প্রথম অধ্যায় : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ১৬০০ সালে ইংল্যান্ডে কোন কোম্পানি স্থাপিত হয়?
উত্তর: ১৬০০ সালে ইংল্যান্ডে ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ স্থাপিত হয়।
প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা ২২ বছর বয়সে সিংহাসনে বসেন।
প্রশ্ন: ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে?
উত্তর: ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং।
প্রশ্ন: সেনরা কোথা থেকে এসেছিল?
উত্তর: সেনরা দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে এসেছিল।
প্রশ্ন: বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে?
উত্তর: বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে ১৫৩৮ সালে।
প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হন।
প্রশ্ন: বঙ্গভঙ্গ হয় কত সালে?
উত্তর: বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে।
প্রশ্ন: উইলিয়াম হেজেজ কে ছিলেন?
উত্তর: উইলিয়াম হেজেজ ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর ছিলেন।
প্রশ্ন: ভারত শাসন আইন পাস হয় কত সালে?
উত্তর: ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয় ১৮৫৮ সালে।
প্রশ্ন: কত সালে ফখরুদ্দীন মোবারক শাহ স্বাধীন সুলতানি যুগ প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৩৩৮ সালে ফখরউদ্দিন মোবারক শাহ স্বাধীন সুলতানি যুগ প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: ভাস্কো দা গামা কত সালে কালিকট বন্দরে পৌঁছেন?
উত্তর: ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেন।
প্রশ্ন: ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন?
উত্তর: ভাস্কো দা গামা পর্তুগালের নাবিক ছিলেন।
প্রশ্ন: মোগল সম্রাট আকবরের সেনাপতি ছিলেন কে?
উত্তর: মোগল সম্রাট আকবরের সেনাপতি ছিলেন মানসিংহ।
প্রশ্ন: বাংলায় মোগলদের অধিকার সম্পন্ন করেন কে?
উত্তর: বাংলায় মোগলদের অধিকার সম্পন্ন করেন সুবেদার ইসলাম খান চিশতি।
প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা।
প্রশ্ন: পাল বংশের পর কোন রাজবংশ বাংলা শাসন করে?
উত্তর: পাল বংশের পর সেন রাজবংশ বাংলা শাসন করে।
প্রশ্ন: কত সাল পর্যন্ত বাংলায় ইংরেজদের শাসন চলে?
উত্তর: ১৯৪৭ সাল পর্যন্ত বাংলায় ইংরেজদের শাসন চলে।
প্রশ্ন: বাংলায় ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে কোন যুগ বলা হয়?
উত্তর: বাংলায় ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলা হয়।
প্রশ্ন: বাংলায় প্রথম বাঙালি শাসক কে ছিলেন?
উত্তর: বাংলায় প্রথম বাঙালি শাসক ছিলেন রাজা শশাঙ্ক।
প্রশ্ন: মাৎস্যন্যায় কোন ভাষার শব্দ?
উত্তর: মাৎস্যন্যায় সংস্কৃত ভাষার শব্দ।
প্রশ্ন: বাঙালি পাল রাজারা কত সময় ধরে বাংলা শাসন করেন?
উত্তর: বাঙালি পাল রাজারা প্রায় ৪০০ বছর ধরে বাংলা শাসন করেন।
প্রশ্ন: ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি কোন দেশের সেনাপতি ছিলেন?
উত্তর: ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি তুর্কি সেনাপতি ছিলেন।
প্রশ্ন: ফখরউদ্দিন মুবারক শাহ কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন?
উত্তর: ফখরউদ্দিন মুবারক শাহ সোনারগাঁওয়ের শাসনকর্তা ছিলেন।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর