তৃতীয় অধ্যায় : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
(গত ১ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৪০। ওপরের উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটির অকটাল মান কত?
ক. ১১৩ খ. ১২৫
গ. ১২৮ ঘ. ২০৩
৪১। ওপরের উদ্দীপকে সংখ্যাটির সঙ্গে বাইনারি সংখ্যা ১১ যোগ করলে হবে-
i. (১০০১১১০)২
ii. (১১৬)৮
iii. 4E
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. (১০১০১০)২-এর সমকক্ষ দশমিক সংখ্যা কত?
ক. ২৪ খ. ৩৬
গ. ৪০ ঘ. ৪২
৪৩. (১১১)২-এর পরবর্তী সংখ্যা কত?
ক. ১১০ খ. ১০০০
গ. ১১১০ ঘ. ১১১১
৪৪. (১১০০)২-এর পূর্ববর্তী সংখ্যা কত?
ক. ১১০ খ. ১১০১
গ. ১০১১ ঘ. ১১০১
৪৫. (১১০০)২ ও (১০১)২-এর যোগফল কত?
ক. ১১১১১ খ. ১১১০১
গ. ১০০১০ ঘ. ১০০০১
৪৬. বাইনারি সংখ্যা ১১০ ও ১০০ এর-
i. যোগফল ১০১০
ii. বিয়োগফল ১০
iii. অকটাল মান সমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. দশমিক সংখ্যা ৫০ লিখতে সর্বনিম্ন কতটি বিট প্রয়োজন?
ক. ৫ খ. ৬
গ. ৮ ঘ. ১০
৪৮. যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়-
i. ON, OFF
ii. HIGH, LOW
iii. YES, NO
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. চিহ্নবিটসহ দশমিক সংখ্যা ১২৫ লিখতে সর্বনিম্ন কতটি বিট প্রয়োজন?
ক. ৫ খ. ৬
গ. ৮ ঘ. ১০
৫০. কোনো সংখ্যার সঙ্গে যে সংখ্যা যোগ করলে যোগফল শূন্য হয় সেটি হচ্ছে ওই সংখ্যার-
ক. ধনাত্মক সংখ্যা খ. ঋণাত্মক সংখ্যা
গ. অঋণাত্মক সংখ্যা ঘ. নিরপেক্ষ সংখ্যা
উত্তর: ৪০. ক, ৪১. ঘ, ৪২. ঘ, ৪৩. খ, ৪৪. গ, ৪৫. ঘ, ৪৬. ক, ৪৭. খ, ৪৮. ঘ, ৪৯. গ, ৫০. খ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর