দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১২. দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য পদ্ধতি। এটি-
ক. নির্ভুল খ. ত্রুটিমুক্ত
গ. সঠিক ঘ. বিজ্ঞানসম্মত
১১৩. দুতরফা দাখিলা পদ্ধতি একটি-
ক. রিপোর্টিং পদ্ধতি
খ. লেনদেন চিহ্নিতকরণ পদ্ধতি
গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি
ঘ. ডেবিট-ক্রেডিট নির্ধারণ পদ্ধতি
১১৪. সিমা তার বাবাকে কলেজের পাওনা ১,০০০ টাকা জানিয়ে একটি পত্র দিলেন, দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে ইহা একটি-
ক. ঘটনা খ. লেনদেন
গ. রিপোর্ট ঘ. ঘটনা ও লেনদেন
১১৫. নামিক হিসাব কত প্রকার?
ক. ১ প্রকার খ. ২ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ৪ প্রকার
১১৬. ‘মালিককে ব্যবসা থেকে পৃথক সত্তা হিসেবে গণ্য করা হয়’ ইহা দুতরফা দাখিলা পদ্ধতির-
ক. মূলনীতি খ. সুবিধা
গ. প্রয়োজনীয়তা ঘ. পরিধি
১১৭. আধুনিক হিসাবচক্রের ধাপ কয়টি?
ক. ১০টি খ. ৮টি
গ. ৬টি ঘ. ৪টি
১১৮. হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি?
ক. আর্থিক ঘটনা বা লেনদেন শনাক্তকরণ
খ. জাবেদা প্রস্তুতকরণ
গ. হিসাবসমূহ খতিয়ানে স্থানান্তরকরণ
ঘ. ব্যবসায় সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ
আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, সপ্তম পর্ব
১১৯. হিসাবচক্রের প্রথম ধাপ কোনটি?
ক. জাবেদাভুক্তিকরণ
খ. রেওয়ামিল প্রস্তুতকরণ
গ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
ঘ. লেনদেন চিহ্নিতকরণ
১২০. Posting হিসাবচক্রের কোন ধাপ?
ক. তৃতীয় খ. প্রথম
গ. দ্বিতীয় ঘ. চতুর্থ
১২১. রেওয়ামিল হিসাব চক্রের কততম ধাপ?
অথবা, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়, হিসাব চক্রের কততম ধাপে?
ক. দ্বিতীয় ধাপে খ. তৃতীয় ধাপে
গ. চতুর্থ ধাপে ঘ. পঞ্চম ধাপে
১২২. হিসাব চক্রের যে ধাপে সমন্বয় দাখিলা দেওয়া হয় তা হলো-
ক. চতুর্থ ধাপে খ. পঞ্চম ধাপে
গ. নবম ধাপে ঘ. তৃতীয় ধাপে
১২৩. সমন্বিত রেওয়ামিল প্রস্তুতকরণ হিসাব চক্রের কততম ধাপ?
ক. চতুর্থ ধাপ খ. পঞ্চম ধাপ
গ. ষষ্ঠ ধাপ ঘ. সপ্তম ধাপ
১২৪. আর্থিক বিবরণীসমূহ প্রস্তুতকরণ হিসাব চক্রের-
অথবা, উদ্বৃত্তপত্র হিসাবচক্রের-
ক. প্রথম ধাপ খ. সপ্তম ধাপ
গ. দশম ধাপ ঘ. অষ্টম ধাপ
উত্তর: ১১২। ঘ, ১১৩। ঘ, ১১৪। ক, ১১৫। খ, ১১৬। ক, ১১৭। ক, ১১৮। ক, ১১৯। ঘ, ১২০। ক, ১২১। গ, ১২২। খ, ১২৩। গ, ১২৪। খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর