গল্প : নিমগাছ
(গত ৩১ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬। ‘নিমগাছ’ গল্পের নিমগাছটি বর্তমান প্রেক্ষাপটে কী?
ক) আদর্শ বাঙালি নারী
খ) একটি নির্যাতিত নারী
গ) সংসারের সর্বংসহা নারী
ঘ) প্রতিবাদী নারী
২৭। ‘শিকড় অনেক দূর চলে গেছে’- প্রতীকাশ্রয়ী বাক্যটি দিয়ে লেখক কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন?
ক) সন্তান বাৎসল্য খ) মাতৃভক্তি
গ) নিঃস্বার্থ মনোভাব ঘ) পারিবারিক বন্ধন
২৮। চর্মরোগের প্রতিরোধে নিমগাছের কোন অঙ্গটির প্রভাব বেশি?
ক) বাকল খ) পাতা
গ) কচি ডাল ঘ) শিকড়
২৯। কবির কোন বৈশিষ্ট্যর কারণে নিমগাছ কবিকে পছন্দ করল?
ক) ছাল বা বাকল না তোলার জন্য
খ) পাতা না ছিঁড়ার জন্য
গ) ডাল বা ডাটা না ভাঙ্গার জন্য
ঘ) মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকার জন্য
৩০। খোস দাদ, হাজা চুলকানিতে নিমপাতা ব্যবহার করার কারণ-
i) রোগমুক্তি
ii) প্রশান্তি লাভ
iii) আরোগ্য লাভ
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩১। কবি নিমগাছের ডাল-পাতা ছিঁড়ল না যে কারণে-
i) অনুভূতিশীল বলে
ii) মূল্যবান বলে
iii) শৌখিন বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : নিম গাছ গল্পের ২২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
৩২। ‘নিমগাছ’ গল্পটি রচনার সময় গল্পকার যে বিশেষ বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন-
i) কাব্যিক
ii) প্রতীকাশ্রয়ী
iii) গীতিধর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বৃক্ষপ্রেমী, বলরাম দা বহু বছর আগে প্রতিষ্ঠা করেছেন বলধা গার্ডেন। এখানে রয়েছে নানা ধরনের ঔষধি বৃক্ষ। সবাই গাছগুলো থেকে পাতা, ছাল, শিকড় নিয়ে থাকে। কিন্তু কেউই গাছগুলোর যত্ন নেয় না।
৩৩। ওপরের উদ্দীপকটি কোন রচনার নৈকট্য লাভে সমর্থ?
ক) মমতাদি
খ) নিমগাছ
গ) অভাগীর স্বর্গ
ঘ) পল্লিসাহিত্য
৩৪। ওপরের উদ্দীপকে ওই রচনার যে বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে-
i) অকৃতজ্ঞতা
ii) বৃক্ষপ্রেম
iii) অবহেলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
করিম মিয়া বহুকষ্টে তার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। কিন্তু তিনি বৃদ্ধ হওয়াতে ছেলে তাকে মূল্যায়ন করে না। তাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে।
৩৫। ওপরের উদ্দীপকের করিম মিয়া ‘নিমগাছ’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
ক) নিমগাছ খ) কবিরাজ
গ) গৃহবধূ ঘ) কবি
৩৬। ওপরের উদ্দীপকে ওই চরিত্রে প্রকাশ পেয়েছে-
i) অবহেলা
ii) অবজ্ঞা
iii) কর্মব্যস্ততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সাদিক মিয়া একজন স্বনামধন্য কবিরাজ। তিনি তার চিকিৎসা পদ্ধতির জন্য বৃক্ষের পাতা, ছাল প্রভৃতি ব্যবহার করে থাকেন। কিন্তু তিনি বর্তমানে আগের মতো আর মানুষের চিকিৎসা করতে পারেন না। কারণ মানুষ ঔষধি বৃক্ষগুলো সব কেটে ফেলেছে।
৩৭। ওপরের উদ্দীপকের সাদিক ‘নিমগাছ’ গল্পের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) নিমগাছ খ) কবিরাজ
গ) নতুন মুখ ঘ) গৃহবধূ
৩৮। ওপরের উদ্দীপকে সাদৃশ্যের বিষয়টি যে দৃষ্টিকোণ থেকে বিবেচ্য-
i) চিকিৎসাজনিত
ii) পেশাগত
iii) আইনগত
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২৬. গ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. ঘ, ৩০. খ, ৩১. খ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. গ, ৩৬. ক, ৩৭. খ, ৩৮. ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর