ভারতীয় বিমান হামলায় পরিবারের ১০ সদস্য ও চার সহযোগী নিহত হয়েছেন বলে দাবি করেছেন জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহার।
বুধবার (৭ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, সংবাদ সংস্থা পিটিআইয়ের বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে মাসুদ আজহার বলেন, ‘পাকিস্তানের বাহাওয়ালপুরে সুবহানআল্লাহ মসজিদে চালানো ভারতীয় হামলায় আমার পরিবারের ১০ সদস্য প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে আমার বড় বোন, তার স্বামী, এক ভাগ্নে ও তার স্ত্রী, এক ভাগ্নি এবং পাঁচটি শিশু রয়েছে।’
তিনি বলেন, ‘ আমার কোনো অনুশোচনা বা হতাশা নেই। বরং বারবার আমার মনে হচ্ছে আমিও যদি এই ১৪ সদস্যের সুখী কাফেলায় যোগ দিতে পারতাম। তাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। প্রভু তাদের হত্যা করেননি।’
এ সময় তিনি আজ জানাজার নামাজে লোকদের আমন্ত্রণও জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক আন্তর্জাতিক সন্ত্রাসী তালিকাভুক্ত ৫৬ বছর বয়সী মাসুদ আজহার ২০০১ সালের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলাসহ ভারতে একাধিক সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। যদিও এটি একটি উন্মুক্ত গোপন বিষয় যে সন্ত্রাসী পাকিস্তানে আছেন, ইসলামাবাদ বারবার তার সম্পর্কে তথ্য থাকার কথা অস্বীকার করেছে। সূত্র: এনডিটিভি
পপি/