ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
ইনজুরিতে বিশ্বকাপ শেষ, ভাঙা হৃদয়ে অবসর ঘোষণা মৃত্যুকে হারিয়ে বিশ্বকাপ হিরো গিমেনেজ আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ হঠাৎই অবসরে উইলিয়ামসন সিলেটের মাজারে দানের টাকার ‘বেহিসেবী’ ঘোচাতে চান ডিসি সারওয়ার বেলকুচিতে উদ্ভাবননির্ভর দেশ গঠনে বিজ্ঞান মেলা টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন চলে গেলেন আধুনিক শিল্পের আইকন ডেভিড হকনি সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এখন শেষ পর্যায়ে? পাকিস্তানের নতুন দাবি নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান মন্তব্য ঘিরে আইনি জটিলতা, মমতার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান: আরাঘচি সিলেটে ফাহিমা হত্যার ১ মাস পর চার্জশিট দিল পুলিশ বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, রোহিঙ্গা প্রত্যাবাসন; প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর যত প্রত্যাশা হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৪৩ আক্রান্ত ৮৪২৬৬ স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের সমাবেশ সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি শাহ আমানত বিমানবন্দরে ৬৪৭ কার্টুন সিগারেট জব্দ প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ডেভিসের নওগাঁয় দুইদিন মাইকিং করেও মেলেনি ব্রাজিল সমর্থক বর্তমান বাজেটে অর্থনৈতিক সংস্কারের সুযোগ নেই: নাহিদ ইসলাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন শেষ ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের ছয় হাসপাতালকে আদ্‌-দ্বীনের রোগী ভর্তি নিতে নির্দেশ হজ পালন শেষে দেশে ফিরলেন ৫২, ৪৯১ হাজি সরকার ব্যাংকমুখী নয় গণমানুষের বাজেট ঘোষণা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘণ্টাব্যাপী বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক চট্টগ্রামে ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ দেশপ্রেমের কালজয়ী কণ্ঠকে শিল্পকলার বিশেষ সম্মাননা
Nagad desktop

সব বিশ্বকাপের সাক্ষী ব্রাজিল

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:০৫ পিএম
সব বিশ্বকাপের সাক্ষী ব্রাজিল
ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ হবে আর ব্রাজিল নেই! এমনটা কখনো হয়নি, ২০২৬ সালেও হচ্ছে না। ফিফা মেগা ইভেন্ট নিশ্চিত করেছে সেলেকাওরা। তারাই একমাত্র দল, যারা কখনো অনুপস্থিত ছিল না বিশ্বকাপে। কার্লো আনচেলত্তির হাত ধরে এই রেকর্ডটা অক্ষুণ্ন রাখল সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা। আরও একবার হেক্সা মিশন নিয়ে নামবে ফুটবলের সবচেয়ে রঙিন মঞ্চে।

সর্বশেষ ২০০২ সালে বিশ্বজয় করেছে ব্রাজিল। এরপর থেকে ১২ কোচ বদলেও হেক্সার দেখা মেলেনি সেলেকাওদের। আনচেলত্তি ১৩তম গুরু, যার অধীনে প্রথম জয়েই ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল। গত ৬ জুন নতুন ডাগআউটে অভিষেক হয় আনচেলত্তির। ইকুয়েডরের বিপক্ষে সেই ম্যাচ ছিল গোলশূন্য। গতকাল হোম ভেন্যুতে অভিষেকে কোচকে জয় উপহার দেন ভিনিসিউস জুনিয়র। সাও পাওলোতে ৪৪ মিনিটে তার একমাত্র গোলে প্যারাগুয়েকে হারায় ব্রাজিল।

দলকে বিশ্বকাপে তুলে ভিনিসিউস বলেন, ‘আমাদের জিততে হতো এবং বিশ্বকাপ নিশ্চিত করতে হতো। এখন কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাবেন কোচ। অবশ্যই, জয়ের ম্যাচে আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেখাতে পারিনি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জয়। তাই এখন বিশ্বকাপ নিশ্চিতের উপলক্ষটা উদযাপন করতে চাই।’

‘আজকের (গতকাল) ফলাফলে আমি খুবই খুশি। আমাদের সমর্থকদের জন্যও ঘরের মাঠে জয় লাভ করা এবং বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করা আমাদের প্রয়োজন ছিল, যা আমাদের লক্ষ্য ছিল। এখন (আনচেলত্তির) আরও কাজ করার সময় থাকবে, সে কী উন্নতি করতে পারে তা দেখার জন্য। (কলম্বিয়া) ম্যাচটি আমাদের সেরা ম্যাচগুলোর মধ্যে একটি ছিল না, তবে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয় লাভ করা এবং বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া।’

কনমেবল অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের অর্জন ২৫ পয়েন্ট। লাতিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তা ছাড়া এ অঞ্চল থেকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন ইকুয়েডরও। ব্রাজিলের সমান পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। কনমেবলের সেরা ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। সপ্তম দলেরও সুযোগ থাকবে, যাদের খেলতে হবে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ।

ফিফা বিশ্বকাপের ২০২৬ সংস্করণে লড়বে ৪৮ দল। ফুটবলের সবচেয়ে রঙিন মঞ্চে জায়গা করে নিতে বিশ্বজুড়ে লড়াই চলছে বাছাইপর্বে। মূলপর্ব শুরু হতে এখন বাকি এক বছরের কম সময়। দেখে নজরে দেখে নেওয়া যাক, এখন পর্যন্ত কারা নিশ্চিত করেছে বিশ্বকাপ-

নর্থ আমেরিকা (কনকাকাফ): যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো [স্বাগতিক হওয়ার সুবাদে]

এশিয়া (এএফসি): জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান ও উজবেকিস্তান

ওশেনিয়া (ওএফসি): নিউজিল্যান্ড

সাউথ আমেরিকা (কনমেবল): আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর

মৃত্যুকে হারিয়ে বিশ্বকাপ হিরো গিমেনেজ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:২৬ এএম
মৃত্যুকে হারিয়ে বিশ্বকাপ হিরো গিমেনেজ
গোলের পর উচ্ছ্বসিত উদ্‌যাপনে রাউল গিমেনেজ। ছবি: সংগৃহীত

আজতেকা স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। প্রায় ৮০ হাজার দর্শকের গর্জনে মুখরিত গ্যালারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে থাকা মেক্সিকো আরও একটি গোলের খোঁজে। সেই মুহূর্তে রবার্তো আলভারাদোর ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে উড়ে উঠে মাথা ছোঁয়ালেন রাউল গিমেনেজ। বল জালে জড়াতেই যেন সময় থমকে গেল।

গোলের পর উচ্ছ্বসিত উদ্‌যাপন। এরপর আকাশের দিকে আঙুল তুলে তাকানো। অনেকের কাছেই সেটি ছিল মার্চ মাসে প্রয়াত হওয়া তার বাবা রাউল গিমেনেজ ভেগার প্রতি শ্রদ্ধা নিবেদন। কয়েক সেকেন্ড পরই আবেগে ভেঙে পড়লেন তিনি। সতীর্থরা ঘিরে ধরলেন, আর গিমেনেজের চোখ বেয়ে নামল অশ্রু।

মাত্র কয়েক বছর আগেও যে দৃশ্যটি অসম্ভব মনে হয়েছিল, সেটিই বাস্তবে রূপ নিল আজতেকার সবুজ ঘাসে। বৃহস্পতিবার রাতে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে মেক্সিকোর প্রথম গোলটি করেন জুলিয়ান কিনোনেস। নবম মিনিটে তার গোলেই আসরের উদ্বোধনী গোলের দেখা পায় সহআয়োজক মেক্সিকো। ম্যাচ শেষে গিমেনেজের প্রশংসায় তিনি বলেন, ‘আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। সে দলের জন্য অনেক কিছু দেয়। জাতীয় দলের হয়ে খেলাটা আমাদের গর্ব, আর সে এখনো গোল করে চলেছে, এটা দারুণ ব্যাপার।’

গোলটি ছিল জাতীয় দলের জার্সিতে গিমেনেজের ৪৬তম গোল। ১২৫তম ম্যাচে এসে তিনি মেক্সিকোর সর্বকালের গোলদাতাদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার সামনে আছেন শুধু হাভিয়ের হার্নান্দেজ, যার গোলসংখ্যা ৫২। মজার বিষয় হলো, গোল করার আগেই বিশ্বকাপে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন গিমেনেজ। ২০১৪, ২০১৮ এবং ২০২২–এই তিন বিশ্বকাপে মোট ছয়বার মাঠে নামলেও প্রতিবারই বদলি হিসেবে খেলেছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই ছিল বিশ্বকাপের মূল পর্বে তার প্রথম একাদশে শুরু করা ম্যাচ।

শুরুর চার মিনিটেই গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। শক্তিশালী হাফ-ভলি শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। তবে শেষ পর্যন্ত ৬৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যান গিমেনেজ। তার পর যে আবেগ দৃশ্যমান হয় তার পেছনে রয়েছে এক ভয়ংকর অধ্যায়।

মেক্সিকোর ক্লাব আমেরিকায় ক্যারিয়ার শুরু করে আতলেতিকো মাদ্রিদ ও বেনফিকার হয়ে খেলেছিলেন গিমেনেজ। ২০১৮-১৯ মৌসুমে ধারে উলভারহ্যাম্পটনে যোগ দিয়ে ১৩টি প্রিমিয়ার লিগ গোল করেন। তার অবদানে লিগে সপ্তম হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতার টিকিট পায় ক্লাবটি। এরপর উলভস তাকে ৩ কোটি পাউন্ডে স্থায়ীভাবে দলে ভেড়ায়, যা সে সময় ক্লাবটির রেকর্ড ট্রান্সফার ছিল। ২০১৯-২০ মৌসুমে আরও ১৭টি লিগ গোল করেন তিনি।

কিন্তু ২০২০ সালের ২৯ নভেম্বর বদলে যায় সবকিছু। আর্সেনালের ডিফেন্ডার ডেভিড লুইজের সঙ্গে ভয়াবহ মাথার সংঘর্ষে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন গিমেনেজ। তার মাথার খুলি ভেঙে যায়। সতীর্থ, কোচিং স্টাফ এবং পরিবারের সদস্যরা আতঙ্কে দেখছিলেন–তিনি আদৌ বেঁচে আছেন কি না। মাঠেই তাকে অক্সিজেন দিতে হয়েছিল। এরপর শুরু হয় দীর্ঘ পুনর্বাসন। ছয় মাস অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করার অনুমতি পাননি। আট মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে উলভসের জার্সিতে ফেরেন। ২০২১ সালের সেপ্টেম্বরে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করে প্রত্যাবর্তনের গল্প লেখেন তিনি।

২০২৩ সালে ফুলহামে যোগ দেন গিমেনেজ। সেখানে তিন মৌসুম কাটানোর পর চলতি সপ্তাহেই পুরোনো ঠিকানা উলভসে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। ২০২২-২৩ মৌসুমে উলভসের সহকারী কোচ হিসেবে তার সঙ্গে কাজ করা এদু রুবিও বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব স্পোর্টিং কানসাস সিটির সহকারী প্রধান কোচ। গিমেনেজের বিশ্বকাপ গোল দেখে তিনিও আবেগাপ্লুত, ‘এটি তার কাছে পৃথিবীর সমান মূল্যবান। নিজের দেশকে সে ভীষণ ভালোবাসে এবং জাতীয় দলের হয়ে খেলতে গর্ববোধ করে।’

কখনো মনে হয়েছিল, সেই ভয়াবহ মাথার আঘাত হয়তো তার ক্যারিয়ারই শেষ করে দেবে। কেউ কেউ শঙ্কা করেছিলেন, হয়তো আর কখনো ফুটবল মাঠে ফিরতেই পারবেন না। অথচ ছয় বছরেরও কম সময়ে তিনি ফিরে এসেছেন বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে। গোল করেছেন, জিতিয়েছেন দেশকে, আর চোখের জলে লিখেছেন ফুটবলের অন্যতম অনুপ্রেরণাদায়ক প্রত্যাবর্তনের গল্প।

আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১২ এএম
আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ
অনুশীলনে এমিলিয়ানো মার্তিনেজ। ছবি: সংগৃহীত

আঙুলের চোট থেকে সেরে ওঠার পথে বড় অগ্রগতি দেখিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বৃহস্পতিবার (১১ জুন) প্রথমবারের মতো দুই হাতে গ্লাভস পরে পূর্ণাঙ্গ গোলকিপিং অনুশীলনে অংশ নিয়েছেন তিনি।

অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষক গত ২০ মে ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় ডান হাতের অনামিকা আঙুলে হাড় ভেঙে ফেলেন। চোটের পর পুনর্বাসনের প্রাথমিক পর্যায়ে তাকে স্প্লিন্ট ব্যবহার করতে হয়েছে এবং দীর্ঘ সময় এক হাতে গ্লাভস পরে অনুশীলন চালিয়ে যেতে হয়েছে।

তবে বৃহস্পতিবারের অনুশীলনে দুই হাতেই গ্লাভস পরে মাঠে নামেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। ফলে বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে যে শঙ্কা ছিল, তা অনেকটাই দূর হয়েছে। চোটের কারণে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে পারেননি মার্তিনেজ। তবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

দারুণ এক মৌসুম কাটিয়ে বিশ্বকাপে এসেছেন মার্তিনেজ। তার ক্লাব অ্যাস্টন ভিলা ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করেছে। ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জায়গা পেয়েছেন ইউরোপা লিগের ‘টিম অব দ্য সিজন’-এ।

আর্জেন্টিনার হয়ে মার্তিনেজের সাফল্যের ঝুলিও কম সমৃদ্ধ নয়। ২০২২ বিশ্বকাপে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান তিনি। এরপর ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা জয়ের পথেও বড় অবদান রেখে জেতেন ‘গোল্ডেন গ্লাভ’ পুরস্কার।

বিশ্বকাপের ঠিক আগে তার অনুশীলনে ফেরা আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে। এখন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি মাঠে নামেন কি না, সেদিকেই নজর সমর্থকদের।

হঠাৎই অবসরে উইলিয়ামসন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০৭ এএম
হঠাৎই অবসরে উইলিয়ামসন
কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা ও সফল ক্রিকেটার কেন উইলিয়ামসন। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ না থাকলে তার এই আচমকা অবসর বিশ্ব ক্রীড়াঙ্গনে অনেক বড় খবরই হতো।

উইলিয়ামসন অবসর নিয়েছেন ইংল্যান্ড সফরে সিরিজের মাঝপথে। ৩ টেস্টের সিরিজের প্রথমটি খেলেছেন। দ্বিতীয়টির জন্য অনুশীলনও করছিলেন। ওভালে ১৭ জুন শুরু হবে এই টেস্ট। কিন্তু সেই টেস্ট শুরুর ৪ দিন আগে নিজের না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এর আগে গত নভেম্বরে টি-টোয়েন্টি ম্যাচ থেকে অবসর নিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

সিরিজের মাঝপথে উইলিয়ামসন অবসর নিলেও তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলছিলেন না। নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আগেই। খেলছিলেন বেছে বেছে। সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন গত বছর ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে। এরপর একে একে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেননি। 

অবসর নেওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে এক বিবৃতিতে উইলিয়ামসন বলেন, ‘এখনই অবসর নেওয়ার সেরা সময়। আমি এটি নিয়ে বেশ কিছু দিন থেকে ভাবছিলাম। এমন একটি সিদ্ধান্ত নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

 সাবেক এই অধিনায়ক দেশের হয়ে ৩ ফরম্যাটে ৩৭৮ ম্যাচ খেলে ১৯ হাজার ৩৪২ রান করেছেন। সেঞ্চুরি ৪৮টির সঙ্গে হাফ সেঞ্চুরি ১০৩টি। নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার দেশের জয়ে চারবার জিতেছেন স্যার রিচার্ড হাডলি পুরস্কার। এ ছাড়া ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন। তার নেতৃত্বে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসের সেরা ফাইনালে দ্বিতীয় সুপার ওভারে কম হওয়ার কারণে চ্যাম্পিয়ন হতে পারেননি।

সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩৫ পিএম
সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া
সন হিউং-মিন

দারুণ এক জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দক্ষিণ কোরিয়া। ‘এ’ গ্রুপে থাকা দলটি বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) সকালে চেক প্রজাতন্ত্রকে হারায় ২-১ গোলে। এবারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ছিল এটি। মেক্সিকোর গুয়াদালহারায় অনুষ্ঠিত ম্যাচটিতে একপর্যায়ে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। লাদিস্লাভ ক্রেইচি হেডে গোল করে এগিয়ে নেন চেক প্রজাতন্ত্রকে। পরবর্তী  সময়ে ১৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল আদায় করে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। হোয়াং ইন-বম সমতা ফেরানো গোল করেন। আর জয়সূচক গোল করেন ওহ হিউয়ান-গিউ, যিনি অধিনায়ক সন হিউং-মিনের বদলি হিসেবে নেমে বাজিমাত করেছেন।

জয় দিয়ে আসর শুরু করলেও দক্ষিণ কোরিয়া দলে অস্বস্তিও ভর করেছে। সেই অস্বস্তির নাম স্বয়ং অধিনায়ক সন হিউং-মিন। চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলছেন সন। কিন্তু এবারের প্রথম ম্যাচটি নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন তিনি। ম্যাচটিতে অসংখ্য সুযোগ হাতছাড়া করেছেন এই উইঙ্গার। যে কারণে সমালোচকরা তীব্র সমালোচনায় বিঁধছেন তাকে। ওহ হিউয়ান-গিউয়ের জন্য সনের শুরুর একাদশের জায়গায় ছেড়ে দেওয়া উচিত বলেও মনে অনেকে।

৩৩ বছর বয়সী সন আসলে বেশ কিছুদিন ধরেই নিষ্প্রভ। টটেনহ্যামের সাবেক এই তারকা গত বছর মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন। কিন্তু বিশ্বকাপের আগে মৌসুমটা মোটেও ভালো কাটেনি তার। ১৩ ম্যাচে কোনো জালের দেখা পাননি এই তারকা। ফলে এমনিতেই কিছুটা চাপে ছিলেন। এর মধ্যে চেক প্রজাতন্ত্রের বিপক্ষের ম্যাচও খারাপ কাটল। ফলে চাপটা আরও বেশি করে জেঁকে বসল তার ওপর। 

তবে কঠিন এ সময়ে কোচের থেকে সমর্থন পাচ্ছেন সন। দক্ষিণ কোরিয়া কোচ হং মিয়ুং-বো ম্যাচ শেষে বলেছেন, ‘সন আমাদের সেরা খেলোয়াড় এবং সে খুবই সুস্থির অধিনায়কও। আমরা বিশ্বাস করি, সন তার সর্বোচ্চ চেষ্টাই করেছে।’ 

গোলস্কোরিংয়ে শুধু সন নয়, পুরো দলেরই উন্নতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ। তার কথায়, ‘শুধু সে (সন) একা নয়; পুরো দলেরই ফিনিশিংয়ের উন্নতি করা প্রয়োজন।’

এদিকে এগিয়ে যাওয়ার পরও সেই লিড ধরে রাখতে পারেনি চেক প্রজাতন্ত্র। পর পর দুই গোল হজম করে ম্যাচ হেরেছে। দলটির কোচ মিরোস্লাভ কৌবেক কৃতিত্ব দিয়েছেন দক্ষিণ কোরিয়াকে। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ খুব গতিময় ছিল। শ্রেয়তর দলই জিতেছে।’ 

একই সঙ্গে সতীর্থদের পাশে দাঁড়াতেও তিনি ভোলেননি, ‘আমাদের লড়াই করতে হতো এবং আমরা সেটা করেছি। এখন আমাদের এগিয়ে যেতে হবে। শেষ ৩০ মিনিটে আমাদের আরও আক্রমণাত্মক এবং সৃষ্টিশীল হতে হবে। আক্রমণের ক্ষেত্রে আমাদের আরও উন্নতির সুযোগ আছে।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। পরদিন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে লড়বে দক্ষিণ কোরিয়া।

নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:২৯ পিএম
নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান
ছবি: সংগৃহীত

কঠিন সমীকরণ মিলিয়ে অবশেষে ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। লিস্ট ‘এ’ ক্রিকেটে তারা প্রথম চ্যাম্পিয়ন হয়েছে। আর সব মিলিয়ে তারা শিরোপা জিতেছে ১৬ বছর পর।

দশম রাউন্ডে ঢাকা লেওপার্ডসের কাছে অপ্রত্যাশিত হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের শিরোপা জেতা কঠিন হয়ে পড়ে। সেই লেওপার্ডসই আবার তাদের উদ্ধার করেছে। শেষ রাউন্ডে মোহামেডানকে যেমন চীর প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে জিততে হবে, তেমনি আবার ঢাকা লেওপার্ডসের কাছে প্রাইম ব্যাংককে হারতেও হবে। সব কিছু ছিল ‘যদি’ নির্ভর। শেষ পর্যন্ত সবই সম্ভব হয়েছে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আবাহনীর বিপক্ষে ৬৩ রানে মোহামেডান জয়ী হওয়ার পর প্রাইম ব্যাংকের বিপক্ষে লেওপার্ডস জয়ী হয় ৯ রানে। দুটি খেলাই অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি যথাক্রমে বিকেএসপির ৩ ও ৪ নম্বার মাঠে। ১১ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৮। সমান ম্যাচে আবাহনী ও প্রাইম ব্যাংকের পয়েন্ট ১৬ করে। হেড টু হেডে আবাহনী জয়ী হওয়াতে গত দুইবারের চ্যাম্পিয়নকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। 

শুক্রবার (১২ জুন) বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনী টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল অল্প রানে আটকে ফেলার জন্য। সেখানে তাদের চিন্তা-ভাবনায় পানি ঢেলে দেন এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। দলীয় ৩৬ ও ব্যক্তিগত ১১ রানে নাঈম শেখ আউট হওয়ার পর বিজয় ও ইমন জুটি বেঁধে দলের রানকে তরতর করে বাড়িয়ে নিতে থাকেন। দুজনে যখন বিচ্ছিন্ন হন, তখন দুজনেরই নামের পাশে শোভা পাচ্ছে তিন অঙ্কের মালা। দ্বিতীয় উইকেট জুটিতে ২৪৮ রান যোগ করে ইমন আউট ১৫০ রান করে আউট হলে জুটি ভাঙে। তিনি সেঞ্চুরি করেন মাহফুজ রাব্বির বলে ছক্কা মেরে ৯৯ বলে। তার আগেই সেঞ্চুরি করেন বিজয় মারুফ মৃধার বলে বাউন্ডারি মেরে ৯২ বলে।

সেঞ্চুরি করার পর দুজনে আরও আগ্রাসী হয়ে ওঠেন। ১০০ থেকে ১৫০ রান করতে ইমন খেলেন মাত্র ১৭ বল। সেঞ্চুরির পর বিজয় বাকি ৪১ রান করেন ২৩ বলে। ইমন আরেকটি ছক্কা মারতে গিয়ে সাব্বির হোসেনের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়ার আগে ১১৬ বলে ১২ ছক্কা ও ১৬ চারে ১৫০ রান করেন। ১৫০ রানে আউট হওয়াতে তিনি দুটি রেকর্ড থেকে বঞ্চিত হন। একটি ১ রানের জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ রান করতে পারেননি আর ২ রানের জন্য লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় উইকেট জুটিতে করতে পারেননি সর্বোচ্চ রান। জুটিতে সর্বোচ্চ রান গত বছর করেছিলেন ব্রাদার্সের মাহফিজুল ইসলাম রবিন (১১৪) ও মিজানুর রহমান (১৩৬*)। ১১৬ বলে ৯ ছক্কা ও ১১ চারে ১৪১ রানে বিজয়কে ফিরিয়ে দেন ইকবাল হোসেন ইমন। ক্যাচ ধরেন জিসান আলম। এই দুজন আউট হওয়ার পর আফিফ হোসেন ধ্রুব ৩৩ বলে ৪ ছক্কা ও ৬ চারে ৬১ এবং আনিসুল ইসলাম ১৬ বলে ৩ ছক্কায় অপরাজিত ৩০ রান করলে মোহামেডান ৪ উইকেটে ৪০৬ রান করে। লিস্ট ‘এ’ ক্রিকেটে চারশোর্ধ রানের ইনিংস এটি দ্বিতীয়। সর্বোচ্চ রান ৪২২। গত বছর ব্রাদার্সের বিপক্ষে করেছিল প্রাইম ব্যাংককে।

বিশাল টার্গেটের পেছনে ছুটে আবাহনী হোঁচট খায় শুরুতেই। শতরানের আগেই হারায় ৩ উইকেট। একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৮৫ রান করে ক্রিজে থেকে হারের ব্যবধান কমিয়ে আনার চেষ্টায় ছিলেন ওপেনার অনিক সরকার। তার সঙ্গে ২৪ রানে অপরাজিত ছিলেন সাব্বির রহমান রুম্মান। এ সময় বৃষ্টি শুরু হলে পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আবাহনীর সংগ্রহ ছিল ২৪.৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান। পরে বৃষ্টি আইনে মোহামেডানকে ৬৩ রানে জয়ী ঘোষণা করা হয়। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা লেওপার্ডসের বিপক্ষে টস জিতে প্রাইম ব্যাংক টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে করে ২৬৬ রান। ওপেনার আজিজুল হাকিম তামিম ৭১, রায়হান রাফসান রহমান ৫৭ ও আকবর আলী ৫১ রান করেন। আল ফাহাদ ৪৭ রানে নেন ৫ উইকেট। লেওপার্ডসও পাল্টা জবাব দেয়। জাওয়াদ আবরারের ৫৩, ইফতেখার হোসেন ইফতির ৪১ ও মুমিনুল হকের ৩১ রানে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তারা ৩ উইকেটে করেছে ১৪২ রান। পরে বৃষ্টি আইনে ঢাকা লেওপার্ডসকে ৮ রানে জয়ী ঘোষণা করা হয়।

বসুন্ধরার বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ উইকেটে জয়ী হয়েছে অগ্রণী ব্যাংক। নিজেদের মাঠে আগে ব্যাট করে বসুন্ধরা ১৮৪ রানে অলআউট হয়। আরিফ ৩৫ রানে ৪ উইকেট পান। ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংক ৪০.৪ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে বৃষ্টি আইনে অগ্রণী ব্যাংককে ২ উইকেটে জয়ী ঘোষণা করা হয়। ১২ পয়েন্ট নিয়ে অগ্রণী ব্যাংক ছয়ে এবং ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থেকে লিগ শেষ করেছে বসুন্ধরা।

বৃষ্টির ছোবলে পিকেএসপির ২ নম্বরে গুলশান ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের উত্তেজনাপূর্ণ ম্যাচটি টাই হয়েছে। আগে ব্যাট করে গুলশান ক্রিকেট ক্লাব ৪৯.১ ওভারে ২২৫ রান করে। তন্ময় ৬৩ ও শাহরিয়ার সাকিব ৬১ রান করেন। হুময়ুন ৪টি ও তারেক ৩টি উইকেট নেন। জবাব দিতে নেমে রূপগঞ্জ টাইগার্স ৫০ ওভারে ৮ উইকেটে ২২৫ রান করলে ম্যাচ টাই হয়। ম্যাচ টাই করেও প্রথম বিভাগে নেমে যাওয়া ঠেকাতে পারেনি গুলশান ক্রিকেট ক্লাব। ৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১১তম। আগেও ওয়াকওভার দেওয়াতে ব্রাদার্স প্রথম বিভাগে নেমে গিয়েছিল। রূপগঞ্জের পয়েন্ট ৭। তারা আছে ১০ নম্বরে। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও সিটি ক্লাবের ম্যাচটি বৃষ্টির কারণে ইউল্যাব মাঠে অনুষ্ঠিত হতে পারেনি। আজ অনুষ্ঠিত হবে।