পঞ্চম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা?
ক. BASIC খ. HTML
গ. C ঘ. Java
২. সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা নিচের কোনটি?
ক. যান্ত্রিক খ. অ্যাসেম্বলি
গ. উচ্চ স্তরের ঘ. চতুর্থ প্রজন্মের
৩. ‘Non-volatile’ মেমোরি নিচের কোনটি?
ক. র্যাম খ. ক্যাশ মেমোরি
গ. ভার্চুয়াল মেমোরি ঘ. রম
৪. মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে নিচের কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?
ক. C খ. Python
গ. Java ঘ. Algol
৫. প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কী বলা হয়?
ক. গন্তব্য প্রোগ্রাম খ. উৎস প্রোগ্রাম
গ. ভিজুয়াল প্রোগ্রাম ঘ. অনুবাদক প্রোগ্রাম
৬. নিচের কোনটি মধ্যম স্তরের ভাষা?
ক. বেসিক খ. কোবোল
গ. ফোরট্রান ঘ. সি
৭. উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসঙ্গে অনুবাদ করে কোনটি?
ক. অ্যাসেম্বলার খ. ইন্টারপ্রেটার
গ. ডিবাগার ঘ. কম্পাইলার
৮. ডেটা টাইপ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার নিচের কোনটি?
ক. % c খ. % i
গ. % d ঘ. % if
৯. সি ভাষায় বৈধ চলক নিচের কোনটি?
ক. sn@yahoo খ. Roll107
গ. abc ny ঘ. abc-n
১০. একই ধরনের ডেটা সংরক্ষণ করে নিচের কোনটি?
ক. ফাংশন খ. অ্যারে
গ. পয়েন্টার ঘ. স্ট্রাকচার
১১. কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না?
ক. Natural খ. Machine
গ. High Level ঘ. Assembly
১২. সব ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণসংখ্যাকে কী বলা হয়?
ক. ক্যারেক্টার খ. ইন্টিজার
গ. রিয়াল ঘ. ডাবল
১৩. প্রোগ্রাম কোডিংয়ের পূর্ববর্তী ধাপ কোনটি?
ক. সমস্যা বিশ্লেষণ খ. প্রোগ্রাম ডিজাইন
গ. প্রোগ্রাম বাস্তবায়ন ঘ. প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ
১৪. প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কী বলে?
ক. কোডিং খ. ডিকোডিং
গ. এনকোডিং ঘ. ডিবাগিং
উত্তর: ১. ঘ, ২. খ, ৩. ঘ, ৪. খ, ৫. খ, ৬. ঘ, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. খ, ১২. খ, ১৩. খ, ১৪. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর