সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন: জৈব প্রযুক্তি কী?
উত্তর: উন্নতমানের উদ্ভিদ সৃষ্টিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাই জৈব প্রযুক্তি।
প্রশ্ন: গবেষণার কাজে ব্যবহার করা হয় এমন তিনটি যন্ত্রের নাম লেখ।
উত্তর: গবেষণার কাজে ব্যবহার করা হয় এমন তিনটি যন্ত্র হলো- অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র ও এক্স-রে মেশিন।
প্রশ্ন: তুমি ব্যবহার করো এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?
উত্তর: আমি ব্যবহার করি এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো- ইন্টারনেট।
আরো পড়ুন : ৯টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা, প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার বিজ্ঞান, ৬ষ্ঠ পর্ব
প্রশ্ন: প্রযুক্তির বিকাশ কেন ঘটে?
উত্তর: সভ্যতার যত অগ্রগতি ঘটছে ততই আমরা নতুন নতুন প্রযুক্তি দেখতে পাচ্ছি। প্রযুক্তির বিকাশের মূল কারণ হলো প্রয়োজনবোধ। সমস্যা সমাধান ও পরিবেশকে নিয়ন্ত্রণের জন্য একটি প্রেরণা কাজ করছে। এ জন্য বলা হয়, প্রয়োজনবোধ উদ্ভাবনের উৎস। এ জন্য প্রযুক্তির বিকাশ ঘটে।
প্রশ্ন: কৃষি প্রযুক্তির তিনটি যুগ কী কী?
উত্তর: কৃষি প্রযুক্তির অগ্রগতিকে তিনটি যুগে ভাগ করা হয়। প্রথম যুগটি হলো উন্নত যন্ত্র ব্যবহারের যুগ। দ্বিতীয় যুগটি হলো রাসায়নিক সার ব্যবহারের এবং তৃতীয় যুগটি হলো কৃষিতে জৈব প্রযুক্তি ব্যবহারের।
প্রশ্ন: শিক্ষায় ব্যবহৃত প্রযুক্তিগুলোর নাম লেখ।
উত্তর: শিক্ষায় ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো- মাল্টিমিডিয়া, প্রজেক্টর ইত্যাদি।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর