যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক দিনে ১৪টি দেশের উপর নতুন করে শুল্কারোপ করেছেন। ইতোমধ্যে এই শুল্কারোপের চিঠি সেসব দেশে পাঠানো হয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের ১৪ দেশের জন্য ধার্য করা হয়েছে ট্রাম্পের দেশের আরোপিত নয়া শুল্ক। যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। তবে শুল্ক নিয়ে আলোচনার পথ ১ আগস্ট পর্যন্ত খোলা রয়েছে।
ট্রাম্প বলেন, ‘অন্যদের সঙ্গে আমরা দেখা করেছি, এবং আমরা মনে করি না যে আমরা কোনো চুক্তি করতে সক্ষম হব, তাই আমরা কেবল তাদের একটি চিঠি পাঠাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন দেশকে চিঠি পাঠাচ্ছি যাতে তাদের কতো শুল্ক দিতে হবে তা জানানো হচ্ছে। কেউ কেউ হয়তো তাদের কোনো কারণ থাকলে তার উপর নির্ভর করে কিছুটা সমন্বয় করবে, আমরা এটি নিয়ে অন্যায্য হব না।’
যেসব দেশে একযোগে চিঠি পাঠানো হয়েছে সেগুলো হলো- ১) বাংলাদেশ (৩৫ শতাংশ), ২) বসনিয়া ও হার্জেগোভিনা ৩০ শতাংশ), ৩) কম্বোডিয়া (৩৬ শতাংশ), ৪) ইন্দোনেশিয়া (৩২ শতাংশ), ৫) জাপান (২৫ শতাংশ), ৬) কাজাখস্তান (২৫ শতাংশ), ৭) লাওস (৪০ শতাংশ), ৮) মালয়েশিয়া (২৫ শতাংশ), ৯) মায়ানমার (৪০ শতাংশ), ১০) সার্বিয়া (৩৫ শতাংশ), ১১) তিউনিসিয়া (২৫ শতাংশ), ১২) দক্ষিণ আফ্রিকা (৩০ শতাংশ), ১৩) দক্ষিণ কোরিয়া (২৫ শতাংশ), ১৪) থাইল্যান্ড (৩৬ শতাংশ)।
তাছাড়া, ট্রাম্প বলেন, আমরা যুক্তরাজ্যে, চীন এবং ভারতের সঙ্গে একটি চুক্তি করার কাছাকাছি।
সম্প্রতি আন্তর্জাতিক জোট ‘ব্রিক্স’কে শুল্ক নিয়ে হুমকি দিয়েছেন ট্রাম্প। ‘ব্রিক্স’-এর ‘যুক্তরাষ্ট্রবিরোধী নীতি’কে কোনো দেশ সমর্থন করলে, তাদের উপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন তিনি।
অমিয়/