পঞ্চদশ অধ্যায় : বাংলাদেশের সামাজিক পরিবর্তন
(গত ৩ সেপ্টেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫। সামাজিক দূরত্বকে বাড়িয়ে দিয়েছে নিচের কোনটি?
ক) যোগাযোগ ও নগরায়ণ
খ) নগরায়ণ ও শিল্পায়ন
গ) শিল্পায়ন ও যোগাযোগ
ঘ) শিল্পায়ন ও ভোগবাদ
উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শাকিলার পরিবার ঢাকার একটি বস্তিতে বাস করে। শাকিলা ঘরের কাজকর্ম ছাড়াও একটি কারখানায় কাজ করে। সে গরিব ও অশিক্ষিত হলেও সন্তানের লেখাপড়ার ব্যাপারে অত্যন্ত যত্নশীল।
২৬। শাকিলাকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি সাহায্য করেছে?
ক) শিল্পায়ন খ) শিক্ষা
গ) প্রযুক্তি ঘ) যোগাযোগ
২৭। শাকিলা সামাজিক পরিবর্তনে অংশগ্রহণ করে-
i. শিল্পকারখানায় কাজ করে
ii. সন্তানদের লেখাপড়ার যত্নশীলতার মাধ্যমে
iii. ঘরের কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৮। ব্যক্তির মনে আত্মবিশ্বাস সৃষ্টি করে নিচের কোনটি?
ক) শিক্ষা খ) প্রযুক্তি
গ) যোগাযোগ ঘ) নগরায়ণ
২৯। নিচের কোনটির উন্নয়ন ছাড়া আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়?
ক) যোগাযোগ খ) প্রযুক্তি
গ) শিল্পায়ন ঘ) নগরায়ণ
আরো পড়ুন : বাংলাদেশের সামাজিক পরিবর্তন অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
৩০। সমাজ কাঠামোর সঙ্গে গড়ে ওঠা সামাজিক উপরি কাঠামো হলো-
i. রাজনীতি
ii. আইনকানুন
iii. সামাজিক সংগঠন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৩১। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে নিচের কোনটি দায়ী?
ক) দুর্নীতি
খ) নীতিগত সমস্যা
গ) প্রাকৃতিক দুর্যোগ
ঘ) অর্থনৈতিক ধস
৩২। যোগাযোগ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনে নিচের কোনটি প্রধান ভূমিকা পালন করে-
i. সঠিক পদক্ষেপ
ii. ভোগবাদী দৃষ্টিভঙ্গি
iii. সরকারের নেতৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২৫. খ, ২৬. ক, ২৭.ক, ২৮. ক, ২৯. ক, ৩০. ক, ৩১. গ, ৩২. গ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর