কবিতা : প্রতিদান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘প্রতিদান’ কবিতায় কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন?
(ক) প্রতিদান পাওয়ার জন্য
(খ) সুন্দর পৃথিবী নির্মাণে
(গ) নিজের অভ্যাসগত কারণে
(ঘ) অর্থলাভের বাসনায়
২. ‘প্রতিদান’ কবিতায় কবি কেঁদে বেড়ান কেন?
(ক) আপনজনের জন্য
(খ) ব্যর্থ হয়েছেন বলে
(গ) পরকে আপন করতে
(ঘ) যে কূল ভেঙেছে বলে
৩. ‘প্রতিদান’ কবিতায় সোহাগ জড়ানো কী?
(ক) ঘর
(খ) কবর
(গ) মালঞ্চ
(ঘ) বাণ
৪. ‘প্রতিদান’ কবিতায় পরকে কবি কী করতে চেয়েছেন?
(ক) ঘৃণা
(খ) আপন
(গ) পর
(ঘ) অবজ্ঞা
৫. ‘প্রতিদান’ কবিতায় ‘আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি’ চরণটির সার্থকতা-
(ক) অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতায়
(খ) অনিষ্টকারীর প্রতি করুণায়
(গ) অনিষ্টকারীর প্রতি সহনশীলতায়
(ঘ) অনিষ্টকারীর প্রতি অনুরাগে
৬. ‘প্রতিদান’ কবিতায় ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’- এ পঙ্ক্তিতে কী প্রকাশিত হয়েছে?
(ক) ক্ষমাশীলতা
(খ) অহংকার
(গ) আন্তরিকতা
(ঘ) গ্লানি
৭. ‘প্রতিদান’ কবিতায় কবি পথে পথে কাকে খুঁজে ফিরেছেন?
(ক) যে কবির ঘর ভেঙেছে
(খ) যে কবির বুকে আঘাত করেছে
(গ) যে কবির ঘুম কেড়েছে
(ঘ) যে কবিকে পথের বিবাগী করেছে
৮. ‘প্রতিদান’ কবিতায় ‘যে মোরে করিল পথের বিরাগী’-এর পরবর্তী চরণ কী?
(ক) পথে পথে আমি ফিরি তার লাগি
(খ) পথে ঘাটে আমি ফিরি তার লাগি
(গ) পথ হতে পথে ফিরি তার লাগি
(ঘ) পথে পথে ফিরি তার লাগি
উত্তর: ১. খ, ২. গ, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. ক, ৭. ঘ, ৮. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর