গত সপ্তাহ থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সংঘটিত বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭১২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির তিনটি প্রদেশে বন্যায় এখনো পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে এবং প্রায় ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কায় টানা এক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৪১০-এ পৌঁছেছে, ভয়াবহ এ দুর্যোগে আরও অন্তত ৩৩৬ জন নিখোঁজ হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামির পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ১৫ লক্ষাধিক মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
নজিরবিহীন এ বন্যায় এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে প্রাণহানি প্রায় ২০০ জনে পৌঁছেছে।
মাহফুজ/