অধ্যায় তিন : জীবনের জন্য পানি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোন পানিতে ক্ষতিকর কিছু মিশে থাকে?
ক. পাতিত পানি খ. বিশুদ্ধ পানি
গ. নিরাপদ পানি ঘ. দূষিত পানি
২. জীবনের জন্য কোনটি অবশ্য প্রয়োজনীয়?
ক. পানি খ. বাসস্থান
গ. মাটি ঘ. শিক্ষা
৩. নলকূপের পানিতে কোন বিষাক্ত পদার্থ পাওয়া যায়?
ক. পারদ খ. আয়রন
গ. আর্সেনিক ঘ. কার্বন
৪. কোনটি পানিবাহিত রোগ?
ক. যক্ষ্মা খ. কলেরা
গ. জলবসন্ত ঘ. ইনফ্লুয়েঞ্জা
৫. তোমার বোন ডায়রিয়ায় ভুগছে। তার জন্য খাবার স্যালাইন তৈরির জন্য তুমি কোন পানি ব্যবহার করবে?
ক. নদীর পানি খ. কূপের পানি
গ. ফুটানো পানি ঘ. পুকুরের পানি
আরো পড়ুন : পরিবেশ দূষণ অধ্যায়ের ৩টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
৬. সুপ্তি জানালা দিয়ে দেখল আকাশে ঘন মেঘ করেছে। এই মেঘের সৃষ্টি কোনটি থেকে?
ক. নাইট্রোজেন খ. জলীয় বাষ্প
গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন
৭. পানিতে মিশে থাকা বালু-কাদা ইত্যাদি সরানো প্রক্রিয়াকে কী বলে?
ক. ছাঁকন খ. থিতানো
গ. ফুটানো ঘ. ঘনীভবন
৮. উদ্ভিদের পুষ্টি উপাদান শোষণের জন্য নিচের কোনটি প্রয়োজন?
ক. পানি খ. মাটি
গ. আলোক ঘ. বায়ু
৯. পানিদূষণের ফলে নিচের কোনটি ঘটে?
ক. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি খ. ঘুমে ব্যাঘাত সৃষ্টি
গ. ডায়রিয়া ঘ. মাটির উর্বরতা হ্রাস
উত্তর: ১. ঘ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. গ।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর