ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ হঠাৎই অবসরে উইলিয়ামসন সিলেটের মাজারে দানের টাকার ‘বেহিসেবী’ ঘোচাতে চান ডিসি সারওয়ার বেলকুচিতে উদ্ভাবননির্ভর দেশ গঠনে বিজ্ঞান মেলা টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন চলে গেলেন আধুনিক শিল্পের আইকন ডেভিড হকনি সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এখন শেষ পর্যায়ে? পাকিস্তানের নতুন দাবি নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান মন্তব্য ঘিরে আইনি জটিলতা, মমতার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান: আরাঘচি সিলেটে ফাহিমা হত্যার ১ মাস পর চার্জশিট দিল পুলিশ বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, রোহিঙ্গা প্রত্যাবাসন; প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর যত প্রত্যাশা হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৪৩ আক্রান্ত ৮৪২৬৬ স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের সমাবেশ সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি শাহ আমানত বিমানবন্দরে ৬৪৭ কার্টুন সিগারেট জব্দ প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ডেভিসের নওগাঁয় দুইদিন মাইকিং করেও মেলেনি ব্রাজিল সমর্থক বর্তমান বাজেটে অর্থনৈতিক সংস্কারের সুযোগ নেই: নাহিদ ইসলাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন শেষ ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের ছয় হাসপাতালকে আদ্‌-দ্বীনের রোগী ভর্তি নিতে নির্দেশ হজ পালন শেষে দেশে ফিরলেন ৫২, ৪৯১ হাজি সরকার ব্যাংকমুখী নয় গণমানুষের বাজেট ঘোষণা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘণ্টাব্যাপী বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক চট্টগ্রামে ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ দেশপ্রেমের কালজয়ী কণ্ঠকে শিল্পকলার বিশেষ সম্মাননা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত দেশের ভঙ্গুর অবস্থায় ভালো বাজেট হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
Nagad desktop

বিপিএলের ফাইনাল আজ, কে হাসবে শেষ হাসি?

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম
বিপিএলের ফাইনাল আজ, কে হাসবে শেষ হাসি?
বিপিএলের ট্রফির সঙ্গে ফটোসেশনে দুই দলের অধিনায়ক

৩৯ দিনে সাত দলের তুখোড় লড়াই। শেষ পর্যন্ত সব বাধা ডিঙিয়ে বিপিএলের শিরোপা মঞ্চে মুখোমুখি দুই দল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত হবে রুদ্ধশ্বাস ফাইনাল।

শিরোপা লড়াইয়ে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। টি স্পোর্টস অ্যাপসেও উপভোগ করা যাবে ম্যাচ। 

ফরচুন বরিশাল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন। চলমান টুর্নামেন্টেও দুরন্ত দলটি। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল তামিম ব্রিগেড। ১২ ম্যাচে সর্বোচ্চ ৯ জয়ে দলটির পয়েন্ট ছিল ১৮। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় বরিশাল।

১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করা চিটাগং কিংস ছিল তালিকায় দ্বিতীয় স্থানে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে ফিরে আসে চমৎকারভাবে। খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ বলে বাউন্ডারির সুবাদে রোমাঞ্চকর জয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করে বন্দরনগরীর দলটি। 

ফাইনালে ধারে-ভারে এগিয়ে থাকছে বরিশালই। গতবারের চ্যাম্পিয়ন বরিশালের এটি পঞ্চম ফাইনাল। ২০১২, ২০১৫ ও ২০২২ সালের বিপিএলে ফাইনালে উঠলেও শিরোপা স্পর্শ করতে পারেনি বরিশাল। হারতে হয় ঢাকা গ্লাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। সর্বশেষ ২০২৪ সালের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় বরিশাল। অন্যদিকে চিটাগং কিংস বিপিএলের দ্বিতীয় আসরে ২০১৩ সালে উঠেছিল ফাইনালে। কিন্তু হারতে হয় ঢাকা গ্লাডিয়েটর্সের কাছে। এরপর এই নামে তারা আর অংশগ্রহণ করেনি। এবার একই নামে আবার ফিরে এসেই শিরোপা জয়ের শেষ ধাপে উঠে এসেছে। মাঝের আসরগুলোতে প্রতিবারই চিটাগং অংশ নিয়েছে ভিন্ন ভিন্ন মালিকানায়। কিন্তু একবারও ফাইনালে উঠতে পারেনি।

দ্বিতীয়বারের মতো শিরোপার জন্য মুখিয়ে আছে বরিশাল। তবে প্রথমবারের মতো ট্রফিতে চুমু আঁকতে মরিয়া চিটাগং কিংসও। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। যেখানে বলতে গেলে একতরফাভাবে জিতেছিল বরিশাল। যে ম্যাচে আগে ব্যাট করতে নেমে চিটাগং করতে পারে ৯ উইকেটে ১৪৯ রান। শামীম হোসেন (৭৯) ও ওপেনার পারভেজ হোসেন ইমন (৩৬) ছাড়া চিটাগংয়ের কোনো ব্যাটার ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। জবাবে বরিশাল লক্ষ্যে পৌঁছেছিল ৯ উইকেটে ও ১৬ বল হাতে রেখে। তৌহিদ হৃদয় খেলেছিলেন ৫৬ বলে ৮২ রানের ঝলমলে ইনিংস। 

বরিশালের ব্যাটিং লাইনআপ বেশ সমৃদ্ধ। তামিম, হৃদয়, মালান, মুশফিক, মাহমুদউল্লাহ, মায়ার্স, নবীদের প্রায় সবাই কমবেশি আছেন ছন্দে। এর সঙ্গে যোগ হয়েছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। চিটাগংয়ের জন্য যা মাথাব্যথার বড় কারণ। তবে ফাইনালের মঞ্চে কী ঘটবে, তা আগাম বলা মুশকিল। স্নায়ুচাপ ধরে রেখে তিন ভার্সনেই যারা ছন্দে থাকবে, জিতবে তারাই। সেই দল কোনটি, বরিশাল না চিটাগং? উত্তর মিলবে আজ রাতেই। 

হঠাৎই অবসরে উইলিয়ামসন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০৭ এএম
হঠাৎই অবসরে উইলিয়ামসন
কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা ও সফল ক্রিকেটার কেন উইলিয়ামসন। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ না থাকলে তার এই আচমকা অবসর বিশ্ব ক্রীড়াঙ্গনে অনেক বড় খবরই হতো।

উইলিয়ামসন অবসর নিয়েছেন ইংল্যান্ড সফরে সিরিজের মাঝপথে। ৩ টেস্টের সিরিজের প্রথমটি খেলেছেন। দ্বিতীয়টির জন্য অনুশীলনও করছিলেন। ওভালে ১৭ জুন শুরু হবে এই টেস্ট। কিন্তু সেই টেস্ট শুরুর ৪ দিন আগে নিজের না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এর আগে গত নভেম্বরে টি-টোয়েন্টি ম্যাচ থেকে অবসর নিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

সিরিজের মাঝপথে উইলিয়ামসন অবসর নিলেও তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলছিলেন না। নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আগেই। খেলছিলেন বেছে বেছে। সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন গত বছর ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে। এরপর একে একে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেননি। 

অবসর নেওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে এক বিবৃতিতে উইলিয়ামসন বলেন, ‘এখনই অবসর নেওয়ার সেরা সময়। আমি এটি নিয়ে বেশ কিছু দিন থেকে ভাবছিলাম। এমন একটি সিদ্ধান্ত নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

 সাবেক এই অধিনায়ক দেশের হয়ে ৩ ফরম্যাটে ৩৭৮ ম্যাচ খেলে ১৯ হাজার ৩৪২ রান করেছেন। সেঞ্চুরি ৪৮টির সঙ্গে হাফ সেঞ্চুরি ১০৩টি। নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার দেশের জয়ে চারবার জিতেছেন স্যার রিচার্ড হাডলি পুরস্কার। এ ছাড়া ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন। তার নেতৃত্বে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসের সেরা ফাইনালে দ্বিতীয় সুপার ওভারে কম হওয়ার কারণে চ্যাম্পিয়ন হতে পারেননি।

সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩৫ পিএম
সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া
সন হিউং-মিন

দারুণ এক জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দক্ষিণ কোরিয়া। ‘এ’ গ্রুপে থাকা দলটি বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) সকালে চেক প্রজাতন্ত্রকে হারায় ২-১ গোলে। এবারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ছিল এটি। মেক্সিকোর গুয়াদালহারায় অনুষ্ঠিত ম্যাচটিতে একপর্যায়ে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। লাদিস্লাভ ক্রেইচি হেডে গোল করে এগিয়ে নেন চেক প্রজাতন্ত্রকে। পরবর্তী  সময়ে ১৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল আদায় করে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। হোয়াং ইন-বম সমতা ফেরানো গোল করেন। আর জয়সূচক গোল করেন ওহ হিউয়ান-গিউ, যিনি অধিনায়ক সন হিউং-মিনের বদলি হিসেবে নেমে বাজিমাত করেছেন।

জয় দিয়ে আসর শুরু করলেও দক্ষিণ কোরিয়া দলে অস্বস্তিও ভর করেছে। সেই অস্বস্তির নাম স্বয়ং অধিনায়ক সন হিউং-মিন। চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলছেন সন। কিন্তু এবারের প্রথম ম্যাচটি নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন তিনি। ম্যাচটিতে অসংখ্য সুযোগ হাতছাড়া করেছেন এই উইঙ্গার। যে কারণে সমালোচকরা তীব্র সমালোচনায় বিঁধছেন তাকে। ওহ হিউয়ান-গিউয়ের জন্য সনের শুরুর একাদশের জায়গায় ছেড়ে দেওয়া উচিত বলেও মনে অনেকে।

৩৩ বছর বয়সী সন আসলে বেশ কিছুদিন ধরেই নিষ্প্রভ। টটেনহ্যামের সাবেক এই তারকা গত বছর মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন। কিন্তু বিশ্বকাপের আগে মৌসুমটা মোটেও ভালো কাটেনি তার। ১৩ ম্যাচে কোনো জালের দেখা পাননি এই তারকা। ফলে এমনিতেই কিছুটা চাপে ছিলেন। এর মধ্যে চেক প্রজাতন্ত্রের বিপক্ষের ম্যাচও খারাপ কাটল। ফলে চাপটা আরও বেশি করে জেঁকে বসল তার ওপর। 

তবে কঠিন এ সময়ে কোচের থেকে সমর্থন পাচ্ছেন সন। দক্ষিণ কোরিয়া কোচ হং মিয়ুং-বো ম্যাচ শেষে বলেছেন, ‘সন আমাদের সেরা খেলোয়াড় এবং সে খুবই সুস্থির অধিনায়কও। আমরা বিশ্বাস করি, সন তার সর্বোচ্চ চেষ্টাই করেছে।’ 

গোলস্কোরিংয়ে শুধু সন নয়, পুরো দলেরই উন্নতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ। তার কথায়, ‘শুধু সে (সন) একা নয়; পুরো দলেরই ফিনিশিংয়ের উন্নতি করা প্রয়োজন।’

এদিকে এগিয়ে যাওয়ার পরও সেই লিড ধরে রাখতে পারেনি চেক প্রজাতন্ত্র। পর পর দুই গোল হজম করে ম্যাচ হেরেছে। দলটির কোচ মিরোস্লাভ কৌবেক কৃতিত্ব দিয়েছেন দক্ষিণ কোরিয়াকে। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ খুব গতিময় ছিল। শ্রেয়তর দলই জিতেছে।’ 

একই সঙ্গে সতীর্থদের পাশে দাঁড়াতেও তিনি ভোলেননি, ‘আমাদের লড়াই করতে হতো এবং আমরা সেটা করেছি। এখন আমাদের এগিয়ে যেতে হবে। শেষ ৩০ মিনিটে আমাদের আরও আক্রমণাত্মক এবং সৃষ্টিশীল হতে হবে। আক্রমণের ক্ষেত্রে আমাদের আরও উন্নতির সুযোগ আছে।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। পরদিন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে লড়বে দক্ষিণ কোরিয়া।

নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:২৯ পিএম
নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান
ছবি: সংগৃহীত

কঠিন সমীকরণ মিলিয়ে অবশেষে ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। লিস্ট ‘এ’ ক্রিকেটে তারা প্রথম চ্যাম্পিয়ন হয়েছে। আর সব মিলিয়ে তারা শিরোপা জিতেছে ১৬ বছর পর।

দশম রাউন্ডে ঢাকা লেওপার্ডসের কাছে অপ্রত্যাশিত হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের শিরোপা জেতা কঠিন হয়ে পড়ে। সেই লেওপার্ডসই আবার তাদের উদ্ধার করেছে। শেষ রাউন্ডে মোহামেডানকে যেমন চীর প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে জিততে হবে, তেমনি আবার ঢাকা লেওপার্ডসের কাছে প্রাইম ব্যাংককে হারতেও হবে। সব কিছু ছিল ‘যদি’ নির্ভর। শেষ পর্যন্ত সবই সম্ভব হয়েছে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আবাহনীর বিপক্ষে ৬৩ রানে মোহামেডান জয়ী হওয়ার পর প্রাইম ব্যাংকের বিপক্ষে লেওপার্ডস জয়ী হয় ৯ রানে। দুটি খেলাই অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি যথাক্রমে বিকেএসপির ৩ ও ৪ নম্বার মাঠে। ১১ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৮। সমান ম্যাচে আবাহনী ও প্রাইম ব্যাংকের পয়েন্ট ১৬ করে। হেড টু হেডে আবাহনী জয়ী হওয়াতে গত দুইবারের চ্যাম্পিয়নকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। 

শুক্রবার (১২ জুন) বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনী টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল অল্প রানে আটকে ফেলার জন্য। সেখানে তাদের চিন্তা-ভাবনায় পানি ঢেলে দেন এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। দলীয় ৩৬ ও ব্যক্তিগত ১১ রানে নাঈম শেখ আউট হওয়ার পর বিজয় ও ইমন জুটি বেঁধে দলের রানকে তরতর করে বাড়িয়ে নিতে থাকেন। দুজনে যখন বিচ্ছিন্ন হন, তখন দুজনেরই নামের পাশে শোভা পাচ্ছে তিন অঙ্কের মালা। দ্বিতীয় উইকেট জুটিতে ২৪৮ রান যোগ করে ইমন আউট ১৫০ রান করে আউট হলে জুটি ভাঙে। তিনি সেঞ্চুরি করেন মাহফুজ রাব্বির বলে ছক্কা মেরে ৯৯ বলে। তার আগেই সেঞ্চুরি করেন বিজয় মারুফ মৃধার বলে বাউন্ডারি মেরে ৯২ বলে।

সেঞ্চুরি করার পর দুজনে আরও আগ্রাসী হয়ে ওঠেন। ১০০ থেকে ১৫০ রান করতে ইমন খেলেন মাত্র ১৭ বল। সেঞ্চুরির পর বিজয় বাকি ৪১ রান করেন ২৩ বলে। ইমন আরেকটি ছক্কা মারতে গিয়ে সাব্বির হোসেনের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়ার আগে ১১৬ বলে ১২ ছক্কা ও ১৬ চারে ১৫০ রান করেন। ১৫০ রানে আউট হওয়াতে তিনি দুটি রেকর্ড থেকে বঞ্চিত হন। একটি ১ রানের জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ রান করতে পারেননি আর ২ রানের জন্য লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় উইকেট জুটিতে করতে পারেননি সর্বোচ্চ রান। জুটিতে সর্বোচ্চ রান গত বছর করেছিলেন ব্রাদার্সের মাহফিজুল ইসলাম রবিন (১১৪) ও মিজানুর রহমান (১৩৬*)। ১১৬ বলে ৯ ছক্কা ও ১১ চারে ১৪১ রানে বিজয়কে ফিরিয়ে দেন ইকবাল হোসেন ইমন। ক্যাচ ধরেন জিসান আলম। এই দুজন আউট হওয়ার পর আফিফ হোসেন ধ্রুব ৩৩ বলে ৪ ছক্কা ও ৬ চারে ৬১ এবং আনিসুল ইসলাম ১৬ বলে ৩ ছক্কায় অপরাজিত ৩০ রান করলে মোহামেডান ৪ উইকেটে ৪০৬ রান করে। লিস্ট ‘এ’ ক্রিকেটে চারশোর্ধ রানের ইনিংস এটি দ্বিতীয়। সর্বোচ্চ রান ৪২২। গত বছর ব্রাদার্সের বিপক্ষে করেছিল প্রাইম ব্যাংককে।

বিশাল টার্গেটের পেছনে ছুটে আবাহনী হোঁচট খায় শুরুতেই। শতরানের আগেই হারায় ৩ উইকেট। একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৮৫ রান করে ক্রিজে থেকে হারের ব্যবধান কমিয়ে আনার চেষ্টায় ছিলেন ওপেনার অনিক সরকার। তার সঙ্গে ২৪ রানে অপরাজিত ছিলেন সাব্বির রহমান রুম্মান। এ সময় বৃষ্টি শুরু হলে পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আবাহনীর সংগ্রহ ছিল ২৪.৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান। পরে বৃষ্টি আইনে মোহামেডানকে ৬৩ রানে জয়ী ঘোষণা করা হয়। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা লেওপার্ডসের বিপক্ষে টস জিতে প্রাইম ব্যাংক টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে করে ২৬৬ রান। ওপেনার আজিজুল হাকিম তামিম ৭১, রায়হান রাফসান রহমান ৫৭ ও আকবর আলী ৫১ রান করেন। আল ফাহাদ ৪৭ রানে নেন ৫ উইকেট। লেওপার্ডসও পাল্টা জবাব দেয়। জাওয়াদ আবরারের ৫৩, ইফতেখার হোসেন ইফতির ৪১ ও মুমিনুল হকের ৩১ রানে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তারা ৩ উইকেটে করেছে ১৪২ রান। পরে বৃষ্টি আইনে ঢাকা লেওপার্ডসকে ৮ রানে জয়ী ঘোষণা করা হয়।

বসুন্ধরার বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ উইকেটে জয়ী হয়েছে অগ্রণী ব্যাংক। নিজেদের মাঠে আগে ব্যাট করে বসুন্ধরা ১৮৪ রানে অলআউট হয়। আরিফ ৩৫ রানে ৪ উইকেট পান। ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংক ৪০.৪ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে বৃষ্টি আইনে অগ্রণী ব্যাংককে ২ উইকেটে জয়ী ঘোষণা করা হয়। ১২ পয়েন্ট নিয়ে অগ্রণী ব্যাংক ছয়ে এবং ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থেকে লিগ শেষ করেছে বসুন্ধরা।

বৃষ্টির ছোবলে পিকেএসপির ২ নম্বরে গুলশান ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের উত্তেজনাপূর্ণ ম্যাচটি টাই হয়েছে। আগে ব্যাট করে গুলশান ক্রিকেট ক্লাব ৪৯.১ ওভারে ২২৫ রান করে। তন্ময় ৬৩ ও শাহরিয়ার সাকিব ৬১ রান করেন। হুময়ুন ৪টি ও তারেক ৩টি উইকেট নেন। জবাব দিতে নেমে রূপগঞ্জ টাইগার্স ৫০ ওভারে ৮ উইকেটে ২২৫ রান করলে ম্যাচ টাই হয়। ম্যাচ টাই করেও প্রথম বিভাগে নেমে যাওয়া ঠেকাতে পারেনি গুলশান ক্রিকেট ক্লাব। ৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১১তম। আগেও ওয়াকওভার দেওয়াতে ব্রাদার্স প্রথম বিভাগে নেমে গিয়েছিল। রূপগঞ্জের পয়েন্ট ৭। তারা আছে ১০ নম্বরে। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও সিটি ক্লাবের ম্যাচটি বৃষ্টির কারণে ইউল্যাব মাঠে অনুষ্ঠিত হতে পারেনি। আজ অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ডেভিসের

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ডেভিসের
আলফোনসো ডেভিস

ইউরোপের অভিজ্ঞ দল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে কানাডা। কিন্তু মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল দলটি। এই ম্যাচে অধিনায়ক অধিনায়ক আলফোনসো ডেভিসকে পাচ্ছে না কানাডা। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।

শুক্রবার (১২ জুন) রাত ১টায় টরন্টোর বিএমও ফিল্ডে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। 

কানাডার কোচ জেসি মার্শ আজকের ম্যাচে ডেভিসের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে ডেভিস দ্রুতই সেরে উঠছেন বলে জানান তিনি।

ডেভিসের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের ছিটকে যাওয়া অবশ্যই কানাডার জন্য বড় ধাক্কা। তার প্রভাব পড়তে পারে দলের আক্রমণভাগে। 

সালমান/

শেষ ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
শেষ ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার তাদের সামনে সুযোগ রয়েছে এই ফরম্যাটে অজিদের হোয়াইটওয়াশ করার। 

শেষ ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

স্কোয়াডে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও, যার থাকা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। কেননা সিরিজ জেতানো ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন মিরাজ। তবে স্বস্তির খবর হলো তিনি সুস্থ আছেন। 

আগামী রবিবার (১৪ জুন) সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের।

বাংলাদেশ দল: 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

সালমান/