সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও 'ক্লোজআপ ওয়ান' তারকা মৌসুমি আক্তার সালমা। স্বামী সানাউল্লাহ নূর সাগর গত মঙ্গলবার রাতে ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি জানান। পরবর্তীতে গায়িকা জানান, প্রায় এক মাস আগেই তাঁদের বিচ্ছেদ হয়েছে।
পোস্টে সানাউল্লাহ নূর সাগর লিখেছেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুন্ন রেখে আমাদের বৈবাহিক জীবন সংসারের সমাপ্তি ঘটালাম। আশা করছি এই বিষয়টা নিয়ে নেগেটিভ মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।”
সাগর আরও বলেন, বিচ্ছেদ হলেও তাদের একমাত্র কন্যাসন্তানের কথা ভেবে তারা সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। তিনি লেখেন, ‘আমরা দুজন আলাদা হয়েছি ঠিকই কিন্তু আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরকাল আমার কাছে সম্মান ও শ্রদ্ধার আসনে থাকবেন। কণ্ঠশিল্পী হিসেবে তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, সালমার প্রথম বিয়ে হয় ২০১১ সালে। পরের বছর তাদের সংসারে কন্যা আসে। তবে দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালে ৩১ ডিসেম্বর ময়মনসিংহের ছেলে সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন তিনি।
/এসএল


.jpg)