তৃতীয় অধ্যায়: অর্থের সময়মূল্য
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: অর্থের সময়মূল্য কী?
উত্তর: সময় পরিবর্তনের সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময়মূল্য বলে।
প্রশ্ন: সময় রেখা কী?
উত্তর: অর্থের সময়মূল্যকে যখন রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে সময় রেখা বলে।
প্রশ্ন: বর্তমান মূল্য কী?
উত্তর: ভবিষ্যতে প্রাপ্ত টাকার আজকের বা বর্তমান সময়ের যে মূল্য তাকে বর্তমান মূল্য বলে।
প্রশ্ন: ভবিষ্যৎ মূল্য কী?
উত্তর: বর্তমানে বিনিয়োগ করা অর্থের ভবিষ্যতে বা নির্দিষ্ট সময় পরের মূল্যকে ভবিষ্যৎ মূল্য বলে।
প্রশ্ন: বার্ষিকী কী?
উত্তর: যদি প্রতি বছর সমপরিমাণ টাকা জমা দেওয়া হয় বা গ্রহণ করা হয়, তবে তার মূল্যকে বার্ষিকী বলে। বার্ষিকী বর্তমান মূল্যে ও ভবিষ্যৎ মূল্যে উভয়ই হতে পারে। অবসর গ্রহণ, ঋণ পরিশোধ, ডিপিএস সঞ্চয় ইত্যাদি ক্ষেত্রে বার্ষিকী ব্যবহার করা হয়।
আরো পড়ুন : আর্থিক বাজারের আইনগত দিকগুলো অধ্যায়ের ২টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব
প্রশ্ন: স্বাভাবিক বার্ষিকী কী?
উত্তর: যদি প্রতি বছর শেষে বা প্রতি কিস্তির শেষে সমপরিমাণ টাকা জমা দেওয়া হয় বা গ্রহণ করা হয় তবে তাকে স্বাভাবিক বার্ষিকী বলে।
প্রশ্ন: প্রদেয়/অগ্রিম বার্ষিকী কী?
উত্তর: যদি প্রতি বছর বা মাসের শুরুতে সমপরিমাণ টাকা জমা দেওয়া হয় তবে তাকে প্রদেয়/অগ্রিম বার্ষিকী বলে।
প্রশ্ন: পার্পেচ্যুয়েটি কী?
উত্তর: যদি কোনো বার্ষিকীর সুনির্দিষ্ট কোনো সময় দেওয়া না থাকে বা অসীম সময় পর্যন্ত সমপরিমাণ টাকা জমা দেওয়া হয় তাকে পার্পেচ্যুয়েটি বলে।
প্রশ্ন: মিশ্র নগদ প্রবাহ কী?
উত্তর: যদি সমপরিমাণ টাকা না দিয়ে অসমপরিমাণ টাকা জমা দেওয়া হয় বা গ্রহণ করা হয় এবং কোনো নির্দিষ্ট প্যাটার্ন অবলম্বন করা না হয় তবে তাকে মিশ্র নগদ প্রবাহ বলে।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর