সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন সাইফ হাসান। দারুণ এই ইনিংসের পর র্যাঙ্কিংয়ে ১৩৩ ধাপ লাফ দিয়েছেন এই ব্যাটার। বোলারদের সেরা দশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। সেখানে ৬ ধাপ উন্নতি করে বর্তমানে নবম স্থানে অবস্থান করছেন মোস্তাফিজ। ২০১৭ সালের এপ্রিলে ক্যারিয়ারসেরা পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি।
১৩৩ ধাপ লাফ দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো একশ জনের ভেতর ঢুকলেই বাংলাদেশের এই ওপেনার। বর্তমানে তার র্যাঙ্কিং ৮১তম।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ রানে ৫৮ রান করা তাওহিদ হৃদয় র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে আছেন ৪১ নম্বরে। ২ ধাপ এগিয়ে ৪০তম অবস্থানে আছেন অধিনায়ক লিটন কুমার দাস। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তালিকায় সবার ওপরে এখন তিনি, অবস্থান ৪০তম।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের আভিশেক শার্মা, দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ভারতের তিলাক ভার্মা।
শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ শিকার ধরেন মোস্তাফিজুর রহমান। এই পারফরম্যান্স তাকে ফেরাল টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে। বর্তমানে তার অবস্থান নবম।
২ উইকেট শিকার করা শেখ মাহেদী হাসান এগিয়েছেন ৩ ধাপ। বর্তমান অবস্থান ১৭ত। না খেলেও দুই ধাপ এগিয়েছেন তানজিম হাসান (৪০তম)।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ভারুন চক্রবর্তী। দুই ও তিনে যথারীতি আছেন নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি ও ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।
নিলয়/