মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর লেখ।
ক। নিচের কোনটি তরল-গ্যাস দ্রবণ?
i. লেবুর শরবত ii. কোমল পানীয়
iii. ভিনেগার iv. স্যালাইন
উত্তর: ii. কোমল পানীয়।
খ। নিচের কোনটি কলয়েড?
i. চক ও পানি ii. আটা ও পানি
iii. চর্বি ও পানি iv. মাটি ও পানি
উত্তর: iii. চর্বি ও পানি।
গ। কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখালেখির কাজ করা যায়?
i. গ্রাফিক্স সফটওয়্যার
ii. ইউটিলিটি সফটওয়্যার
iii. ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যার
iv. স্প্রেডশিট সফটওয়্যার
উত্তর: iii. ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যার।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: বাংলা বিষয়ের ৭টি মডেল প্রশ্ন, ৫৪তম পর্ব
ঘ। ‘Astronomy’ এর বাংলা পরিভাষা কোনটি?
i. জ্যোতিষশাস্ত্র ii. জ্যোতির্বিদ্যা
iii. জ্যোতিষী iv. জ্যোতিমণ্ডলী
উত্তর: ii. জ্যোতির্বিদ্যা।
ঙ। Big Bang Theory (মহাবিস্ফোরণ থিউরি)-এর প্রবক্তা হলেন-
i. নিউটন ii. আলবার্ট আইনস্টাইন
iii. জর্জ লেমেটার iv. হকিং
উত্তর: iii. জর্জ লেমেটার।
প্রশ্ন: নিচের Abbreviation গুলোর পূর্ণরূপ লেখ।
ADB
উত্তর: Asian Development Bank।
HIV
উত্তর: Human immunodeficiency virus।
ISO
উত্তর: International Organization for Standardization।
OIC
উত্তর: Organisation of Islamic Cooperation।
SAARC
উত্তর: South Asian Association for Regional Cooperation।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর