গল্প : বিলাসী
(গত ৩১ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮. বিলাসীর আত্মহত্যা পরিহাসের বিষয় হয়েছিল কারণ-
ক. বিলাসীর আত্মহত্যা স্বাভাবিক ঘটনা ছিল
খ. বিলাসী সাপুড়ের মেয়ে ছিল বলে
গ. বিলাসী অন্ন পাপ করছিল বলে
ঘ. ভালোবাসা মূল্যহীন এক শব্দ বলে
২৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস নিচের কোনগুলো?
ক. ঘরে-বাইরে, নৌকাডুবি
খ. চরিত্রহীন, দেনা-পাওনা
গ. বিষবৃক্ষ, রাজসিংহ
ঘ. মতিচুর, পদ্মরাগ
৩০. ‘সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়ে সিদ্ধ হইয়া আসিয়াছে’- এখানে সিদ্ধ হওয়া বলতে কী বোঝানো হয়েছে?
ক. গরমে অসুস্থ
খ. তপস্যায় ঋদ্ধ
গ. কৌশলে সাফল্য
ঘ. সন্ন্যাসে বৈরাগ্য
৩১. ‘নিকা’ শব্দটি ‘বিলাসী’ গল্পে ব্যবহৃত হয়েছে-
ক. বাগান অর্থে
খ. হিল্লা অর্থে
গ. বিয়ে অর্থে
ঘ. সম্বন্ধ অর্থে
আরো পড়ুন : বিলাসী গল্পের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
৩২. মৃত্যুঞ্জয় সাপুড়ে জীবন গ্রহণ করেছিল কেন?
ক. বিলাসীকে ভালোবাসার কারণে
খ. সাপ ধরা তার শখ ছিল বলে
গ. এ জীবন ভালো লাগত বলে
ঘ. চক্রান্তে গ্রাম ছাড়া হয়েছিল বলে
৩৩. ‘চল্লিশের কোঠা’ কী?
ক. একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত
খ. চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত
গ. উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত
ঘ. চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত
৩৪. ‘কামস্কাটকা’ কী?
ক. দ্বীপ খ. উপদ্বীপ
গ. সাগর ঘ. মহাসাগর
৩৫. পৃথিবীর গভীরতম হৃদ কোনটি?
ক. বাসল্ট সাগর
খ. ক্যাস্পিয়ান সাগর
গ. বৈকাল হৃদ
ঘ. কাপ্তাই হৃদ
৩৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস নিচের কোনটি?
ক. শ্রীকান্ত খ. চরিত্রহীন
গ. দেবদাস ঘ. পথের দাবী
উত্তর: ২৮. ঘ, ২৯. খ, ৩০. খ, ৩১. গ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. গ, ৩৬. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর