ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
মূল্যস্ফীতি বেড়েছে : চাপে সাধারণ মানুষ ৮ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ইরান যুদ্ধে ট্রাম্প জয়ী হননি, বিশ্ব অর্থনীতির ব্যাপক ক্ষতি ৮ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল দিল্লিতে ‘ইন্ডিয়া জোটে’র বৈঠক আজ, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৩ দল সবজির শত্রু কাঁঠালে পোকা আলোচিত না হলেই তদন্ত ও বিচারে ধীরগতি ৮ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ভয়ভীতি দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ: ভারতের মানবাধিকার সংগঠন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে: জাতীয় মুক্তি কাউন্সিল আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৩ নিয়মের তোয়াক্কা নেই, সড়কে বেপরোয়া ডিএসসিসির ডাম্পট্রাক চার দিনের সফরে বেইজিং গেছেন তথ্যমন্ত্রী কক্সবাজারে মানবপাচার চক্রের মূলহোতা ছৈয়দুল হক আটক ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই শরীয়তপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা এনসিটিবিসহ চার শিক্ষা বোর্ডে নতুন নেতৃত্ব স্বপ্নে গান শোনা আসলে কীসের ইঙ্গিত? ব্যস্ত সড়কে প্রকাশ্যে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জেট ফুয়েলের দাম লিটারে কমল ১৫ টাকা চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক-এনসিপি কর্মীদের মারামারি গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লাখ গাছ চসিকের সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা জ্বালানির মজুদ সম্প্রসারণ, আমদানির উৎস বহুমুখীকরণসহ ১২ দফা সুপারিশ সংসদীয় কমিটির ঢামেক ও চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ৬ দফা দাবি ভোলায় মিতু হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক, ওসিকে তলব বিসিবির সভাপতি তামিম ইকবাল
Nagad desktop

আর্জেন্টিনাসহ ১০ দেশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
আর্জেন্টিনাসহ ১০ দেশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে
১৯৪৬ সাল থেকে ধারাবাহিক ইসরায়েলি দলখদারত্বের শিকার ফিলিস্তিনি ভূখণ্ড এখন বিলুপ্ত প্রায়। ছবি: সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা ‘নিউ ইয়র্ক ঘোষণা’ বিপুল সমর্থনে গৃহীত হয়েছে। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। 

হামাসকে সন্ত্রাসী বা উগ্র সংগঠন বলা দেশ যেমন ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রের স্কীকৃতি দিয়েছে এবার। তবে এর বিরোধীতা করেছে ১০টি দেশ। 

এদের মধ্যে উল্লেখ করার মতো দেশগুলো হলো আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি ও ইসরায়েল। বাকিরা হলো মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে ও টোঙ্গা।

আর্জেন্টিনাসহ এসব দেশ শুধু যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় নি তা নয়, ২০২৩ এর অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে গাজায় জরুরি ওষধ সরবরাহ, ত্রাণ প্রবেশ এমনকি যুদ্ধবিরতিরও বিরোধীতা করেছে। এ যাবৎ যত ধরনের ভোটাভুটি হয়েছে সবগুলোতে ইসরায়েলের পাশে ছিল এসব দেশ।

ভোটেদানে বিরত থাকে ১২টি দেশ। এ দেশগুলো হলো ক্যামেরুন, চাদ, গুয়াতেমালা, ফিজি, গ্রেনাডা, উত্তর মেসিডোনিয়া, ভানুয়াতু, উরুগুয়ে, গিনি, মার্শাল আইল্যান্ডস, ইকুয়েটোরিয়াল গিনি এবং এসওয়াতিনি।

প্রস্তাবে বলা হয়, “দুই রাষ্ট্র সমাধান” বাস্তবায়নের জন্য স্পষ্ট, সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি হামাসকে জিম্মিদের মুক্তি দিতে হবে এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়। 

ঘোষণায় আরও উল্লেখ করা হয়, গাজায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় একটি কার্যকর সমাধান নিশ্চিত করতে হবে।

গতকাল জাতিসংঘে ভোটাভুটির ফলাফল। ছবি: সংগৃহীত

পরবর্তী পদক্ষেপ
আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে এক সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া এবং বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে।

অন্যদিকে, ইসরায়েল এ প্রস্তাবকে “সন্ত্রাসের পুরস্কার” হিসেবে আখ্যা দিয়েছে। জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ড্যানি দানন বলেন, “এতে শান্তি নয়, বরং সন্ত্রাসই উৎসাহিত হচ্ছে।” 

মাহফুজ/

 

ইরান যুদ্ধে ট্রাম্প জয়ী হননি, বিশ্ব অর্থনীতির ব্যাপক ক্ষতি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:৩৪ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
ইরান যুদ্ধে ট্রাম্প জয়ী হননি, বিশ্ব অর্থনীতির ব্যাপক ক্ষতি
ছবি: খবরের কাগজ

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া ইরান যুদ্ধ গত শনিবার ১০০ দিনে পদার্পণ করেছে। এর মধ্যে গত এপ্রিল মাসে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষিত হলেও নিয়মিত বিরতিতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এই অঞ্চলকে অশান্ত করে রেখেছে। গত ১০০ দিনে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি যেমন বদলে গেছে, তেমনি বিশ্ব অর্থনীতিও এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি হয়েছে।

১০০ দিনের মাথায় এসে এই যুদ্ধে সামরিক বা কৌশলগতভাবে কোনো পক্ষেরই স্পষ্ট বিজয় আসেনি। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুততম সময়ের মধ্যে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের যে ঘোষণা দিয়েছিলেন, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরান তার সর্বোচ্চ নেতৃত্ব এবং পরমাণু অবকাঠামোর বড় অংশ হারালেও বর্তমান শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে পেরেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তেহরান একে নিজেদের একটি বড় বিজয় হিসেবে দেখছে। তবে এই ১০০ দিনে ইরানের ৩ হাজার ৪০০-এর বেশি নাগরিক নিহত হয়েছেন এবং দেশটির সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক অবকাঠামো মারাত্মকভাবে ভেঙে পড়েছে। অন্যদিকে ওয়াশিংটন ও তেল আবিব ইরানের পরমাণু কর্মসূচিকে কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পারলেও তাদের মূল লক্ষ্য অর্জিত হয়নি, উল্টো দীর্ঘমেয়াদি যুদ্ধের কারণে মার্কিন প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। যুদ্ধে ইসরায়েলের ২৬ জন এবং যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা নিহত হয়েছেন।

এই যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যে। ইরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি অবরুদ্ধ করার পর থেকেই বৈশ্বিক বাজার স্থবির হয়ে পড়েছে। হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় দৈনিক প্রায় ১৪.৪ মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ফলে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম যুদ্ধপূর্ববর্তী সময়ের চেয়ে ৩০% থেকে ৫০% পর্যন্ত বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯০ থেকে ১২০ ডলার ছাড়িয়েছে। ইউরোপে গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০%। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) একে ইতিহাসের বৃহত্তম বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছে। এ ছাড়া বিশ্বজুড়ে জাহাজ ভাড়া ৫৯% বৃদ্ধি পাওয়ায় এবং জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় বিশ্বব্যাপী তীব্র মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ২০২৬ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২.৮%-এ নেমে আসতে পারে এবং বিশ্ব অর্থনীতি প্রায় ৭০০ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে।

এই যুদ্ধের নেতিবাচক প্রভাব নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ নেই, তবে কিছু দেশ ও অঞ্চল চরম অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইরানের অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি ৭০% ছাড়িয়ে গেছে, কলকারখানা বন্ধ হওয়ায় লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন এবং দেশটিতে তীব্র অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের ওমান, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। কাতার এনার্জি তাদের এলএনজি রপ্তানিতে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে এবং আরব দেশগুলোর জিডিপি প্রায় ১২০ থেকে ১৯৪ বিলিয়ন ডলার হ্রাস পাওয়ার ঝুঁকিতে রয়েছে।

পাশাপাশি চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যপ্রাচ্যের জ্বালানি ও সারের ওপর নির্ভরশীল হওয়ায় তাদের উৎপাদন খরচ আকাশচুম্বী হয়েছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে সড়ক নির্মাণের বিটুমিনের দাম ৭০% এবং ডিজেলের দাম ৮০% বেড়েছে। বিশ্ববাজারে ৩০% সার ও ইউরিয়া সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, যা ক্ষুদ্র কৃষকদের জন্য বড় অর্থনৈতিক সংকট তৈরি করেছে।

ইরান যুদ্ধ বিশ্বকে এক দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চললেও হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া এবং স্থায়ী রাজনৈতিক সমাধান না আসা পর্যন্ত বিশ্ব অর্থনীতি এই গভীর ক্ষত থেকে সহজে সেরে উঠবে না বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। সূত্র: আল-জাজিরা

দিল্লিতে ‘ইন্ডিয়া জোটে’র বৈঠক আজ, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৩ দল

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:১৯ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৮:৩৩ এএম
দিল্লিতে ‘ইন্ডিয়া জোটে’র বৈঠক আজ, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৩ দল
ছবি: সংগৃহীত

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আজ ৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া জোটে’র অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইপ্রোফাইল বৈঠক। লোকসভা নির্বাচনের পর এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনোত্তর পরিস্থিতিতে বিরোধী শিবিরের এই তৎপরতা দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহলের নজর এখন দিল্লির এই কনস্টিটিউশন ক্লাবের দিকে, যেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ দেশের ২৩টি প্রভাবশালী রাজনৈতিক দল এক টেবিলে বসতে যাচ্ছে। এই বৈঠক ঘিরে বিরোধী দলগুলোর একগুচ্ছ সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও রণকৌশল রয়েছে, যা আগামী দিনে দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে।

এই বৈঠকের অন্যতম প্রধান এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো ২০২৯ সালের সাধারণ নির্বাচনের জন্য এখন থেকেই একটি সুনির্দিষ্ট ও শক্তিশালী রোডম্যাপ তৈরি করা। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তাদের নেতৃত্বাধীন এনডিএ জোটের একক আধিপত্যকে জাতীয় স্তরে চ্যালেঞ্জ জানাতে একটি ঐক্যবদ্ধ নির্বাচনি কৌশল নির্ধারণ করা হবে এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু। 

এবারের বৈঠকে পশ্চিমবঙ্গভিত্তিক তৃণমূল কংগ্রেস দল অত্যন্ত সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করতে যাচ্ছে। দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যে এই বৈঠকে সশরীরে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তৃণমূল নেত্রী নিজেকে ‘মুক্ত বিহঙ্গ’ হিসেবে উল্লেখ করে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী ও সমন্বিত করতে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন। তিনি গতকাল রবিবার দিল্লি গেছেন। একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ), সমাজবাদী পার্টি এবং বাম দলগুলোর শীর্ষ নেতারাও এই বৈঠকে উপস্থিত থেকে জোটের ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে অংশ নেবেন।

বৈঠকের কর্মপরিকল্পনার আরেকটি বড় অংশজুড়ে রয়েছে সংসদের ভেতরে ও বাইরে যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি করা। ক্ষমতাসীন সরকারের বিভিন্ন গণবিরোধী নীতি, দেশের সংবিধান রক্ষা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ এবং নাগরিকদের ভোটাধিকার সুরক্ষার মতো সংবেদনশীল ইস্যুগুলোতে বিরোধী দলগুলো কীভাবে একযোগে রাস্তায় নামবে, তার একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হবে।

এ ছাড়া বিভিন্ন রাজ্যে আসন্ন স্থানীয় সরকার ও বিধানসভা নির্বাচনের আগে দলগুলোর মধ্যে আসন সমঝোতা এবং পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্ডিয়া জোটের দলগুলো এককভাবে লড়াই করার চেয়ে যৌথভাবে অভিন্ন প্রার্থীর পক্ষে প্রচার চালালে তার প্রভাব সাধারণ ভোটারদের ওপর অনেক বেশি ইতিবাচক হবে।

তবে এই বিশাল মহাজোটের কর্মপরিকল্পনা বাস্তবায়নের পথে কিছু বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও টানাপোড়েনও রয়েছে, যা এই বৈঠকে আলোচনার টেবিলে উঠবে। যেমন, তামিলনাড়ু বিধানসভা নির্বাচন-পরবর্তী সমীকরণ এবং কংগ্রেসের কিছু রাজনৈতিক অবস্থানের জেরে তীব্র অসন্তোষ প্রকাশ করে ডিএমকে এই বৈঠক বয়কটের ঘোষণা দিয়েছে।

ডিএমকের এই দূরত্ব জোটের ঐক্যে কিছুটা ধাক্কা দিলেও বাকি দলগুলো তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এর পাশাপাশি কেরালায় কংগ্রেস ও বামপন্থিদের ঐতিহাসিক দ্বন্দ্ব এবং পাঞ্জাবে আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যকার স্থানীয় রাজনৈতিক বৈরিতা কীভাবে নিরসন করা যায়, তা-ও এই বৈঠকের একটি বড় পরীক্ষা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং তৃণমূলের সংসদীয় দলের নেতা ডেরেক ও’ব্রায়েন সামাজিক মাধ্যমে জোটের এই বৈঠককে ‘স্পষ্ট উদ্দেশ্য ও অভিন্ন লক্ষ্য’ অর্জনের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু

ভয়ভীতি দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ: ভারতের মানবাধিকার সংগঠন

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০৮ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৮:৩৭ এএম
ভয়ভীতি দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ: ভারতের মানবাধিকার সংগঠন
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ-ভারত সীমান্তে সন্দেহভাজন নাগরিকদের জোর করে পুশইনের চেষ্টা করার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক মানবাধিকার সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস’ (এপিডিআর) এই অভিযোগ করেছে। সংগঠনটির দাবি, বিএসএফের এই ভূমিকার কারণে নারী ও শিশুসহ প্রচুর মানুষ দুই দেশের মধ্যবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’ বা শূন্যরেখায় অত্যন্ত অমানবিক পরিস্থিতিতে আটকা পড়ে আছে। সীমান্তে জোর করে পুশইন করার এই প্রক্রিয়াকে সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি বলে দাবি করেছে সংগঠনটি।

এপিডিআরের প্রতিবেদন অনুযায়ী, বিএসএফ সদস্যরা ভয়ভীতি প্রদর্শন এবং বলপ্রয়োগের মাধ্যমে এই ব্যক্তিদের বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের প্রবেশ করতে দিচ্ছে না। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া ব্যক্তিদের বাংলাদেশি নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র নেই। দুই বাহিনীর এই অনড় অবস্থানের কারণে গর্ভবতী নারী ও শিশুসহ বহু মানুষ খোলা আকাশের নিচে আটকা পড়েছেন। তীব্র গরম ও আবহাওয়ার প্রতিকূলতার মধ্যে তারা খাদ্য, বিশুদ্ধ পানি এবং আশ্রয়ের চরম সংকটে ভুগছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংগঠন এপিডিআর এই পরিস্থিতিকে একটি ‘গুরুতর মানবিক সংকট’ হিসেবে বর্ণনা করেছে। সংগঠনটি অভিযোগ করেছে, বিএসএফ এই মানুষদের ‘বিদেশি’ আখ্যা দিয়ে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে। বিপরীত দিকে, বিজিবি তাদের ‘ভারতীয় নাগরিক’ দাবি করে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দিচ্ছে না। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই অনমনীয় অবস্থানের কারণে পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

এপিডিআরের মতে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ (শনাক্তকরণ, বাদ দেওয়া এবং বহিষ্কার) বা থ্রিডি নীতির ফলেই আজ এই সংকট তৈরি হয়েছে। ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টার তৈরি করা এবং সীমান্তে জোর করে পুশইন করার এই প্রক্রিয়াকে সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি বলে দাবি করেছে সংগঠনটি। তারা জানায়, এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ (আইনের দৃষ্টিতে সমতা) এবং ২১ নম্বর অনুচ্ছেদ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার)-এর স্পষ্ট লঙ্ঘন।

এই চরম সংকটের বিষয়ে এপিডিআরের সহসভাপতি রঞ্জিত সুর অবিলম্বে এই পুশ-ব্যাক নীতি বন্ধ করার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে সীমান্তে আটকে থাকা মানুষদের দ্রুত পুনর্বাসন ও ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। উদ্ভূত পরিস্থিতিকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে সংকট সমাধানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। এই বিতর্কিত সীমান্ত নীতি ও কর্মকাণ্ডের প্রতিবাদে এবং পুশ-ব্যাক বন্ধের দাবিতে আগামী ১১ জুন মালদহে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এপিডিআর।

সূত্র: সে অলওয়েজ ট্রুথ নিউজ

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:২২ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:২৫ পিএম
আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি
ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। ছবি: সংগৃহীত

আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি।

শুক্রবার (৫ জুন) তার মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন এসেছে।

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, মাত্র এক দিনেই গৌতম আদানির সম্পদ প্রায় ২৫০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। এই অভাবনীয় উত্থানের পর আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার।

এর মাধ্যমে তিনি ভারতের আরেক শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি এবং জাপানের সফটব্যাংক গোষ্ঠীর প্রধান মাসায়োশি সনকে পেছনে ফেলে ধনীর তালিকায় শীর্ষস্থান দখল করলেন।

বর্তমানে আম্বানির সম্পদের পরিমাণ ৮ হাজার ৮০০ কোটি ডলার। অন্যদিকে, জাপানের শেয়ারবাজারে হঠাৎ বড় ধরনের পতনের কারণে মাসায়োশি সনের সম্পদ কমে ৮ হাজার ৭০০ কোটি ডলারে নেমে এসেছে।

ব্যবসায়িক পরিমণ্ডলে গৌতম আদানির এই আধিপত্য বাংলাদেশের বিদ্যুৎ খাতের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে। আদানির মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘আদানি পাওয়ার’ বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বড় ভূমিকা পালন করে আসছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আদানির ১৬০০ মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি।

এসএন/ ফোর্বস

আর্মেনিয়ায় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:২৮ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৩:০২ পিএম
আর্মেনিয়ায় নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ছবি: সংগৃহীত

আর্মেনিয়ায় ভোটগ্রহণ চলছে। দেশটির বর্তমান নির্বাচনই নির্ধারণ করে দেবে এটি পশ্চিমা বিশ্বের দিকে আরও এগিয়ে যাবে, নাকি  ঐতিহ্যগত মিত্র রাশিয়ার দিকে ফিরবে।

দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশটির জনসংখ্যা প্রায় ৩০ লাখ। এই ছোট দেশটি মস্কোর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে, কারণ প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ইউরোপীয় একীকরণের প্রতিশ্রুতি দিয়ে পুনর্নির্বাচন চাইছেন।

এই নির্বাচন আর্মেনিয়ার প্রতি ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে, কারণ- দেশটি তার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার রাশিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা সত্ত্বেও ক্রমশ পশ্চিমাদের ঘনিষ্ঠ হয়েছে।

পশ্চিমের সঙ্গে আর্মেনিয়ার সম্পর্কোন্নয়নের পেছনে মূল ভূমিকা পালন করেছেন পাশিনিয়ান। ২০১৮ সালে ক্ষমতায় আসার পর নিকোল পাশিনিয়ান দেশকে ধীরে ধীরে মস্কোর প্রভাববলয় থেকে সরিয়ে আনেন। তিনি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রক্রিয়া শুরু করার জন্য একটি আইন পাস করেন। এতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও লাভ করেন।

এসব কূটনৈতিক সাফল্যের পরও পাশিনিয়ানের জনপ্রিয়তা কমেছে। ২০২১ সালে তার সমর্থনের হার ছিল ৫৪ শতাংশ, যা বর্তমানে নেমে এসেছে প্রায় ৩০ শতাংশে। এবার পাশিনিয়ানের নির্বাচনী স্লোগান হলো- ‘শান্তির পক্ষে দাঁড়ান’।

পাশিনিয়ানের বিরোধীরা এখন বিভিন্ন দল ও জোট গঠন করেছে। এর মধ্যে অন্যতম হলো সাবেক প্রেসিডেন্ট রবার্ট কোচারিয়ানের নেতৃত্বাধীন ‘আর্মেনিয়া অ্যালায়েন্স’। আরেক সাবেক প্রেসিডেন্ট সের্ঝ সার্গসিয়ানের রিপাবলিকান পার্টি সরাসরি প্রার্থী না দিলেও তাদের সমর্থকদের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পাশিনিয়ানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন রাশিয়ায় ধনী ব্যবসায়ী সামভেল কারাপেতিয়ান। তিনি বর্তমানে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গৃহবন্দী রয়েছেন। কারাপেতিয়ান তার ভাতিজার মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

সবশেষ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে, পাশিনিয়ানের ‘সিভিল কনট্রাক্ট’ দল ৩২ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে প্রায় ৪০ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা কোনো রাজনৈতিক নেতার ওপরই আস্থা রাখেন না। বিরোধী দলগুলো যদি একজোট হতো, তাহলে তারা পাশিনিয়ানের ভোটের সমান সমর্থন পেতে পারতো। কিন্তু বিভক্ত অবস্থায় তারা তাকে পরাজিত করতে পারবে না।

খাদিজা রুমি/