চতুর্থ অধ্যায় : অংশীদারি ব্যবসায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন পরিবারের দ্বিতীয় সদস্য কোনটি?
ক. কোম্পানি খ. সমবায়
গ. অংশীদারি ঘ. একমালিকানা
২. অংশীদারি ব্যবসায়ে ন্যূনতম সদস্য সংখ্যা কতজন হতে পারে?
ক. দুজন খ. তিনজন
গ. চারজন ঘ. পাঁচজন
৩. সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে কতজন?
ক. ৭ জন খ. ১০ জন
গ. ২০ জন ঘ. ৫০ জন
৪. অংশীদারির ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসায়ে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে?
ক. ৭ জন খ. ১০ জন
গ. ২০ জন ঘ. ৫০ জন
৫. বাংলাদেশে কত সালের অংশীদারি আইন বহাল?
ক. ১৯১৩ সালের খ. ১৯২০ সালের
গ. ১৯৩২ সালের ঘ. ১৯৯৪ সালের
৬. বাংলাদেশে বহাল অংশীদারি আইনের কত ধারায় এ ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া আছে?
ক. ২ ধারায় খ. ৩ ধারায়
গ. ৪ ধারায় ঘ. ৫ ধারায়
৭. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি নিচের কোনটি?
ক. শরিকানা খ. চুক্তি
গ. অর্থ ঘ. সদ্বিশ্বাসের সম্পর্ক
৮. আইনানুযায়ী অংশীদারির কাজে অংশীদাররা একে অন্যের কোনটি?
ক. প্রতিনিধি খ. বন্ধু
গ. শরিক ঘ. হিতাকাঙ্ক্ষী
৯. অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের দায় সাধারণভাবে কেমন?
ক. সসীম
খ. অসীম
গ. মূলধন পর্যন্ত সীমাবদ্ধ
ঘ. প্রতিশ্রুতিমূল্য পর্যন্ত সীমাবদ্ধ
১০. অংশীদারদের মধ্যকার সম্পর্ককে কী বলে?
ক. অংশীদারি খ. অংশীদার
গ. শরিকানা ঘ. প্রতিনিধি
১১. নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে?
ক. নামমাত্র খ. সীমাবদ্ধ
গ. ঘুমন্ত ঘ. প্রতিবন্ধ
১২. মূলধন দেয় না অথচ সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশ নেয় এমন অংশীদারকে কী বলে?
ক. সক্রিয় অংশীদার
খ. কর্মী অংশীদার
গ. আচরণে অনুমিত অংশীদার
ঘ. নামমাত্র অংশীদার
১৩. শুধু লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে?
ক. সাধারণ খ. ঐচ্ছিক
গ. সীমাবদ্ধ ঘ. নির্দিষ্ট
১৪. কে অংশীদার হওয়ার যোগ্য?
ক. সরকারি কর্মকর্তা খ. রাষ্ট্রপতি
গ. গৃহিণী ঘ. বিদেশি নাগরিক
উত্তর: ১. গ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. খ, ১০. ক, ১১. খ, ১২.খ, ১৩. খ, ১৪. গ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর