ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি মোস্তফা কামালের বিষাদ বসুধা সাতচল্লিশের অস্বাভাবিকতার মধ্যেও স্বাভাবিক জীবনযাপন করেছি প্রাচ্য-প্রতিচ্যের দ্বন্দ্ব ও সমকালীন চিন্তার বহুমাত্রিক পাঠ সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিকের কারাদণ্ড মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬ দুর্দান্ত প্রত্যাবর্তনে কোরিয়ার চেকমেট টেকনাফ সীমান্তে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টিভিতে আজকের খেলা সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১০ দেশীয় শিল্পের সুরক্ষায় উদ্যোক্তাদের ছাড় আধুনিক বাজেট বনাম ইসলামের বায়তুল মাল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ থেকে জিদানের ঢুস কর্মসংস্থানকে প্রধান অগ্রাধিকার বরাদ্দ কমিয়ে বৈদেশিক কর্মসংস্থানে উচ্চাভিলাষ! বাজেটে দুদকের বরাদ্দ বাড়েনি অর্থনীতি পুনরুদ্ধারে সাহসী রোডম্যাপ জুয়ার পূর্বাভাস, ভাঙতে পারে সব রেকর্ড মূল্যস্ফীতি ৭.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য কালোটাকা সাদা করার সুযোগ থাকছে ১২ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল নতুন বাজেট পুঁজিবাজারকে আস্থায় আনতে নানা পদক্ষেপ ১২ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ইস্পাত রক্ষণ প্রাণে আলমিরন ফুটবলের চেয়ে বড় হয়ে উঠেছে রাজনীতি? প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা কার? সব উপাদানের সমন্বয়ে তৈরি হয় সাফল্যের রেসিপি ‘ক্যাপ্টেন আমেরিকা’ ১২ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপ ইতিহাসের ১০টি কালজয়ী মন্তব্য
Nagad desktop

প্রবাসী বাংলাদেশিদের কাছে বড় ইস্যু দ্রব্যমূল্য ও গাজা যুদ্ধ

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০১:১৩ পিএম
প্রবাসী বাংলাদেশিদের কাছে বড় ইস্যু দ্রব্যমূল্য ও গাজা যুদ্ধ
খবরের কাগজ গ্রাফিকস

নিউইয়র্ক সিটির কুইন্স শহরের পশ্চিম পার্শ্বে লং আইলল্যান্ড সিটি। প্রবাসী বাংলাদেশিদের প্রায় এক তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর এই নিউইয়র্কে বসবাস করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এই শহরের বাংলাদেশিদের মধ্যে আগ্রহ বেশি। রাজনীতির মাঠে সবসময় সক্রিয়  থাকেন আহমেদ আলম। তিনি নিউইয়র্কের নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি। তিনি বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা শুধু বাংলাদেশিদের সমস্যা না বরং এটি নিম্ন আয়ের মানুষের জন্য খুবই কষ্টকর।’

কুইন্সের জ্যাকসন হাইটসের রাইজ অব নিউইয়র্ক নামক সংগঠন কাজ করছে বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে রেজিস্ট্রার হতে আগ্রহী করার জন্য। তারা নিজেদেরকে মধ্যপন্থি অলাভজনক নিরপেক্ষ একটি রাজনৈতিক সংগঠন হিসেবে বর্ণনা করে। এর সভাপতি সামসুল হক বলেন, ‘আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা এদেশের নাগরিক। আমরা এদেশে থাকব। আমাদের ছেলেমেয়েরা এদেশে বড় হবে। নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন করা এবং ভোট দেওয়া। আমরা যখন বেশি ভোট দেব তখন আমাদের রাজনীতিবিদরা কেয়ার করবেন। আমাদের যেসব প্রয়োজন রয়েছে সেগুলো তারা পূরণ করবেন।’ 

নিউইয়র্কের টাইমস স্কয়ারে- যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের মতো নিউইয়র্কও প্রস্তুতি নিয়েছে ৫ নভেম্বরের জন্য। জরিপে দেখা গেছে, যেসব বিষয় তাদের জন্য প্রধান বিষয় সেগুলোর মধ্যে রয়েছে অর্থনীতি, স্বাস্থ্যসেবা, পররাষ্ট্রনীতি, আগ্নেয়াস্ত্রের মালিকানা ইত্যাদি। এমনকি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগও তাদের কাছে বড় বিষয়। এর বাইরেও অন্যান্য বিষয় রয়েছে যেমন- অভিবাসন, গর্ভপাতের অধিকার এবং জলবায়ু পরিবর্তন একটি বড় ইস্যু। 

কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মতে, তাদের কাছে অন্যান্য বিষয় প্রাধান্য পাচ্ছে। নিউইয়র্কে বেশির ভাগ বাংলাদেশি মুসলিম কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে আসেন নামাজ পড়তে বা আলোচনা করতে। অন্য মুসলিমদের মতো বাংলাদেশি মুসলিমরা ডেমোক্র্যাটিক পার্টির সমর্থক। কিন্তু গাজায় যুদ্ধ তাদেরকে বিপদে ফেলে দিয়েছে। ডেমোক্র্যাটদেরকেই তারা ভোট দেবেন। তবে অনেকেই ট্রাম্পকে ভোট দেবেন বা অন্যদের ভোট দেওয়ার কথা ভাবছেন। আবার একেবারেই ভোট না দেওয়ার কথাও ভাবছেন কেউ কেউ। 

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মসজিদের ইমাম-মুসলমানদের ভোট কম যাবে। কারণ তাদেরকে কেউ খুব একটা সন্তুষ্ট করতে পারেননি। একজন ইমাম বলেন, ‘এ জন্য আমাদের মন্দের ভালো বেছে নিতে হবে। আমি মনে করি ভোট আমাদের অধিকার। ভোট না দিলে আমাকে কেউ গণ্য করবে না।’ 

গাজা যুদ্ধ যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওপর বড় রকমের প্রভাব ফেলছে। সে কথাটি বলেছেন বামপন্থি এনজিও রাইজিং আপ অ্যান্ড মুভিং-এর পরিচালক কাজী ফাউজিয়া। তিনি বলেন, ‘এত লড়াইয়ের পরও যখন বাইডেন প্রশাসন যুদ্ধবিরতি দিল না, যার কারণে বাংলাদেশি মানুষের প্রচণ্ড একটা আক্রোশ রয়েছে। এই নির্বাচনে বাইডেন সরে গিয়ে হ্যারিসকে সমর্থন দিয়েছেন। তারপরও খুব একটা সন্তোষজনক অবস্থানে তারা যেতে পেরেছেন বলে আমার মনে হয় না। আমাদের কমিউনিটির মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে। সবার একই কথা, আমাদের দেওয়া ট্যাক্সে তারা যুদ্ধ চালাচ্ছে। মুসলিম ভাই-বোনদের তারা মারছে। এটা হতে দেওয়া যাবে না ।’ 

তবে তাদের সবাই মনে করেন না- প্রতিবাদ বিপ্লব সব সমস্যার সমাধান। একটি প্রাইভেট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট খুররম খুরশীদ জুম্মা বলেন- ‘ আমি ভোট দেওয়ার বিষয়ে অনেক আগ্রহী ও উৎসাহী। ভোট দেওয়া শুধু আমার অধিকারই নয়, এটা আমার অধিকার আদায়ের একটা অস্ত্র। আপনি যদি শুধু কথাই বলেন, ভোট না দেন আপনাকে দেখাতে হবে আপনার শক্তি আছে আর শক্তিটা হচ্ছে আমার ভোটের অধিকার। আপনি যদি দেখেন প্রেসিডেন্ট নির্বাচনে অনেক জায়গায় কিছু কমিউনিটি বেশ প্রভাব ফেলে। আমি মনে করি শুধু মুখে কথা না বলে আমরা যদি ভোটাধিকার প্রয়োগ করি তাহলে রাজনীতিবিদরা আমাদের কথা শুনবেন।’

ম্যানহাটনের গ্রেনিচ এলাকায় অবস্থিত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণকেন্দ্র ওয়াশিংটন স্কয়ার পার্ক। এখানে নারীবাদ এবং নৃবিজ্ঞান পড়ান অধ্যাপক দিনা সিদ্দিকী। তিনি তরুণ বাংলাদেশিদের মধ্যে হতাশার ছায়া দেখতে পাচ্ছেন। তিনি বলেন, ‘বাংলাদেশি তরুণ-তরুণীরা এখানে বড় হয়েছেন। ওদের মা বাবারা আসেন অনেক প্রত্যাশা নিয়ে। তারা অনেক ত্যাগ করতে রাজি। কিন্তু এখানে যারা বড় হয়েছেন, ওদের জন্য আমেরিকায় থাকা কিছু না। খুবই সাধারণ জীবন যাপন ওদের কাছে। বিশেষ করে চার বছরে ওরা দেখেছেন বাইডেন ওদের জন্য কিছু করছে না। বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ওদের কিছুই দিচ্ছে না।’

জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় কর্মরত সামসুল হক বলেছেন, ‘আমরা চাই আমাদের তরুণরা ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট ব্যাংক ক্রিয়েট করবে। এর মাধ্যমে আমরা চাই পরবর্তী প্রজন্ম যখন আসবে তারা ইলেকটর হতে পারবে।’

আজকের নির্বাচনের  ফলাফল যেদিকেই যাক না কেন, নিউইয়র্কের বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পাঠাতে উদ্যোগ নেবে তা নিয়ে সন্দেহ নেই । 

আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:২৯ পিএম
আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে (পিওকে) নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন।

বৃহস্পতিবার (১১ জুন) কাশ্মীরের ঈদগাহ ময়দানে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। বিবিসি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা।

শরণার্থীদের জন্য বিপুলসংখ্যক সংসদীয় আসন সংরক্ষণের বিরুদ্ধে আসন্ন নির্বাচনের আগে বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন মানবাধিকারকর্মী সংগঠনের জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)।

কর্তৃপক্ষ এই আন্দোলনকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংগঠনটির নেতাদের গ্রেপ্তারে পুরস্কারও ঘোষণা করেছে।

তবে এসব পদক্ষেপ সত্ত্বেও হাজারও মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের অভিমুখে মিছিল শুরু করেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন নিহত হন। 

স্থানীয় কর্মকর্তাদের মতে, সরকারি হিসাব অনুযায়ী ১০ হাজারের বেশি বিক্ষোভকারী নিয়ে একটি বিশাল বহর রাওয়ালাকোট শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থান করে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিক্ষোভকারীদের বহরকে রাওয়ালাকোট হয়ে মুজাফফরাবাদে যেতে দেওয়া হবে না। বিবিসি উর্দুর প্রতিবেদকরা জানিয়েছেন, স্থানীয় মসজিদগুলো থেকে লাউড স্পিকারে মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও কমিশনার খান দাবি করেছেন, ‘আইনের শাসন নিশ্চিত করা হবে।’
পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী মুজাফফরাবাদ ও রাওয়ালাকোটে নজরদারির জন্য হেলিকপ্টার টহল চালানো হচ্ছে।

সাশ্রয়ী মূল্যে আটা, চাল, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। কিন্তু পরে তা সহিংস হয়ে ওঠে।

প্রসঙ্গত, গত মঙ্গলবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হন। আহত হন অন্তত ২০০ জন।

 সূত্র: বিবিসি ও এনডিটিভি

জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:২১ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:২২ পিএম
জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

 বৃহস্পতিবার (১১ জুন) আইআরজিসির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। 

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এ হামলাকে ‘আগ্রাসনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান’ বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-আজরাক বিমানঘাঁটি ও এর নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, এ হামলায় বেশ কয়েকটি স্থাপনা ও বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/

 

বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনের কয়েকটি ঘাঁটিতে আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১১ জুন) হামলার এ দাবি করে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দুই দফা অভিযানে কুয়েতের আলি ও আহমাদ  আহমাদ  এয়ার  ফোর্স-এ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ১৮টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ ইসা বিমানঘাঁটিতেও হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে।

এর আগে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরেও হামলা চালিয়েছে ইরান। সূত্র: এএফপি

নাঈম/

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:১৫ পিএম
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন
প্রতীকী ছবি

ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এ হামলায় ইরানজুড়ে দেশটির সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর তদারককারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্রের বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন মেরিন কোর, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:১৮ পিএম
ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত
ছবি: সংগৃহীত

ওমান উপকূলে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন বাহিনীর হামলায় নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

ওমান উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলার শিকার হওয়া ‘সেত্তেবেলো’ নামক ওই জাহাজে মোট ২৮ জন ক্রু ছিলেন। এর মধ্যে ২৪ জন ভারতীয়, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় ও একজন রুশ নাগরিক ছিলেন।

নিহত তিন নাবিককে সনাক্ত করা হয়েছে। তারা হলেন- ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।

জাহাজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা বাকি নাবিকদের সঙ্গে একটি স্থিতিশীল নেটওয়ার্ক যোগাযোগ স্থাপন করতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বাহিনী ওমান উপকূলে পালাউয়ের পতাকাযুক্ত ওই তেল ট্যাংকারে নিখুঁত নির্দেশিত যুদ্ধাস্ত্র দিয়ে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ইরানের তেলের ওপর জারি করা চলমান অবরোধ লঙ্ঘনের অভিযোগে জাহাজটিতে এই হামলা চালানো হয়।

নাবিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। তারা জানিয়েছে, জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করার সময় ২৪ জন ভারতীয় নাগরিক মার্কিন নৌবাহিনীর সরাসরি হামলার মুখে পড়ে।

হামলার ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত ওয়াশিংটনের চার্জ দি অ্যাফেয়ার্সকে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) তলব করে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে বলে সংবাদসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ ভারতীয় সরকারি কর্মকর্তা। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/