৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত।
সম্প্রতি সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ এপ্রিল বাংলা ভাষা ও সাহিত্য (১১১), সমাজকল্যাণ (৩৬১), পদার্থবিদ্যা (৫১১), যন্ত্রকৌশল (১০১) ও পরিসংখ্যান (৯৮১); ২৮ এপ্রিল ইংরেজি (১২১), উদ্ভিদবিদ্যা (৫৮১), মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান (৬২১), হিসাববিজ্ঞান (৭০১) ও স্থাপত্যকৌশল (৯৩১); ২৯ এপ্রিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১৯১), সিরামিক ইঞ্জিনিয়ারিং (৪৯১), কৃষি ব্যবসা প্রশাসন/কৃষি ব্যবসা ব্যবস্থাপনা (৮০৪), পশু চিকিৎসা বিজ্ঞান (৮৪১) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (৮৯২); ৩০ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২৮১), রাষ্ট্রবিজ্ঞান (৩৪১), সমাজবিজ্ঞান (৩৫১), ব্যবস্থাপনা (৭৩১) ও কম্পিউটার সায়েন্স (৯৭১); ৪ মে অর্থনীতি (৩৩১), ফিন্যান্স (৭১১), কৃষি (১৮০১), কৃষি অর্থনীতি (৮১১) ও তড়িৎ কৌশল; ৫ মে রসায়ন (৫৩১), পলিত (৫৫১), প্রাণ রসায়ন (৬০১), বনবিদ্যা (৮৭১) ও রসায়ন প্রকৌশল (৯১১); ৬ মে ফলিত রসায়ন (৫৪১), ফলিত গণিত (৫৬১), প্রাণিবিদ্যা (৫৯১), মেডিকেল সায়েন্স (৭৭১) ও পশুপালন বিদ্যা (৮৩১); ৭ মে আরবি (১৩১), ইসলামি শিক্ষা (২০১), মার্কেটিং (৭২১), মৎস্য বিদ্যা (৮৫১) ও পুরকৌশল (৮৮১) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
কবীর