দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৮. ‘Ledge’ শব্দের অর্থ কী?
ক. কক্ষ খ. নিজ
গ. প্রাথমিক বই ঘ. তাক
৫৯. ‘c/d’ এর পূর্ণরূপ কোনটি?
ক. carried down খ. credit discount
গ. carried discount ঘ. credit down
৬০. কোনটি হিসাবের স্থায়ী ধাপ?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. বিশেষ জাবেদা ঘ. রেওয়ামিল
নিচের উদ্দীপকটি পড়ে ৬১ ও ৬২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
খাইরুল একজন খুচরা ব্যবসায়ী। তিনি নগদ লেনদেনের পাশাপাশি ধারেও পণ্য বেচাকেনা করেন। তিনি খলিল ট্রেডার্সের কাছে ১০,০০০ টাকার পণ্য বিক্রি করেন। পরবর্তী সময়ে পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫৩০ টাকা পাওয়া গেল, যা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো।
৬১. খাইরুলের জন্য প্রযোজ্য নগদান বই কোনটি?
ক. একঘরা নগদান বই খ. দু’ঘরা নগদান বই
গ. তিনঘরা নগদান বই ঘ. খুচরা নগদান বই
৬২. উপরোক্ত তথ্যের ভিত্তিতে খাইরুলের বাট্টার পরিমাণ কত টাকা?
ক. ৫০০ টাকা খ. ৯,৫০০ টাকা
গ. ১০,০০০ টাকা ঘ. ১৯,৫০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১ মার্চ, ২০১৪ তারিখে আলিফ ৪/২০, ঘ/৩০ শর্তে আলিফের কাছে ২৫,০০০ টাকার পণ্য ধারে বিক্রি করে। আলিফ ১০ মার্চ তারিখে ৫,০০০ টাকার পণ্য ফেরত দেয় এবং ১৫ মার্চ তারিখে আলিফের পাওনা পরিশোধ করে।
৬৩. আলিফের পরিশোধিত অর্থের পরিমাণ কত?
ক. ১৯,০০০ টাকা খ. ১৯,২০০ টাকা
গ. ২০,০০০ টাকা ঘ. ২৫,০০০ টাকা
৬৪. উদ্দীপকে উল্লিখিত ঘ/৩০-এর তাৎপর্য কী?
ক. ৩০ দিনের মূল্য পরিশোধ করতে হবে
খ. ৩০ দিন পরেও মূল্য পরিশোধ করা যাবে
গ. ৩০ দিনের মধ্যে প্রকৃত মূল্য পরিশোধ করতে হবে
ঘ. ৩০ দিন পর্যন্ত নির্দিষ্ট বাট্টার সুবিধা পাওয়া যাবে
আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব
৬৫. দুতরফা দাখিলা পদ্ধতি কোনটি?
ক. সহজ খ. জটিল
গ. বাস্তবসম্মত ঘ. সরল
৬৬. দুতরফা দাখিলা পদ্ধতিতে কী রকম বই সংরক্ষণ করা হয়?
ক. ইংরেজি বই খ. বিভিন্ন প্রকার বই
গ. বিজ্ঞানসম্মত বই ঘ. বহু ধরনের বই
৬৭. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণ প্রক্রিয়া কেমন?
ক. ব্যাপক খ. অত্যন্ত ব্যাপক
গ. ক্ষুদ্র ঘ. গভীর
৬৮. দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভবকাল কোনটি?
অথবা, দুতরফা দাখিলার উৎপত্তি কখন?
ক. ১৪৯৪ সালে খ. ১৪৪৯ সালে
গ. ১৮৯৪ সালে ঘ. ১৯৯৪ সালে
৬৯. হিসাববিজ্ঞানের সুনির্দিষ্ট নীতির প্রয়োজনীয়তা অনুভূত হয়-
ক. ১৪৯২ খ্রিষ্টাব্দে খ. ১৪৯৪ খ্রিষ্টাব্দে
গ. ১৪১৫ খ্রিষ্টাব্দে ঘ. ১৪৪৯ খ্রিষ্টাব্দে
উত্তর: ৫৮। ঘ, ৫৯। ক, ৬০। খ, ৬১। গ, ৬২। ক, ৬৩। খ, ৬৪। গ, ৬৫। গ, ৬৬। খ, ৬৭। ক, ৬৮। ক, ৬৯। খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর