পাঠ-৩ : দূরের পাল্লা
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন। নিচের প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখ।
উন্মন, চৌপর, ছিপ, জঞ্জাল, টাঁকশাল, তীর-ঘর, দাঁড়, দিনভর, পাড়ময়, পানকৌড়ি, পান্না, মন্থর, মাল্লা
উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ
উন্মন উদাস, আনমনা।
চৌপর চারপ্রহর, সারা দিন।
ছিপ সরু নৌকা।
জঞ্জাল আগাছা।
টাঁকশাল টাকা তৈরির কারখানা।
তীর-ঘর নদী তীরের ঘর।
দাঁড় বৈঠা।
দিনভর সমস্ত দিন।
পাড়ময় পাড়জুড়ে।
পানকৌড়ি পানকৌড়ি পাখি।
পান্না সবুজ রঙের দামি রত্ন।
মন্থর ধীরে।
মাল্লা মাঝি।
আরো পড়ুন : পাঠ-২: তিতুমীর থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
প্রশ্ন: নিচের শব্দ দিয়ে বাক্য তৈরি করে লেখ।
দিনভর, জঞ্জাল, শ্যাওলা, মন্থর, কঞ্চি
উত্তর: দিনভর: পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সে দিনভর পরিশ্রম করছে।
জঞ্জাল: বাড়ির পাশে জঞ্জাল রাখলে মশা-মাছি বাড়ে।
শ্যাওলা: পুকুর পাড়ে শ্যাওলা জন্মেছে।
মন্থর: ছোট ডিঙি নৌকাটি মন্থর গতিতে চলছে।
কঞ্চি: বাঁশের কঞ্চি দিয়ে ছিপ তৈরি করে মাছ ধরব।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
কবীর