ষষ্ঠ অধ্যায় : সমবায় সমিতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. সমবায় শব্দের অর্থ কী?
ক. বন্ধুত্ব খ. সাম্য
গ. মিলন ঘ. সম্মিলিত প্রচেষ্টা
২. বাংলাদেশে কত সালের সমবায় আইন চালু রয়েছে?
ক. ১৯৮৪ সালের খ. ১৯৮৭ সালের
গ. ২০০১ সালের ঘ. ২০০৪ সালের
৩. বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু রয়েছে?
ক. ১৯৮৪ সালের খ. ১৯৮৭ সালের
গ. ২০০১ সালের ঘ. ২০০৪ সালের
৪. আইন অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতি গঠনে ন্যূনতম কত জন সদস্য থাকতে হয়?
ক. ৭ জন খ. ১০ জন
গ. ১৫ জন ঘ. ২০ জন
৫. কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি গঠনে ন্যূনতম সদস্য সংখ্যা কত?
ক. ৭ জন খ. ১০ জন
গ. ১৫ জন ঘ. ২০ জন
৬. সমবায় সংগঠনের মুনাফা বণ্টনে ন্যূনতম কত ভাগ অর্থ সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়?
ক. ১০% খ. ১২%
গ. ১৫% ঘ. ১৮%
৭. সমবায় সংগঠনের মুনাফা বণ্টনে কত ভাগ অর্থ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়?
ক. ১০% খ. ৭%
গ. ৫% ঘ. ৩%
৮. সমবায় সংগঠনে কোনো একক সদস্যের শেয়ার মূলধনের সর্বোচ্চ কী পরিমাণ শেয়ার কিনতে পারে?
ক. এক-তৃতীয়াংশ শেয়ার
খ. এক-চতুর্থাংশ শেয়ার
গ. এক-পঞ্চমাংশ শেয়ার
ঘ. এক-দশমাংশ শেয়ার
উত্তর: ১. ঘ, ২. গ, ৩. ঘ, ৪. ঘ, ৫. খ, ৬. গ, ৭. ঘ, ৮. গ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর