গল্প : অপরিচিতা
(গত ৬ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩। ‘সওগাত’ শব্দের অর্থ হলো-
ক) সম্ভাষণ খ) উপঢৌকন
গ) প্রার্থনা গ) অভিবাদন
উত্তর: খ) উপঢৌকন।
২৪। কার নিষেধ অমান্য করে অনুপম কানপুর এসেছিল?
ক) মায়ের খ) হরিশের
গ) বিনুর ঘ) মামার
উত্তর: ঘ) মামার।
২৫। মামা অনুপমের ভাগ্যদেবতার এজেন্ট, কারণ-
i. মামাই প্রধান অভিভাবক
ii. মামাই বুদ্ধিমত্তায় শ্রেষ্ঠ
iii. মামাই সিদ্ধান্ত প্রণেতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
যৌতুকের টাকা-গহনা কম নয়, বেশিই ছিল। বরপক্ষের চাচা বিয়ের আগে সব দেখতে চাইলে কনের বাবা সব দেখিয়ে বললেন, এ বিয়ে হবে না। যারা বিয়েকে ব্যবসায় পরিণত করেছে, তাদের কাছে আমার মেয়ে আমি বিয়ে দিতে পারি না।
২৬। ওপরের উদ্দীপকে কনের বাবার বিয়ে ভাঙার বিষয়টি ‘অপরিচিতা’ গল্পের যে উক্তিতে প্রকাশিত হয়েছে-
ক) তবে আপনাদের গাড়ি বলিয়া দিই
খ) একবার এই দিকে আসতে হচ্ছে
গ) এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই
ঘ) না, এখন সভায় বসিতে হইবে না
উত্তর: ক) তবে আপনাদের গাড়ি বলিয়া দিই।
২৭। কনের বাবার উক্তি শুনে অনুপমের মামার মনে হয়েছিল-
ক) শম্ভুনাথ সেন বিরক্ত হয়েছেন
খ) শম্ভুনাথ সেন ঠাট্টা করছেন
গ) শম্ভুনাথ সেন বিয়েতে বসতে বলছেন
ঘ) শম্ভুনাথ সেন রাগান্বিত হয়েছেন
উত্তর: খ) শম্ভুনাথ সেন ঠাট্টা করছেন।
২৮। কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?
ক) মামা খ) বিনুদাদা
গ) পণ্ডিতমশাই ঘ) হরিশ
উত্তর: গ) পণ্ডিতমশাই।
২৯। ‘অপরিচিতা’ গল্পে কথকের নাম কী?
ক) অনুপম খ) কল্যাণী
গ) শম্ভুনাথ ঘ) হরিশ
উত্তর: ক) অনুপম।
৩০। ‘অভ্র’ শব্দের অর্থ কী?
ক) এক ধরনের উজ্জ্বল রং
খ) এক ধরনের খনিজ ধাতু
গ) এক ধরনের তীব্র সুগন্ধি
ঘ) এক ধরনের বুনো ফুল
উত্তর: খ) এক ধরনের খনিজ ধাতু।
৩১। ‘প্রদোষ’-এর প্রতিশব্দ কী?
ক) সকাল খ) রাত
গ) সন্ধ্যা ঘ) বিকেল
উত্তর: গ) সন্ধ্যা।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর