একটি শিশুকন্যা পৃথিবীর আলোয় আসার পর প্রতিটি পরিবারে নিয়ে আসে এক ভিন্ন আনন্দ । এই নতুন সদস্যের আগমনকে ঘিরে বাবা-মায়ের মনে দোলা দেয় অসংখ্য স্বপ্ন আর প্রত্যাশা। এই স্বপ্ন পূরণের এক গুরুত্বপূর্ণ ধাপ হলো তাদের ছোট্ট রাজকন্যার জন্য একটি সুন্দর, অর্থবহ এবং শ্রুতিমধুর নাম নির্বাচন করা। নাম শুধু একটি পরিচয় নয়, এটি একটি শিশুর ব্যক্তিত্বের ভিত্তি এবং ভবিষ্যতের পথে প্রথম পদক্ষেপ। ইসলামিক সংস্কৃতিতে, নামের গুরুত্ব অপরিসীম। একটি ভালো নাম শিশুর উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে শুভ বার্তা নিয়ে আসে।
অ অক্ষর দিয়ে শুরু হওয়া কিছু চমৎকার এবং জনপ্রিয় নামের একটি তালিকা এখানে উপস্থাপন করা হলো। এই নামগুলো আধুনিক এবং ইসলামিক উভয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ।
|
বাংলা নাম |
উচ্চারণ (বাংলা) |
ইংরেজি |
আরবি |
নামের অর্থ |
|
অজিহা |
ওয়াজিহাহ |
Wajiha |
واجهة |
সম্মুখভাগ, মুখোমুখি (সম্মানিতা) |
|
অরিসা |
ওয়ারিসাহ |
Warisa |
وارثة |
উত্তরসূরী, উত্তরাধিকারিণী |
|
অরিদা |
ওয়ারিদাহ |
Warida |
واردة |
সাহসিনী, দীঘলকেশী, পুষ্পিনী |
|
অসিতা |
ওয়াসিতাহ |
Wasita |
واسطة |
মধ্যস্থতাকারিণী, সালিস |
|
অহিদা |
ওয়াহিদাহ |
Wahida |
وحيدة |
একান্ত প্রেয়সী, অনন্যা |
|
অরিফা |
ওয়ারিফাহ |
Warifa |
وارفة |
সবুজ, শ্যামল, ছায়াময় |
|
অজিয়া |
ওয়াযিয়াহ |
Wazia |
وازعة |
সংগ্রামী, প্রতিবন্ধকতা (দূরকারী) |
|
অজিনা |
ওয়াযিনাহ |
Wazina |
وازنة |
সমতা রক্ষাকারিণী, তুলনা |
|
অদিহা |
ওয়াদিহাহ |
Wadiha |
واضحة |
উজ্জ্বল, স্বচ্ছ, সুস্পষ্ট |
|
অনামিকা |
ওয়ানামিকা |
Wanamika |
ونميكا |
অখ্যাত, কনিষ্ঠা সংলগ্ন আঙুল (আংটি আঙ্গুল) |
|
অলিদা |
ওয়ালিদাহ |
Waleda |
والدة |
জননী, মা, প্রসূতি |
|
অবশা |
ওয়াবশা |
Wabsha |
ويشة |
শ্বেতশুভ্র, ডোরাকাটা |
|
অরাকা |
ওয়ারাক্বাহ |
Waraka |
ورقة |
পাতা, সনদ, পাপড়ি |
|
অজনা |
ওয়াজনা |
Wajna |
وجنة |
কোমল গণ্ডদেশ |
|
অহনা |
অহনা |
Ohona |
وحني |
প্রফুল্ল, ধাপ, সিঁড়ি |
লেখক: আলেম ও সাংবাদিক