সপ্তম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পদার্থের পরিবর্তন কাকে বলে?
উত্তর: যে পরিবর্তন থেকে পদার্থের বাহ্যিক অবস্থা এবং মূল গঠন বা অণুর গঠনের সাধারণ পরিচয় পাওয়া যায় তাকে পদার্থের পরিবর্তন বলে।
প্রশ্ন: ভৌত পরিবর্তন বলতে কী বোঝায়?
উত্তর: যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ কোনো নতুন পদার্থ উৎপন্ন হয় না, শুধু পদার্থের বাহ্যিক বা ভৌত অবস্থার রূপান্তর ঘটে, সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তন অস্থায়ী। এই পরিবর্তনে পদার্থের অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। বরফের গলন, পানির স্ফুটন, লোহার চুম্বকে পরিবর্তন, মোমের গলন ইত্যাদি ভৌত পরিবর্তনের উদাহরণ।
প্রশ্ন: রাসায়নিক পরিবর্তন কাকে বলে?
উত্তর: যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন স্থায়ী। এই পরিবর্তনে পদার্থের অণুর গঠনে আমূল পরিবর্তন ঘটে। লোহায় মরিচা পড়া, মোমবাতির দহন, দুধ থেকে দই প্রস্তুত, চাল থেকে ভাত তৈরি ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ।
প্রশ্ন: একমুখী বিক্রিয়া বলতে কী বোঝায়?
উত্তর: যে বিক্রিয়ায় সব বিক্রিয়ক পদার্থ একটি নির্দিষ্ট সময় পরে উৎপাদে পরিণত হয় তাকে একমুখী বিক্রিয়া বলে। একমুখী বিক্রিয়া শুধু সম্মুখদিকে অগ্রসর হয়। এ বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে একমুখী চিহ্ন ব্যবহার করা হয়। যেমন–পটাসিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে পটাসিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন হয়। বিপরীতভাবে, পটাসিয়াম ক্লোরাইড ও অক্সিজেনের মধ্যে কোনো বিক্রিয়া ঘটে না। সুতরাং, এটি একটি একমুখী বিক্রিয়া।
2KClO3 ¾® 2KCl + 3O2
প্রশ্ন: রেডক্স শব্দের অর্থ কী?
উত্তর: রেডক্স শব্দের অর্থ জারণ-বিজারণ।
প্রশ্ন: বরফের রাসায়নিক সংকেত কোনটি?
উত্তর: বরফের রাসায়নিক সংকেত H2O(s)।
প্রশ্ন: এস্টার কী?
উত্তর: অ্যালকোহল ও জৈব অ্যাসিডের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তাকে এস্টার বলা হয়।
প্রশ্ন: Zn + H2SO4 = ZnSO4 + H2 এটি কোন ধরনের বিক্রিয়া?
উত্তর: প্রতিস্থাপন বিক্রিয়া।
প্রশ্ন: মোমের প্রধান উপাদান কী?
উত্তর: মোমের প্রধান উপাদান হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ।
প্রশ্ন: জারক কীভাবে বিজারিত হয়?
উত্তর: জারক বিজারক থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়।
প্রশ্ন: জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে কী বলে?
উত্তর: জারক।
প্রশ্ন: আমরা খাদ্য লবণ হিসেবে কী ব্যবহার করি?
উত্তর: সোডিয়াম ক্লোরাইড (NaCl)।
আরো পড়ুন : মোলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের ৩টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
প্রশ্ন: জানালার গ্রিলে পড়া বাদামি আস্তরণের নাম কী?
উত্তর: জানালার গ্রিলে পড়া বাদামি আস্তরণের নাম মরিচা। এটি পানিযুক্ত ফেরিক অক্সাইড। এর সংকেত Fe2O3. 3H2O।
প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়ায় সমতা চিহ্নের আগের অংশকে কী বলে?
উত্তর: রাসায়নিক বিক্রিয়ায় সমতা চিহ্নের আগের অংশকে বিক্রিয়ক বলে।
প্রশ্ন: দুটি জারক এবং দুটি বিজারক পদার্থের নাম লেখ।
উত্তর: দুটি জারক পদার্থের নাম: O2 I, HNO3
দুটি বিজারক পদার্থের নাম: H2 ও C
প্রশ্ন: O2 নেই এমন একটি জারক পদার্থ এবং H2 নেই এমন একটি বিজারক পদার্থের নাম লেখ।
উত্তর: O2 নেই এমন একটি জারক পদার্থ Cl2 আর H2 নেই এমন একটি বিজারক পদার্থ CO।
প্রশ্ন: বিজারক হিসেবে কাজ করে এমন একটি গ্যাসের নাম লেখ।
উত্তর: বিজারক হিসেবে কাজ করে এমন একটি গ্যাস হলো NH3।
প্রশ্ন: প্রশমন বিক্রিয়া কী?
উত্তর: একটি ক্ষারক ও অম্লের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি সৃষ্টি হওয়াকে প্রশমন বলা হয়।
প্রশ্ন: সমাণুকরণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর: যে বিক্রিয়ায় কোনো যৌগের অণুতে পরমাণুগুলো পুনর্বিন্যস্ত হয়ে অন্য সমাণু উৎপন্ন করে তাকে সমাণুকরণ বিক্রিয়া বলা হয়।
প্রশ্ন: NaCl(aq) + AgNO3(aq) ® NaNO3(aq) + AgCl(s) বিক্রিয়াটি কোন ধরনের?
উত্তর: অধঃক্ষেপণ বিক্রিয়া।
প্রশ্ন: জলীয়বাষ্প কীভাবে উৎপন্ন হয়?
উত্তর: পানিকে 100°C তাপমাত্রায় উত্তপ্ত করলে জলীয়বাষ্প উৎপন্ন হয়।
প্রশ্ন: মোমের প্রধান উপাদান কোনটি?
উত্তর: মোমের প্রধান উপাদান বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ।
প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়া কীভাবে সম্পন্ন হয়?
উত্তর: পদার্থে বিদ্যমান পরমাণুগুলোর মধ্যবর্তী বন্ধন ভাঙা এবং নতুন বন্ধন গঠনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়।
প্রশ্ন: রাসায়নিক বন্ধন কী?
উত্তর: রাসায়নিক বন্ধন মূলত এক প্রকার শক্তি।
প্রশ্ন: সম্মুখমুখী বিক্রিয়া কাকে বলে?
উত্তর: যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, তাকে সম্মুখমুখী বিক্রিয়া বলে।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর