মডেল টেস্ট : পদার্থবিজ্ঞান
(গত ২৫ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭। 15 ওয়াট শক্তি অর্থ-
(ক) 3 J work in 5 sec
(খ) 1 J work in 15 sec
(গ) 5 J work in 1 sec
(ঘ) 15 J work in 1 sec
৮। একটি ২ কেজি ভরের বস্তু ১ মিটার উচ্চতা থেকে পড়লে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে?
(ক) 95.0 J (খ) 74.4 J
(গ) 19.6 J (ঘ) 39.2 J
৯। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে নিচের কোনটি ক্ষমতার একক নয়?
(ক) জুল/ সেকেন্ড (খ) অশ্বশক্তি
(গ) জুল (ঘ) ওয়াট
১০। এক অশ্বশক্তি সমান কত ওয়াট?
(ক) 766 ওয়াট (খ) 756 ওয়াট
(গ) 776 ওয়াট (ঘ) 746 ওয়াট
আরো পড়ুন : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি: পদার্থবিজ্ঞানের ৬টি মডেল প্রশ্ন, ১৩তম পর্ব
১১। মিনার সাহেবের ভর ২০ কেজি। তিনি ২৫ সেন্টিমিটার উঁচু মোট ২০টি সিঁড়ি ১০ সেকেন্ডে উঠলে তার সম্পাদিত ‘কাজের পরিমাণ’ কত?
(ক) ৯০০ জুল (খ) ১০০০ জুল
(গ) ৯৮০ জুল (ঘ) ১০৮০ জুল
১২। নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়?
(ক) আদর্শ স্প্রিংয়ের বল
(খ) ঘর্ষণ বল
(গ) অভিকর্ষীয় বল
(ঘ) বৈদ্যুতিক বল
১৩। 50 kg ভরের একটি বস্তুর ভরবেগ 50 kgms–1 হলে এর গতিশক্তি কত হবে?
(ক) 100 J (খ) 25 J
(গ) 500 J (ঘ) 50 J
উত্তর: ৭. ঘ, ৮. গ, ৯. গ, ১০. ঘ, ১১. গ, ১২. খ, ১৩. খ।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর