প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
(গত ১৫ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪. কীভাবে ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার না করে কম্পিউটার সিস্টেমে লগ ইন করা যায়?
ক. স্বাক্ষর শনাক্তকরণের মাধ্যমে
খ. ডিএনএর মাধ্যমে
গ. আঙুলের ছাপের মাধ্যমে
ঘ. রেটিনা স্ক্যানের মাধ্যমে
২৫. বায়োইনফরমেটিক্স ব্যবহারের ক্ষেত্রগুলো হলো-
i. জৈব প্রযুক্তি
ii. জীবাণু অস্ত্র তৈরি
iii. মহাকাশ গবেষণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. স্মার্ট অস্ত্র কী?
ক. ফোর্স মাল্টিপ্লায়ার
খ. ডাম্ব বোম্ব
গ. তথ্যপ্রযুক্তি নির্ভর উচ্চমাত্রার কার্যকর ও নির্ভুল সমরাস্ত্র
ঘ. কৃত্রিম উপগ্রহ
২৭. মোবাইল সিম কিনতে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?
ক. বায়োমেট্রিক্স
খ. ক্রায়োসার্জারি
গ. ন্যানো টেকনোলজি
ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
২৮. কোনটি ক্রায়োসার্জারির সঙ্গে সম্পর্কিত?
ক. লজিক
খ. বিশেষ ধরনের গ্লাভস
গ. নাইট্রোজেন
ঘ. নেভিগেশন
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
হামিম ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সব যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।
২৯. ওপরের উদ্দীপকে দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হলো-
ক. ফিঙ্গার প্রিন্ট
খ. হ্যান্ড জিওমেট্রি
গ. রেটিনা স্ক্যান
ঘ. ডিএনএ এনালাইসিস
৩০. হামিম সাহেবের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে-
i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে
ii. প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. বায়োইনফরমেটিক্স কাজ করে-
ক. ব্যক্তির বৈশিষ্ট্য নিয়ে
খ. কাল্পনিক জগৎ নিয়ে
গ. জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে
ঘ. টেলিকমিউনিকেশনে
উত্তর: ২৪. গ, ২৫. ক, ২৬. গ, ২৭. ক, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ঘ, ৩১. গ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর