গল্প : বিলাসী
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেয়ো।’- উক্তিটি কার?
ক. ন্যাড়ার খ. বিলাসীর
গ. মৃত্যুঞ্জয়ের ঘ. খুড়ার
২. ‘বিলাসী’ গল্পের কেন্দ্রীয় চরিত্রের মাঝে কোন দিকটি প্রাধান্য পেয়েছে?
ক. মানবতার মনোভাব
খ. আত্মত্যাগের মহিমা
গ. চারিত্রিক দৃঢ়তা
ঘ. সেবা পরায়ণতা
৩. বীণাপাণি কীসের দেবী?
ক. বুদ্ধির খ. অন্নের
গ. বিদ্যার ঘ. প্রেমের
৪. শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ নিচের কোনটি?
ক. মহেশ
খ. মন্দির
গ. বিলাসী
ঘ. হরিলক্ষ্মী
৫. ‘মহত্ত্বের কাহিনী আমাদের অনেক আছে’- এখানে মহত্ত্বের কাহিনী কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. শিক্ষার্থে খ. নিন্দার্থে
গ. প্রশংসার্থে ঘ.ব্যঙ্গার্থে
৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবার নাম কী?
ক. শ্যামাকান্ত চট্টোপাধ্যায়
খ. উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
গ. মতিলাল চট্টোপাধ্যায়
ঘ. নীহার রঞ্জন চট্টোপাধ্যায়
আরো পড়ুন : বিলাসী গল্পের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়?
ক. নাটকের ক্ষেত্রে খ. উপন্যাসের ক্ষেত্রে
গ. ছোট গল্পের ক্ষেত্রে ঘ. প্রবন্ধের ক্ষেত্রে
৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
ক. ১৮ বছর খ. ২৩ বছর
গ. ২১ বছর ঘ. ২৪ বছর
৯. যে খ্যাতির কারণে এক জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র-
ক. ছোট গল্পকার হিসেবে
খ. ঔপন্যাসিক হিসেবে
গ. সংগীতজ্ঞ হিসেবে
ঘ. আবৃত্তিকার হিসেবে
১০. নিম্নবর্ণের মানুষের জীবন চিত্রিত হয়েছে যার উপন্যাসে-
ক. মাইকেল মধুসূদন দত্তের উপন্যাসে
খ. জীবনানন্দ দাশের উপন্যাসে
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে
ঘ. প্রমথ চৌধুরীর উপন্যাসে
১১. খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?
ক. নিচু জাতের হাতে ভাত খাওয়া
খ. নিচু জাতের মেয়ে নিকা করা
গ. সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
ঘ. সাপুড়ের পেশা অবলম্বন করা
উত্তর: ১. খ, ২. খ, ৩. গ, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. খ, ৮. ঘ, ৯. গ, ১০. গ, ১১. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর