ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
ফুটপাথে দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল রাবিতে ছাত্রলীগের পোস্টারিং শর্তসাপেক্ষে জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর সময়সীমা বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দাউদকান্দিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল গরম গরম শিঙাড়া বিশ্ব ব্রেইন টিউমার দিবস আজ, জানুন এর বিভিন্ন দিক চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা হাজার বছরের রহস্য, উত্তর মিলল পায়রার যকৃতে! জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান তেল আবিবের হামলায় পাল্টা আক্রমণ তেহরানের আজকের মুদ্রার বাজার: ৮ জুন, ২০২৬ ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে রাষ্ট্রীয় কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ কাফনে রক্তের দাগ দেখে জানাজা স্থগিত মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. তোজাম্মেল হোসেন ইংল্যান্ডের বিশ্বকাপ ঘাঁটির কাছে গোলাগুলি, আহত ৯ দেশে প্রথমবার রোবোটিক অ্যাসিস্টেড এমআরআই-ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি সম্পন্ন বাংলাদেশ সিরিজের আগে জোড়া ধাক্কা খেল অস্ট্রেলিয়া ইসরায়েলের পাল্টা হামলায় তেহরান-তেল আবিবে নতুন উত্তেজনা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ‘বাধা’ নিয়ে ক্ষোভ, মেক্সিকোয় পৌঁছেছে ইরান দল হামে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ১ শিশুর মৃত্যু, ভর্তি ২৯ বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম ভুয়া কমিটি ঘোষণা নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
Nagad desktop

মায়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
মায়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে
থাইল্যান্ডে মায়ানমারের দূতাবাস প্রাঙ্গণে দেশটির বেশ কয়েকজন প্রবাসী নাগরিক ভোট দিতে আসেন। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মায়ানমারের প্রবাসীদের জন্য আজ শনিবার দেশটির বহুল সমালোচিত জাতীয় নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। 

থাইল্যান্ডে মায়ানমারের দূতাবাস প্রাঙ্গণে দেশটির বেশ কয়েকজন প্রবাসী নাগরিক ভোট দিতে আসেন।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটি বহু-পাক্ষিক গৃহযুদ্ধে বিধ্বস্ত। তবুও সামরিক জান্তা দাবি করছে যে এই নির্বাচনই নাকি মায়ানমারকে শান্তি ও গণতন্ত্রের পথে এগিয়ে নেবে।

নির্বাচন ধাপে ধাপে মায়ানমারের বিভিন্ন অঞ্চলে ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়ার কথা। তবে হংকং, সিঙ্গাপুর, চিয়াং মাই ও ব্যাংককের মায়ানমার দূতাবাসে প্রবাসীদের আগাম ভোট ইতোমধ্যেই শুরু হয়েছে।

শনিবার সকালে ব্যাংকক দূতাবাসে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। প্রথম দুই ঘণ্টায় প্রায় ২৫ জন ভোটার ভোটদানে নিবন্ধন করতে দেখা গেছে বলে এএফপি জানায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেশ কয়েকজন ভোটের বিষয়ে মন্তব্য দিতে রাজি হননি।

থাইল্যান্ডের শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কেবল ব্যাংককেই মায়ানমারের প্রায় পাঁচ লাখ নথিভুক্ত নাগরিক বসবাস করেন। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, পুরো থাইল্যান্ডে মায়ানমারের প্রায় ৪ দশমিক ১ মিলিয়ন (৪১ লাখ) নাগরিক রয়েছে। 

থাইল্যান্ডে আশ্রয় নেওয়া মায়ানমারের এই নাগরিকদের একটি বড় অংশই নথিহীন এবং যুদ্ধের কারণে পালিয়ে আসা।

দূতাবাস কর্মকর্তারা জানান, কতজন আগাম ভোটের জন্য আবেদন করেছিলেন, সে বিষয়ে তারা নিশ্চিত নন। ভোটার নিবন্ধনের শেষ তারিখ ছিল ১৫ অক্টোবর।

ক্ষমতাচ্যুত আইনপ্রণেতা, মানবাধিকার সংস্থা ও সামরিক সরকারের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো এই নির্বাচনকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, এই নির্বাচন সামরিক শাসন টিকিয়ে রাখারই একটি কৌশল।

নির্বাচনকে কেন্দ্র করে সামরিক সরকার নতুন কঠোর আইনও প্রণয়ন করেছে। এই আইনের আওতায় নির্বাচন নিয়ে প্রতিবাদ বা সমালোচনা করার জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সূত্র: এএফপি

মাহফুজ/

 

আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০১:২৪ পিএম
আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার
ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কানাডা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই পরিস্থিতি চলমান আলোচনা এবং শান্তির সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলছে।

সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রবিষয়ক দপ্তর জানিয়েছে, আমরা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা প্রশমিত করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি অবশ্যই মেনে চলতে হবে। এই সংকটের সমাধান এবং দীর্ঘস্থায়ী শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি টেকসই কূটনৈতিক সমাধান অপরিহার্য।

এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জবাবে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা 

সালমান/

তেল আবিবের হামলায় পাল্টা আক্রমণ তেহরানের

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:২৩ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০১:০৫ পিএম
তেল আবিবের হামলায় পাল্টা আক্রমণ তেহরানের
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান হামলা অবশ্যই বন্ধ করতে হবে, অন্যথায় আরও হামলার সম্মুখীন হতে হবে- তেহরানের এমন সতর্কবার্তার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে একাধিক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (৭ জুন) রাত প্রায় ১০টা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক দফা হামলা চালানো হয়, যার ফলে দেশজুড়ে বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান তাদের ভূখণ্ডের দিকে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং দেশজুড়ে সাইরেন বেজে উঠেছে। তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের খবর পাওয়ার পর ইরানের ওপর ইসরায়েলি হামলা চালানো হলো।

লোহিত সাগরে ইসরায়েলি নৌচলাচল নিষিদ্ধ করবে হুথিরা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী জানিয়েছে যে, তারা লোহিত সাগরে ইসরায়েলি নৌচলাচল নিষিদ্ধ করবে এবং এই জলপথে ইসরায়েল-সমর্থিত জাহাজগুলো আবারও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

তারা এক বিবৃতিতে আরও বলেছে যে, তারা ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে। হুথিরা আরও যোগ করেছে যে, উত্তেজনা বাড়লে তারাও পাল্টা উত্তেজনা দিয়ে জবাব দেবে।

মধ্যপ্রাচ্যে ‘উত্তেজনা বৃদ্ধির প্রয়োজন নেই’: ইইউ-এর শীর্ষ কূটনীতিক

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর ইইউ-এর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কালাস দেশ দুটিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। 

কালাস বলেন, রবিবার রাতেই আমরা আবারও উত্তেজনা বাড়তে দেখেছি। আমি মনে করি, এই অঞ্চলে উত্তেজনা বাড়ানোর প্রয়োজন নেই, বরং পক্ষগুলোর উচিত আলোচনার টেবিলে বসে একটি চুক্তিতে আসা।

ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে

ইরানের মেহর নিউজ অ্যাজেন্সির এক প্রতিবেদনে জানান হয়, দেশের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ শহরের চারপাশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সক্রিয় করা হয়েছে।

ইরানি গুপ্তচর সন্দেহে ইসরায়েলে এক ব্যক্তি অভিযুক্ত

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, তেল আবিবের এক ব্যক্তি ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ৩০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ২০২৬ সালের শুরু থেকে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত ইরানের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি অর্থের বিনিময়ে ইরানের জন্য নিরাপত্তা-সম্পর্কিত দায়িত্ব পালনে সম্মত হয়েছিলেন।

ইসরায়েলি হামলায় ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি দিয়েছে ইরান

ইসরায়েলি হামলায় মাহশাহরের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এখানকার সব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাবরিজ, কারাজ, ইসফাহান এবং রাজধানী তেহরানসহ মোট চারটি শহরে হামলার খবর পাওয়া গেছে।

আইআরজিসি এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা গণমাধ্যমকে বলছেন, ইসরায়েলের ওপর হামলা ছিল একটি সতর্কতামূলক সংকেত। কিন্তু এরপর কী ঘটতে পারে তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হওয়ার পর থেকে ইরান বলছে, লেবাননসহ একটি আঞ্চলিক যুদ্ধবিরতি অবশ্যই হতে হবে। যদি ইসরায়েলিরা লেবাননে, বিশেষ করে বৈরুতের দাহিয়েতে হামলা অব্যাহত রাখে, তবে ইরানিরা প্রতিক্রিয়া দেখাবে এবং পাল্টা জবাব দেবে।

তারা আরও বলছে, 'আমরা জানি যে আমরা অত্যন্ত নাজুক ও ভঙ্গুর পরিস্থিতির সম্মুখীন। যদিও আমাদের যুদ্ধবিরতি খুব অল্প সময়ের জন্য ছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে আমরা আবারও উত্তেজনা বৃদ্ধির দ্বারপ্রান্তে রয়েছি'।

থিও/অমিয়/

ইসরায়েলের পাল্টা হামলায় তেহরান-তেল আবিবে নতুন উত্তেজনা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:১৩ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১১:২৯ এএম
ইসরায়েলের পাল্টা হামলায় তেহরান-তেল আবিবে নতুন উত্তেজনা
ছবি: সংগৃহীত

তেহরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার এক দিন পর, ইসরায়েল ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এতে নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (৮ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ জানায়, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি ইসফাহান, কারাজ ও তাবরিজ শহরেও অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

ইসরায়েলের হামলার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরসহ আশেপাশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, পারস্য উপসাগরে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানায়, ইসরায়েল এই হামলায় আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যদিও তারা এ হামলার ক্ষয়ক্ষতির তথ্য দেয়নি। 

এ ছাড়াও হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয় এবং লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে চলে যায়। দেশটির সেনাবাহিনী গণমাধ্যমকে জানায়, তারা অন্তত তিন দফায় আসা অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 

রবিবার (৭ জুন) ইসরায়েল লেবাননের বৈরুতে হামলা চালিয়েছে। এতে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল হুশিঁয়ারি দিয়ে বলেছে, তারা পুরো লেবানন জুড়ে অভিযান চালিয়ে যাবে।

উল্লেখ্য, ইসরায়েল প্রথমে হামলা চালানোর পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে ইসরায়েল লেবাননের বৈরুত শহরের দক্ষিণাঞ্চলে কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা চালিয়েছিল। এতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে মধ্যস্থতার প্রচেষ্টাও জটিল হয়ে পড়েছে। সূত্র: এনডিটিভি

থিও/

গুঞ্জন উড়িয়ে দিলেন সৌরভ-ইউসুফ, মমতার জন্য এমপি পদ ছাড়ার দাবি অস্বীকার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১১:০৪ এএম
গুঞ্জন উড়িয়ে দিলেন সৌরভ-ইউসুফ, মমতার জন্য এমপি পদ ছাড়ার দাবি অস্বীকার
ইউসুফ পাঠান-মমতা বন্দ্যোপাধ্যায়-সৌরভ গাঙ্গুলী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লোকসভার সংসদ সদস্য ইউসুফ পাঠানকে পদত্যাগ করতে বলার জন্য সৌরভ গাঙ্গুলীকে পাঠানো হয়েছিল- এমন একটি সংবাদ ঘিরে শুরু হওয়া জল্পনা উড়িয়ে দিয়েছেন দুইজনই।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি মমতার পক্ষ থেকে ইউসুফ পাঠানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি বা তাকে পদ ছাড়ার কোনো বার্তা দেননি। তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল’।

অন্যদিকে ইউসুফ পাঠানও জানিয়েছেন, তাকে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের কেউ এমপি পদ ছাড়তে বলেননি। তিনি এসব খবরকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন।

এর আগে একটি প্রতিবেদনে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় উপনির্বাচনের মাধ্যমে ফিরতে চাইতে পারেন এবং সে কারণেই ইউসুফ পাঠানকে আসন ছাড়তে বলা হয়েছিল। তবে এই দাবির কোনো সত্যতা নেই বলে জানান সংশ্লিষ্টরা।

সৌরভ গাঙ্গুলী আরও বলেন, ‘তিনি কোনো রাজনৈতিক বিষয়ে যুক্ত নন এবং এমন কোনো বার্তা আদান-প্রদানও করেননি’।

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া উত্তেজনা ও গুঞ্জন শেষ পর্যন্ত অস্বীকারে গড়িয়েছে। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:১৮ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১০:২২ এএম
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় ১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বহু ভবন ধসে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি ও ধ্বংসস্তূপের চিত্র দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এসব ঘটনার তথ্য যাচাই করছে।

শক্তিশালী এ ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু এলাকায় ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক জরুরি বার্তায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জীবন রক্ষাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সরকারি সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এছাড়া জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও এক বার্তায় বলেছেন, যদি উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশনা আসে তাহলে যেন সবাই এ নির্দেশনা মেনে চলেন। সূত্র: আল জাজিরা

আমান/