তৃতীয় অধ্যায় : বাংলাদেশের মুক্তিযুদ্ধ
(গত ২৮ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করেন কে?
ক) অধ্যাপক আবুল বাশার
খ) অধ্যাপক ইউসুফ আলী
গ) এম মনসুর আলী
ঘ) তাজউদ্দিন আহমদ
১৩। মুজিবনগর সরকারের কার্যক্রম কত ভাগে বিভক্ত ছিল?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
১৪। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল?
ক) ৮ নম্বর খ) ৬ নম্বর
গ) ৩ নম্বর ঘ) ২ নম্বর
১৫। ‘অপারেশন জ্যাকপট’ কী?
ক) জাহাজের নাম খ) অভিযানের নাম
গ) বইয়ের নাম ঘ) শরণার্থী শিবিরের নাম
১৬। মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে?
ক) ১৭ এপ্রিল খ) ১০ এপ্রিল
গ) ২৬ মার্চ ঘ) ১১ মার্চ
১৭। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
ক) ঢাকা খ) মুন্সীগঞ্জ
গ) বরিশাল ঘ) যশোর
১৮। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক) ৯টি খ) ১০টি
গ) ১১টি ঘ) ১২টি
১৯। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখে নিচের কোন দেশ?
i. চীন
ii. সোভিয়েত ইউনিয়ন
iii. ভারত
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২০। শহিদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে?
ক) ১৬ ডিসেম্বর খ) ১৫ ডিসেম্বর
গ) ১৪ ডিসেম্বর ঘ) ১৩ ডিসেম্বর
২১। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক) ৭ কোটি খ) প্রায় সাড়ে ৭ কোটি
গ) ৮ কোটি ঘ) ৯ কোটি
২২। নিচের কোন দেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য
গ) চীন ঘ) যুক্তরাষ্ট্র ও চীন
২৩। বাংলাদেশ ও ভারত মিলে যৌথবাহিনী গঠন করে কত তারিখে?
ক) ২১ নভেম্বর খ) ১৩ নভেম্বর
গ) ১৪ ডিসেম্বর ঘ) ২৯ নভেম্বর
২৪। ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক) ৫ ডিসেম্বর খ) ৪ ডিসেম্বর
গ) ৬ ডিসেম্বর ঘ) ৭ ডিসেম্বর
২৫। পাকিস্তানি বাহিনীর যুদ্ধের পরিসমাপ্তি ঘটে কখন?
ক) ১২ ডিসেম্বর
খ) ১৩ ডিসেম্বর
গ) ১৪ ডিসেম্বর
ঘ) ১৬ ডিসেম্বর
২৬। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়?
ক) যশোরে খ) চট্টগ্রামে
গ) ঢাকায় ঘ) কক্সবাজারে
উত্তর: ১২. খ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. খ, ১৬. খ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ, ২০. গ, ২১. খ, ২২. ঘ, ২৩. ক, ২৪. গ, ২৫. ঘ, ২৬. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর