পাকিস্তানে সোনার খনির সন্ধান পাওয়া গেছে। সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকা এই খনিতে অন্তত ২৮ লাখ ভরি সোনা মজুত আছে বলে ধারণা করা হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ সম্পদমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ।
মুরাদ জানান, মজুত সোনা প্রক্রিয়াজাত করলে এর মূল্য গিয়ে ঠেকবে ৮ হাজার কোটি রুপির ঘরে। এটির যথাযথ ব্যবহার করতে পারলে দেশটির অর্থনৈতিক সংকট কমে যাবে। তারা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।
পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ১২৭টি স্থানে খননকাজ পরিচালনা করেছে। পরে সোনার সন্ধান পায়। খনি পাওয়ার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান দেশটির খনিজ সম্পদমন্ত্রী মুরাদ।
বিশেষজ্ঞরা বলছেন, হাজার হাজার বছর ধরে হিমালয় থেকে সিন্ধু নদের স্রোতের সঙ্গে ভেসে আসা সোনার কণা নদীর তলদেশে জমা হয়ে ওই মজুত তৈরি করেছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে সোনার কণা সংগ্রহ করলেও ২০২৪ সালে পাঞ্জাব সরকার নদী থেকে এভাবে সোনা উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া এবং অবৈধ খনন বন্ধে ১৪৪ ধারা জারি করে। সূত্র: জিও নিউজ