প্রবন্ধ : বই পড়া
(গত ১০ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০। কোন মৃত্যুর রেজিস্ট্রারি করে রাখা যায় না?
ক) আত্মার খ) দেহের
গ) মানুষের ঘ) মনের
১১। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি কোথায় পড়েছে?
ক) অর্থে
খ) বিজ্ঞানে
গ) শিক্ষায়
ঘ) সাহিত্যে
১২। লাইব্রেরি কীসের জন্য দরকার?
ক) সাহিত্যচর্চার জন্য
খ) ধর্মচর্চার জন্য
গ) বিজ্ঞানচর্চার জন্য
ঘ) নীতিচর্চার জন্য
আরো পড়ুন : বই পড়া প্রবন্ধের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
১৩। ‘দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে।’ কিন্তু সাহিত্যের চর্চা কোথায় হওয়া উচিত?
ক) স্কুলে
খ) কলেজে
গ) জাদুঘরে
ঘ) লাইব্রেরিতে
১৪। ‘আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না।’ বই পড়া প্রবন্ধে লেখকের এ মতামতকে সমর্থন করে নিচের কোন বাক্যটি?
ক) আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই
খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
গ) যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়
ঘ) ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য— নয়
১৫। লাইব্রেরিকে স্কুল-কলেজের উপর স্থান দেওয়ার কারণ কী?
ক) বিজ্ঞানচর্চার জন্য
খ) ধর্মীয় চর্চার জন্য
গ) পরীক্ষায় ভালো ফলাফল না করায়
ঘ) স্বশিক্ষিত হওয়ার সুযোগ পাওয়ার জন্য
উত্তর: ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. ঘ, ১৪. খ, ১৫. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর