গল্প : অতিথির স্মৃতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১। ‘কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়’ এখানে ‘বিকৃতিটা’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) পাণ্ডুর (খ) ফোলা পা
(গ) রক্তহীন দেহ (ঘ) বাতব্যাধিগ্রস্ত
৩২। বাতব্যাধিগ্রস্তদের সন্ধ্যার আগেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কেন?
(ক) অন্ধকারে চলতে অসুবিধা হওয়ায়
(খ) দ্রুত হাঁটতে না পারায়
(গ) ক্ষুধা আহরণের কাজ শেষ হওয়ায়
(ঘ) তাদের ঘর অনেক দূরে বলে
৩৩। কোন কাজে চাকরদেরও সায় ছিল?
(ক) ফেলনা খাবারগুলো কুকুরকে দিতে
(খ) কুকুরটিকে মেরে বের করে দিতে
(গ) ঘরের দরজা খুলে রাখতে
(ঘ) অতিথিকে ভালোভাবে খাওয়াতে
আরো পড়ুন : অতিথির স্মৃতি গল্প থেকে ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
৩৪। ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী?
(ক) তুচ্ছের প্রতি সহানুভূতি
(খ) ইতরের প্রতি নিষ্ঠুরতা
(গ) চিকিৎসকের আদেশে বায়ু বদল
(ঘ) ক্ষুদ্রের প্রতি ঘৃণা
৩৫। মালিনী কুকুরটিকে তাড়িয়েছিল কেন?
(ক) কুকুরটি দেখতে বিশ্রী বলে
(খ) থাকার স্থান কম পড়ার আশঙ্কায়
(গ) অতিথির মর্যাদা ক্ষুণ্ন হওয়ায়
(ঘ) মালিনীর খাবারে ভাগ বসানোয়
৩৬। ‘যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম’ এখানে ‘ঝাপসা’ কথাটিতে প্রকাশ পেয়েছে-
(ক) চোখে কম দেখা
(খ) দূরে তাকাতে না পারা
(গ) চোখে অন্ধকার দেখা
(ঘ) বিদায়ে চোখ জলে ভরা
উত্তর: ৩১. খ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. ক, ৩৫. ঘ, ৩৬. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর