দ্বিতীয় অধ্যায় : জীবনের জন্য পানি
(গত ৭ এপ্রিল প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮। বরফ আকারে থাকা পানির উৎস-
i. পুকুর
ii. হিমবাহ
iii. তুষার স্রোত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯। মিঠা পানির উৎস নিচের কোনটি?
i. পুকুর
ii. হিমবাহ
iii. নদী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। কীসের সাহায্যে মাছ অক্সিজেন গ্রহণ করে?
ক) ফুসফুস খ) ফুলকা
গ) ত্বক ঘ) মুখ
আরো পড়ুন : জীবনের জন্য পানি অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এসএসসি পরীক্ষার বিজ্ঞান
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কলমি, কেশরদাম, কচুরিপানা, হেলেঞ্চা, টোপাপানা ইত্যাদি উদ্ভিদের জন্য পানি প্রয়োজন। এদের মধ্যে অনেকগুলো মাটি ও পানি দুই জায়গাতে জন্মে।
১১। ওপরের উদ্দীপকের ক্রমানুসারে কোন উদ্ভিদটি শুধু পানিতে জন্মে?
ক) দ্বিতীয় খ) প্রথম
গ) পঞ্চম ঘ) ষষ্ঠ
১২। ওপরের উদ্দীপকের উদ্ভিদগুলো-
i. সারা দেহের মাধ্যমে পানি শোষণ করে
ii. নরম কাণ্ডবিশিষ্ট হয়
iii. স্থলে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. গ, ১২. ক।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর