অধ্যায় এক : মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান
(গত ১০ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রের আলোকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৮। Y-দ্রব্যের উৎপাদন শূন্য হলে X-দ্রব্যের উৎপাদনের পরিমাণ কত?
(ক) 0 (খ) 7
(গ) 14 (ঘ) 21
১৯। ওপরের চিত্রের মাধ্যমে নিচের কোনটি ব্যাখ্যা করা যায়?
i. দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ
ii. সুযোগ ব্যয়
iii. চাহিদা বিধি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২০। মানুষের সকল কর্মপ্রচেষ্টা কেন পরিচালিত হয়?
(ক) মুনাফার জন্য (খ) ভোগের জন্য
(গ) কল্যাণের জন্য (ঘ) ত্যাগের জন্য
২১। মানুষের অভ্যাসজনিত অভাব হচ্ছে-
i. চা
ii. ফ্রিজ
iii. পান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২২। আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়?
(ক) পল এ স্যামুয়েলসনকে
(খ) অধ্যাপক মার্শালকে
(গ) অ্যাডাম স্মিথকে
(ঘ) ডেভিড রিকার্ডোকে
২৩। স্বয়ংক্রিয় দামব্যবস্থা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?
i. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার
ii. নির্দেশমূলক অর্থব্যবস্থার
iii. মিশ্র অর্থব্যবস্থার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৪। অধ্যাপক মার্শাল অর্থনীতিকে কী বলে অভিহিত করেছেন?
(ক) কল্যাণের বিজ্ঞান (খ) স্বল্পতার বিজ্ঞান
(গ) সম্পদের বিজ্ঞান (ঘ) সমস্যার বিজ্ঞান
২৫। সামষ্টিক-এর ইংরেজি প্রতিশব্দ ‘Macro’ নিচের কোন শব্দ থেকে এসেছে?
(ক) Makros (খ) Macros
(গ) Makro (ঘ) Macross
২৬। ‘শ্রেণিশোষণ অনুপস্থিত’ নিচের কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য?
(ক) ধনতান্ত্রিক অর্থব্যবস্থার
(খ) মিশ্র অর্থব্যবস্থার
(গ) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার
(ঘ) ইসলামি অর্থব্যবস্থার
উত্তর: ১৮. ঘ, ১৯. ক, ২০. খ, ২১. গ, ২২. ক, ২৩. গ, ২৪. ক, ২৫. ক, ২৬. গ।
লেখক : সহকারী অধ্যাপক. অর্থনীতি বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর