চতুর্থ অধ্যায় : বায়ু
(গত ১৪ অক্টোবর প্রকাশের পর)
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বায়ুর দুটি উপাদানের নাম লেখ।
উত্তর: বায়ুর দুটি উপাদানের নাম- অক্সিজেন ও নাইট্রোজেন।
প্রশ্ন: চিপসের প্যাকেটে কী গ্যাস থাকে?
উত্তর: চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: মাছ, গোশত, ফল, চিপস ইত্যাদি খাদ্য সংরক্ষণে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।
অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
প্রশ্ন: মানুষ দৈনন্দিন জীবনে কী কী কাজে বায়ু ব্যবহার করে?
উত্তর: মানুষ দৈনন্দিন জীবনে যেসব কাজে বায়ু ব্যবহার করে তা হলো-
১. ফুটবল ফোলানোর কাজে।
২. শ্বাস-প্রশ্বাসের কাজে বায়ুর উপাদান অক্সিজেন ব্যবহার করে।
৩. গাড়ি, রিকশা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর কাজে।
৪. মাছ, গোশত, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।
আরো পড়ুন : বায়ু অধ্যায়ের ৪টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ৫ম পর্ব, প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান
প্রশ্ন: বায়ুদূষণের কারণ ও প্রভাবগুলো কী কী?
উত্তর: বায়ুদূষণের কারণগুলো হলো-
১. বনভূমি ধ্বংস করা।
২. কালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন ব্যবহার করা।
৩. অনুন্নত চুলায় রান্না করা।
বায়ুদূষণের প্রভাবগুলো হলো-
১. মানুষ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়।
২. মানুষের শ্বাসজনিত রোগ হয়।
৩. মানুষ হৃদরোগে আক্রান্ত হয়।
৪. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে ক্ষতিকর গ্যাস বাতাসে মেশে, ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় ও অ্যাসিড বৃষ্টি হয়।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর