রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখ, শিফট, প্রবেশপত্র, আসনবিন্যাসসহ বিভিন্ন বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ ইউনিটের পরীক্ষার তিন দিন আগে প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে আসনবিন্যাস জানতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ ও ১৭ জানুয়ারি প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হবে। সব ইউনিটের (এ, বি ও সি) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে রোল, শিফট ও কেন্দ্রসহ ইস্যু করা হয়েছে।
আরো পড়ুন : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
পরীক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র ২২ ডিসেম্বরের মধ্যে ডাউনলোড করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এক পৃষ্ঠার। আগের বছরের মতো এবার বিশ্ববিদ্যালয় কপি ও পরীক্ষার্থীর কপি আলাদাভাবে দেওয়া হবে না। ভর্তি পরীক্ষার বিস্তারিত https://admission.ru.ac.bd/ ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেও দেখা যাবে।
পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রের নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে। পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত প্রার্থীর পরীক্ষা অন্য কেন্দ্র বা কক্ষে অথবা অন্য শিফটে গ্রহণ করা সম্ভব নয়। কাজেই পরীক্ষার্থীর জন্য নির্ধারিত শিফট, কেন্দ্র ও কক্ষ নম্বর আগেই জেনে নেওয়া আবশ্যক।
কবীর