মডেল টেস্ট : পদার্থবিজ্ঞান
(গত ২০ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮। দ্বন্দ্বের ভ্রামকের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
(ক) দ্বন্দ্বের ভ্রামক = বল দূরত্ব
(খ) মাত্রা সমীকরণ ML2T–2
(গ) ঘড়ির সমাবর্তী ঘূর্ণন সৃষ্টিকারী দ্বন্দ্বের ভ্রামক হলো ঋণাত্মক
(ঘ) ঘূর্ণন অক্ষের অবস্থানের ওপর নির্ভরশীল
১৯। একটি চাকার ভর 10kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 m হলে এর জড়তার ভ্রামক কত?
(ক) 2.5 kgm2
(খ) 2.5 kgm2
(গ) 5 kgm2
(ঘ) 50 kgm2
২০। 0.2 kg ভরের একটি বস্তুকে 0.5 m লম্বা রশিতে বেঁধে সমান্তরাল বৃত্তাকারে 4rads–1 বেগে ঘুরালে রশির ঘূর্ণায়মান শক্তি কত N হবে?
(ক) 0.4 (খ) 0.6
(গ) 0.8 (ঘ) 1.6
আরো পড়ুন : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি: পদার্থবিজ্ঞানের ৪টি মডেল প্রশ্ন, ৯ম পর্ব
২১। যদি কোনো বস্তুকে ভূমির উপরে তোলা হয়, তবে কোন শক্তির বিপরীতে কাজটি করা হলো?
ক. রাসায়নিক শক্তি
খ. মাধ্যাকর্ষণ শক্তি
গ. ঘর্ষণমূলক শক্তি
ঘ. তড়িৎ চৌম্বকীয় শক্তি
২২। শিশিরাঙ্ক বলতে কী বোঝায়?
ক. তাপ খ. আপেক্ষিক আর্দ্রতা
গ. তাপমাত্রা ঘ. আর্দ্রতা
২৩। স্থির তাপমাত্রার ক্ষেত্রে সব গ্যাসের অণুগুলোর জন্য কোন প্যারামিটার ধ্রুব?
ক. ভর খ. গতিবেগ শক্তি
গ. আয়তন ঘ. গতিবেগ
উত্তর: ১৮. ঘ, ১৯. ক, ২০. ঘ, ২১. খ, ২২.গ, ২৩. খ।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর