প্রথম অধ্যায় : প্যাটার্ন
(গত ১০ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অনুশীলনী ১
২৬। ১, ৩, ৫, ৭, ৯….. ৬৯ সংখ্যাগুলোর যোগফল কোন ধরনের সংখ্যা হবে?
ক) জোড় সংখ্যা
খ) অমূলদ সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা
ঘ) পূর্ণবর্গ সংখ্যা
উত্তর: ঘ) পূর্ণবর্গ সংখ্যা।
২৭। ২ সংখ্যাটি-
i. যৌগিক সংখ্যা
ii. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
iii. একমাত্র জোড় মৌলিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii ও iii ঘ) iii
উত্তর: গ) ii ও iii।
২৮। ৩২, ৩৭, ৪২, ৪৭, ৫২….সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যার পার্থক্য কত?
ক) ২
খ) ৩
গ) ৫
ঘ) ৭
উত্তর: গ) ৫।
২৯। ১, ৪, ৭, ১০, ১৩….তালিকার সংখ্যাগুলোর পরপর দুটি সংখ্যার পার্থক্য কত?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: গ) ৩।
আরো পড়ুন : প্যাটার্ন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির গণিত
৩০। ৪ ও ৭ সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত?
ক) ১৩০
খ) ১০০
গ) ৯০
ঘ) ৬৫
উত্তর: ঘ) ৬৫।
৩১। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক) ১১
খ) ২১
গ) ২৮
ঘ) ১১১
উত্তর: ক) ১১।
৩২। ৭, ১১, ১৫, ১৯, ২৩ সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি নিচের কোনটি?
ক) ৩ক + ৪
খ) ৪ক + ৩
গ) ৫ক + ২
ঘ) ৭ক + ১
উত্তর: খ) ৪ক + ৩।
৩৩। ৭১-৮০-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: খ) ৩টি।
লেখক : সিনিয়র শিক্ষক, গণিত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর