পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক পারমাণবিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। পাক সেনাপ্রধানকে তিনি ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন আসিম মুনিরের সাম্প্রতিক পারমাণবিক বক্তব্যের তীব্র সমালোচনা করে মন্তব্য করেন, ইসলামাবাদ যুদ্ধের উসকানি দিয়ে একটি দুর্বৃত্ত রাষ্ট্রের মতো আচরণ করছে। তিনি পাকিস্তানের কার্যত সামরিক শাসককে ৯/১১ হামলার পিছনে সন্ত্রাসী ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেন। তিনি আরো উল্লেখ করেন, মুনিরের সাম্প্রতিক মন্তব্যকে বিশ্ব ইসলামিক স্টেটের কাছ থেকে যা শুনে অভ্যস্ত সেটির কথা মনে করিয়ে দেয়।
#WATCH | Washington DC, USA | On upcoming meeting between US and Russia, Former Pentagon official Michael Rubin says, "...Asim Munir is Osama Bin Laden in a suit..."
— ANI (@ANI) August 12, 2025
He says, "Donald Trump is a businessman and is used to horse-trading... He does not understand that a bad peace… pic.twitter.com/Cra1y24e19
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রুবিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাটিতে পাকিস্তানের হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের মানুষ সন্ত্রাসবাদকে অভিযোগের চশমা দিয়ে দেখে। তারা কোনো সন্ত্রাসীর আদর্শিক ভিত্তি বোঝে না। আসিম মুনির হলেন স্যুট পরা ওসামা বিন লাদেন।’
এনডিটিভি জানায়, ফ্লোরিডার ট্যাম্পায় সমাবেশে ভাষণ দিতে গিয়ে ফিল্ড মার্শাল মুনির ভারতের সঙ্গে ‘ভবিষ্যতের যুদ্ধে’ তার দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয় তবে পারমাণবিক হামলা চালাবেন বলে হুমকি দেন।
জেনারেল মুনিরের সাম্প্রতিক মন্তব্যের পরই এই বিতর্ক দেখা দিল। মুনির অভিযোগ করেন, পাকিস্তান যদি ডোবে তাহলে এটি অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে।
পেন্টাগনের সাবেক কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্য বিশ্লেষক উল্লেখ করেন, মুনিরের মন্তব্য অনেকের মনে প্রশ্ন জাগিয়ে তুলছে যে, পাকিস্তান রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করতে পারবে কিনা।
সুলতানা দিনা/