পাটিগণিত
অনুশীলনী-২.১
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। মুনাফা বা ক্ষতি নির্ভর করে-
i. কেনামূল্যের ওপর
ii. বিক্রিমূল্যের ওপর
iii. কেনা ও বিক্রি মূল্যের ওপর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩। একটি কলমের কেনামূল্য ২৫ টাকা এবং বিক্রিমূল্য ৩৫ টাকা হলে লাভের হার শতকরা কত?
(ক) ১০ টাকা (খ) ৪০ টাকা
(গ) ২৫ টাকা (ঘ) ১০০ টাকা
১৪। নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. ৮% হারে ৩৫০ টাকার ৩ বছরের মুনাফা ৮৪ টাকা
ii. r% ক্ষতিতে বিক্রিমূল্য (১০০-r) টাকা
iii. ১০% লাভে বিক্রিমূল্য ১১০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও iii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৫। একটি দ্রব্য ১০% মুনাফায় বিক্রি করা হলে বিক্রিমূল্য কত হবে?
(ক) ৯০ টাকা (খ) ১১০ টাকা
(গ) ১০০ টাকা (ঘ) ১০ টাকা
১৬। একটি শার্ট ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রি করা হলো। কেনামূল্য কত?
(ক) ১০০০ টাকা (খ) ৮০০ টাকা
(গ) ১২৫০ টাকা (ঘ) ১১০০ টাকা
১৭। একটি কলম ৫০ টাকায় কিনে ৪৬ টাকায় বিক্রি করা হলে শতকরা কত ক্ষতি হবে?
(ক) ৪% (খ) ৫%
(গ) ৮% (ঘ) ১০%
নিচের তথ্যের আলোকে নিচের ১৮-২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
প্রতি হালি ডিমের কেনামূল্য ২৮ টাকা ও বিক্রিমূল্য ৩২ টাকা।
১৮। ওপরের উদ্দীপকে ১২টি ডিমের কেনামূল্য কত?
(ক) ৭২ টাকা (খ) ৮৪ টাকা
(গ) ৬০ টাকা (ঘ) ৯৬ টাকা
আরো পড়ুন : অনুশীলনী-২.১ অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির গণিত
১৯। ওপরের উদ্দীপকে প্রতি হালি ডিমে লাভ কত?
(ক) ৪ টাকা (খ) ৫ টাকা
(গ) ৬ টাকা (ঘ) ৮ টাকা
২০। ওপরের উদ্দীপকে প্রতি হালি ডিমে শতকরা লাভ কত?
(ক) ১৪.২৮% খ) ১৫.৯২%
(গ) ১৩.২৮% (ঘ) ১৬.২৫%
নিচের তথ্যের আলোকে ২১-২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একটি ব্যাট ৮% ক্ষতিতে বিক্রি করা হলো। ব্যাটটি আরও ২০০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ৮% লাভ হতো।
২১। ৮% ক্ষতিতে বিক্রি করায় ব্যাটটির বিক্রিমূল্য কত হবে?
(ক) ১০৮ টাকা (খ) ৯২ টাকা
(গ) ১০০ টাকা (ঘ) ১৯২ টাকা
২২। ওপরের উদ্দীপকের তথ্যে উভয় বিক্রির মূল্যের পার্থক্য কত?
(ক) ১২ টাকা
(খ) ৯২ টাকা
(গ) ১৬ টাকা
(ঘ) ১০৮ টাকা
২৩। ওপরের উদ্দীপকের ব্যাটটির কেনামূল্য কত?
(ক) ৫০০০ টাকা
(খ) ১২৫০ টাকা
(গ) ১২০০ টাকা
(ঘ) ১৫০০ টাকা
উত্তর: ১২. খ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ক, ২১. খ, ২২. গ, ২৩. খ।
লেখক : সিনিয়র শিক্ষক, গণিত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর