোনটি?
ক) ২ক + ১ খ) ২ক – ১
গ) ৩ক + ১ ঘ) ৩ক – ১
উত্তর: ক) ২ক + ১।
১১। ৫১, ৫৮, ৬৫, ৭২, ৭৯…… সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যার পার্থক্য কত?
ক) ৫ খ) ৬
গ) ৭ ঘ) ৯
উত্তর: গ) ৭।
১২। ৪, ১২, ৩৬, ১০৮,…সংখ্যাগুলো প্রতিবার-
ক) দ্বিগুণ হচ্ছে খ) তিনগুণ হচ্ছে
গ) চারগুণ হচ্ছে ঘ) অর্ধেক হচ্ছে
উত্তর: খ) তিনগুণ হচ্ছে।
১৩। নিচের কোন সংখ্যাগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়?
ক) ৮, ৯ খ) ৯, ১০
গ) ১০, ১৩ ঘ) ১৩, ১৪
উত্তর: গ) ১০, ১৩।
১৪। ১০-এর ছোট মৌলিক সংখ্যা কোনগুলো?
ক) ১, ২, ৫, ১০ খ) ১, ৩, ৫, ৭, ৯
গ) ২, ৩, ৫, ৭ ঘ) ২, ৪, ৬, ৮, ১০
উত্তর: গ) ২, ৩, ৫, ৭।
লেখক : সিনিয়র শিক্ষক, গণিত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর