প্রথম অধ্যায় : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
(গত ১৯ অক্টোবর প্রকাশের পর)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বাংলায় স্বাধীন সুলতানি যুগ শুরু হয় কখন?
উত্তর: বাংলায় স্বাধীন সুলতানি যুগ শুরু হয় ১৩৩৮ সালে।
প্রশ্ন: মোগল শাসনামলে পূর্ব বাংলার জমিদাররা কী নামে পরিচিত ছিল?
উত্তর: মোগল শাসনামলে পূর্ব বাংলার জমিদাররা বারো ভূঁইয়া নামে পরিচিত ছিল।
প্রশ্ন: মানসিংহ কে ছিলেন?
উত্তর: মানসিংহ ছিলেন সম্রাট আকবরের সেনাপতি।
প্রশ্ন: বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন?
উত্তর: বারো ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ।
প্রশ্ন: ১৬১০ সালে কোন মোগল সুবেদার ঢাকা দখল করেছিলেন?
উত্তর: ১৬১০ সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি ঢাকা দখল করেছিলেন।
প্রশ্ন: কখন ঢাকার নাম জাহাঙ্গীরনগর করা হয়?
উত্তর: ১৬১০ সালে ঢাকার নাম জাহাঙ্গীরনগর করা হয়।
প্রশ্ন: বাংলার কোন দ্রব্য ইউরোপীয়দের কাছে প্রধান আকর্ষণ ছিল?
উত্তর: বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মসলা ইউরোপীয়দের কাছে প্রধান আকর্ষণ ছিল।
প্রশ্ন: সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?
উত্তর: সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় ১৮৫৭ সালে।
প্রশ্ন: উইলিয়াম হেজেজের সময় ইংল্যান্ডের রাজা কে ছিলেন?
উত্তর: উইলিয়াম হেজেজের সময় ইংল্যান্ডের রাজা ছিলেন দ্বিতীয় জেমস।
প্রশ্ন: সিরাজউদ্দৌলার বড় খালার নাম কী?
উত্তর: সিরাজউদ্দৌলার বড় খালার নাম ঘসেটি বেগম।
প্রশ্ন: ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কখন?
উত্তর: ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ১৬০০ সালে।
প্রশ্ন: ইংরেজরা কখন আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে?
উত্তর: ইংরেজরা ১৭৬৫ সালে দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে।
প্রশ্ন: কে দ্বৈতশাসন প্রবর্তন করেন।
উত্তর: রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন।
প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কখন?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় ১৭৯৩ সালে।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর