চতুর্থ অধ্যায় : আর্থিক বিশ্লেষণ
(গত ১০ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪। ব্যবহৃত কাঁচামালের মূল্য কোন জাতীয় ব্যয়ের উদাহরণ?
ক) স্থায়ী ব্যয়ের খ) আধা স্থায়ী ব্যয়ের
গ) পরিবর্তনশীল ব্যয়ের ঘ) আধা পরিবর্তনশীল ব্যয়ের
২৫। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন ব্যয় আনুপাতিক হারে বৃদ্ধি পায়?
ক) স্থায়ী ব্যয় খ) আধা স্থায়ী ব্যয়
গ) পরিবর্তনশীল ব্যয় ঘ) আধা পরিবর্তনশীল ব্যয়
২৬। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন ব্যয় বৃদ্ধি পায় না?
ক) স্থায়ী ব্যয় খ) আধা স্থায়ী ব্যয়
গ) পরিবর্তনশীল ব্যয় ঘ) আধা পরিবর্তনশীল ব্যয়
২৭। মোট বিক্রয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে কী বলে?
ক) স্থায়ী ব্যয় খ) অবদান বা দত্তাংশ
গ) মুনাফা ঘ) ক্ষতি
২৮। নিচের কোনটি কন্ট্রিবিউশন মার্জিন বা (অবদান প্রান্ত) নির্ণয়ের সূত্র?
ক) মোট বিক্রি - মুনাফা
খ) মোট বিক্রি - স্থায়ী ব্যয়
গ) মোট বিক্রি + পরিবর্তনশীল ব্যয়
ঘ) মোট বিক্রি - পরিবর্তনশীল ব্যয়
২৯। সমচ্ছেদ বিন্দু গ্রাফে সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রি পর্যন্ত দূরত্বকে কী বলা হয়?
ক) অবদান প্রান্ত খ) নিরাপত্তা প্রান্ত
গ) আয় রেখা ঘ) মোট ব্যয় রেখা
৩০। মোট বিক্রি এবং সমচ্ছেদ বিন্দুতে অর্জিত বিক্রির পার্থক্যকে কী বলে?
ক) প্রত্যাশিত মুনাফা খ) অবদান বা দত্তাংশ
গ) সমচ্ছেদ বিন্দু ঘ) নিরাপত্তা প্রান্ত
৩১। নিচের কোনটি নিরাপত্তা প্রান্ত নির্ণয়ের সূত্র?
ক) প্রকৃত বিক্রি - কন্ট্রিবিউশন মার্জিন
খ) কন্ট্রিবিউশন মার্জিন - স্থায়ী ব্যয়
গ) প্রকৃত বিক্রি - সমচ্ছেদ বিন্দু বিক্রি
ঘ) সমচ্ছেদ বিন্দু - বিক্রি পরিবর্তনশীল ব্যয়
৩২। নিচের কোন উপাদান পরিবর্তন সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে না?
ক) স্থির ব্যয় খ) বিক্রি পরিমাণ
গ) এককপ্রতি বিক্রিমূল্য ঘ) এককপ্রতি পরিবর্তনশীল ব্যয়
৩৩। ব্রেক-ইভেন পয়েন্ট (টাকা) =?
ক) ব্রেক-ইভেন পয়েন্ট (একক) - এককপ্রতি স্থির ব্যয়
খ) ব্রেক-ইভেন পয়েন্ট (একক) - এককপ্রতি মোট ব্যয়
গ) ব্রেক-ইভেন পয়েন্ট (একক) - এককপ্রতি বিক্রিমূল্য
ঘ) ব্রেক-ইভেন পয়েন্ট (একক) - এককপ্রতি পরিবর্তনশীল ব্যয়
৩৪। আর্থিক বিবরণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক) দুতরফা দাখিলা পদ্ধতি খ) টাকার অঙ্কে প্রকাশ
গ) T ছকে উপস্থাপন ঘ) নিরীক্ষকের অনুমোদন
৩৫। নিচের কোন উপাদানটি পরিচালন নগদ প্রবাহের অন্তর্ভুক্ত?
ক) অবচয় খ) জমি কেনা
গ) শেয়ার ইস্যু ঘ) বন্ড ইস্যু
৩৬। লভ্যাংশ বাবদ নগদ প্রদান, নগদ প্রবাহ বিবরণীতে কোন কার্যক্রমের আওতাভুক্ত?
ক) পরিচালন খ) বিনিয়োগ
গ) অর্থসংস্থান ঘ) অনগদ
৩৭। নিচের কোনটি চলতি সম্পদ?
ক) আসবাবপত্র খ) সুনাম
গ) যন্ত্রপাতি ঘ) প্রাপ্য হিসাব
৩৮। সমচ্ছেদ বিন্দু নির্ধারণে নিচের কোনটিকে গুরুত্ব দেওয়া হয়?
ক) স্থায়ী ব্যয় খ) মুনাফা
গ) নিরাপত্তা প্রান্ত ঘ) পরোক্ষ ব্যয়
উত্তর: ২৪. গ, ২৫. গ, ২৬. ক, ২৭. খ, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ঘ, ৩১. গ, ৩২. খ, ৩৩. ঘ, ৩৪. ক, ৩৫. ক, ৩৬. গ, ৩৭. ঘ, ৩৮. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর